Questions in this chapter

HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

জনাব মুজাহিদ রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে আম সংগ্রহ করে স্থানীয় বাজারের বিভিন্ন পাইকারদের কাছে সরবরাহ করেন। এমতাবস্থায় তিনি অধিক মুনাফা লাভের আশায় কম দামে প্রচুর পরিমাণ আম কেনেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো বিক্রি করতে ব্যর্থ হন। ফলে প্রচুর আম নষ্ট হয়ে যায় এবং তিনি যথেষ্ট ক্ষতির সম্মুখীন হন। তাই তিনি রাজশাহীর মতিয়ার থানা এলাকায় একটি আম জুস ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন এবং ভাবছেন আমের জুস, জেলি এবং আচার তৈরি করে বিক্রি করতে পারলে বেশ লাভবান হবেন।

ক. উৎপাদন কী?

খ. উদাহরণসহ সেবাগত উপযোগের ধারণাটি ব্যাখ্যা করো।

গ. জনাব মুজাহিদ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব মুজাহিদ কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।

RB_2022
Views: 642Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

পদ্মা লিমিটেড-এর ২০২০ সালের উৎপাদিত পণ্যের মূল্য ছিল ১২,০০,০০০ টাকা। উক্ত সময়ে প্রতিষ্ঠানটির ব্যবহৃত উপকরণ মূল্য ছিল যথাক্রমে কাঁচামাল ৪,০০,০০০ টাকা, বেতন ও মজুরি ২,০০,০০০ টাকা এবং বিবিধ খাতে ব্যয় ১,০০,০০০ টাকা। ২০২১ সালের উৎপাদিত পণ্যের মূল্য পূর্ববর্তী বছরের ন্যায় হলেও ব্যবহৃত উপকরণের মূল্য ছিল যথাক্রমে কাঁচামাল ৪,৫০,০০০ টাকা, বেতন ও মজুরি ২,০০,০০০ টাকা এবং বিবিধ খাতে ব্যয় ১,৫০,০০০ টাকা।

ক. যন্ত্রের উৎপাদনশীলতা কী?

খ. "উৎপাদন নতুন পণ্য উদ্ভাবনে সহায়তা করে”- ব্যাখ্যা করো।

গ. পদ্মা লিমিটেড-এর ২০২০ সালের মোট উৎপাদনশীলতা নির্ণয় করো।

ঘ. ২০২১ সালের মোট উৎপাদনশীলতা নির্ণয়পূর্বক প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতির ওপর মন্তব্য করো।

DiB_2022
Views: 187Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

জনাব সুজন ও তার স্ত্রী স্নাতক ডিগ্রি সম্পন্ন করে সাভারে একটি বুটিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করেন এবং নিজস্ব বুটিক হাউজের মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রয় করেন। এজন্য তারা বাজার থেকে বিভিন্ন ধরনের থান কাপড় কিনে বুটিক হাউজের জন্য নানা ধরনের পোশাক তৈরি করেন। তাদের পোশাকগুলো মানসম্মত হওয়ায় স্থানীয় বাজারে পণ্যসামগ্রী যথেষ্ট পরিমাণে বিক্রি হয়। পরবর্তীতে স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা শহরে তাদের উৎপাদিত পণ্যের চাহিদা ব্যাপক হারে বাড়ে। ফলে তারা বিভিন্ন পরিবহন ব্যবস্থায় ঐসব পণ্য সরবরাহ করতে থাকেন। এতে তারা কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সক্ষম হন।

ক. উৎপাদন কী?

খ. উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথম দিকে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ করো।

CB_2022
Views: 695Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

২০২০ সালে 'তিলোত্তমা কোম্পানি' আকর্ষণীয় ডিজাইনের ফার্নিচার তথা সোফাসেট প্রস্তুত করে। প্রতি সোফাসেটের বিক্রয়মূল্য ছিল ৮০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি ২০২০ সালে ১,০০০টি সোফাসেট প্রস্তুত করে। বিভিন্ন ধরনের সোফাসেট প্রস্তুত করতে উক্ত কোম্পানির মোট কাঁচামালের প্রয়োজন হয়েছিল ৪,৮০,০০০ টাকার। এছাড়া শ্রম বাবদ ১,৬০,০০০ 'টাকা, যন্ত্রপাতি বাবদ ৮,০০,০০০ টাকা এবং অন্যান্য বাবদ মোট ১,০০,০০০ টাকা খরচ হয়েছিল। ২০১৯ সালে উক্ত কোম্পানিটির শ্রমের উৎপাদনশীলতা ছিল ১২।

ক. উপযোগ কী?

খ. কীভাবে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়?

গ. ২০২০ সালে তিলোত্তমা কোম্পানির মোট উৎপাদনশীলতা নির্ণয় করো।

ঘ. উদ্দীপক অনুযায়ী কোম্পানির ২০২০ সালের শ্রমিকদের দক্ষতা মূল্যায়ন করো।

CB_2022
Views: 763Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

জনাব শফি আহমেদ সিলেটের একজন ব্যবসায়ী। তিনি সিলেটে, উৎপাদিত উৎকৃষ্টমানের বেত ও বাঁশ সংগ্রহ করে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করে থাকেন। তার প্রতিষ্ঠানে উৎপাদিত বেত ও বাঁশের ফার্নিচার প্রথম দিকে শুধু সিলেটে বাজারজাত করা হতো। তার ফার্নিচারের গুণগত মান ও ডিজাইন আকর্ষণীয় হওয়ার কারণে বাজারে তার সুনাম সৃষ্টি হয়। বর্তমানে তার প্রতিষ্ঠানে উৎপাদিত বেত ও বাঁশের ফার্নিচার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এর ফলে বিক্রয় ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তিনি প্রচুর লাভবান হচ্ছেন।

ক. উপযোগ কী?

খ. "উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে জনাব শফি আহমেদের প্রাথমিক পর্যায়ের কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

ঘ. "স্থানগত উপযোগ সৃষ্টিই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ"- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

ChB_2022
Views: 427Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

মি. সফিকুল নাটোরে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে দশ জন বেকার যুবককে কাজে লাগিয়ে লিচু চাষ করেন। তিনি উৎপাদিত লিচু চট্টগ্রামের লিচু ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন। এতে তিনি আর্থিকভাবে লাভবান হন। বর্তমান বছরে লিচুর বাম্পার ফলন হওয়ায়। ও নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় সঠিক সময়ে চট্টগ্রামের পাইকারদের কাছে লিচু-পৌঁছানো সম্ভব হয়নি। এতে একদিকে কিছু লিচু নষ্ট হয়ে যায়। অন্যদিকে লিচুর দামও কম পায়। ফলে মি. সফিকুল মোটা অঙ্কের লোকসানের সম্মুখীন হন।

ক. উপযোগ কী?

খ. "উৎপাদনশীলতা নির্ভর করে উৎপাদনের দক্ষতার ওপর"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে মি. সফিকুলের ব্যবসায়িক কার্যক্রম কোন খাতের অন্তর্গত? ব্যাখ্যা করো।

ঘ. বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মি. সফিকুলের করণীয় সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো।

SB_2022
Views: 429Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

জনাব অর্ণব রাজশাহীর একজন সফল আম চাষি। তিনি নিজের বাগান থেকে হিমসাগর ও গোপালভোগ আম সিলেটে সরবরাহ করেন। পণ্যের গুণগত মান ভালো হওয়ায় লাভের পরিমাণ বাড়তে থাকে। কিন্তু অন্যান্য প্রতিযোগী ব্যবসায়ীরাও সিলেটে উক্ত আম সরবরাহ করায় বিক্রয়ের পরিমাণ কমতে শুরু করে। এতে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন। তাই তিনি বর্তমান মৌসুমে বিক্রয় না করে হিমাগারে রেখে পরবর্তীতে বেশি মূল্যে সরবরাহের কথা চিন্তাভাবনা করছেন।

ক. উৎপাদনশীলতা কী?

খ. "উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. পরবর্তী পর্যায়ে জনাব অর্ণব আম সরবরাহের জন্য কী ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করছেন? উপযোগের ধরন উল্লেখপূর্বক মতামত দাও।

SB_2022
Views: 423Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

আমেনা বেগম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি শীতকালে বিক্রয়ের উদ্দেশ্যে পিঠা তৈরি করেন। এজন্য পিঠা তৈরির বিভিন্ন উপকরণ যেমন- চালের গুড়া, নারকেল, গুড়, পাতিল প্রভৃতি স্থানীয় বাজার থেকে কেনেন। তার তৈরিকৃত পিঠা মানসম্মত হওয়ায় চাহিদা ব‍্যাপক হারে বাড়ে। এ বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি শহরের বিভিন্ন ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্ত নেন।

ক. উপযোগ কী?

খ. মূলধন গঠনে সঞ্চয়ের ভূমিকা ব্যাখ্যা করো।

গ. আমেনা বেগম তার কর্মকাণ্ড দ্বারা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা করো।

ঘ. আমেনা বেগমের বিভিন্ন ফাস্টফুডের দোকানে পিঠা সরবাহের সিদ্ধান্তের 'যৌক্তিকতা উপযোগের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।

BB_2022
CB_2016
Views: 191Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

মি. জুয়েল 'মোল্লা বেকারি'-এর একজন উৎপাদন ব্যবস্থাপক। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঘোষণা দেন, যে সকল কর্মী সর্বোচ্চ পরিমাণ কেক ও বিস্কুট উৎপাদন করতে পারবে, তাদেরকে প্রতি মাসে অতিরিক্ত ৩,০০০ টাকা বোনাস দেওয়া হবে। ফলে প্রথম মাসে টার্গেট পরিমাণ পণ্য উৎপাদন করতে অনেকেই সমর্থ হলো।

ক. ক্রেতাকেন্দ্রিকতা কী?

খ. "ভোগ্যপণ্য ক্রয়ের উদ্দেশ্য অব্যবসায়িক" ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে মি. জুয়েলের ঘোষণাটি উৎপাদনশীলতার কোন গুরুত্বটি নির্দেশ করে? ব্যাখ্যা করো।

ঘ. "বোনাস প্রদানের ঘোষণা পণ্য উৎপাদন বাড়াতে সহায়ক"-উদ্দীপকের আলোকে উক্তিটির তাৎপর্য মূল্যায়ন করো।

BB_2022
Views: 29Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

রাজশাহীর বিশিষ্ট শিল্পপতি মি. ইমাম চৌধুরী চর- খিদিরপুরে একশত একর পতিত জমিতে একটি বিনোদন পার্ক গড়ে তোলেন। এতে ঐ এলাকার মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া বিনোদন পিপাসু জনসাধারণের পার্কে যাতায়াতের জন্য। রাস্তাঘাট নির্মাণসহ বিদ্যুতের ব্যবস্থাও করা হয়। ফলে ঐ এলাকার সার্বিক অবস্থার ব্যাপক উন্নয়ন হয়।

ক. উৎপাদন কী?

খ. "উৎপাদন সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত মি. ইমাম চৌধুরীর কার্যক্রম উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. "উৎপাদন প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করে"- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

BB_2022
CB_2016
Views: 620Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

সম্প্রতি বাংলাদেশ সরকার রাজশাহীতে একটি আইটি পার্ক স্থাপন করেছে। ইতিমধ্যে স্বল্প পরিসরে পার্কের কাজ শুরু হয়েছে এবং বিশ্বের নামিদামি আইটি ফার্মগুলো কাজ শুরু করে দিয়েছে। তারা দেশ-বিদেশের প্রতিষ্ঠানগুলোর জন্য সফটওয়্যার, অ্যাপসহ তথ্যপ্রযুক্তিগত বিভিন্ন সেবা তৈরি ও রপ্তানি করবে। এতে দেশের বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে একদিকে যেমন দক্ষ মানবসম্পদ তৈরি হবে তেমনি অন্যদিকে বৈদেশিক মুদ্রাও অর্জিত হবে।

ক. উৎপাদনশীলতা কী?

খ. "উৎপাদন একটি চলমান প্রক্রিয়া"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত পার্কে কর্মরত প্রতিষ্ঠানগুলো উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. আইটি পার্ক বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টিতে কতটা সহায়ক হবে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

BB_2022
CB_2016
Views: 544Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

মুক্তা বেগম একজন গৃহিণী। প্রতিবছর শীতকালে তিনি হাতেবোনা সোয়েটার তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করেন। এজন্য তিনি সোয়েটার তৈরির বিভিন্ন উপকরণ স্থানীয় বাজার থেকে কেনেন। তার তৈরি সোয়েটার মানসম্মত হওয়ায় চাহিদা ব্যাপক হারে বাড়ে। এ বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি কয়েকজন কর্মী নিয়োগ দেন এবং শহরের বিভিন্ন পোশাকের দোকানে সোয়েটার সরবরাহের সিদ্ধান্ত নেন।

ক. সময়গত উপযোগ কী?

খ. "উন্নত পরিবেশের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ে"-ব্যাখ্যা করো।

গ. মুস্তা বেগম সোয়েটার তৈরির মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা করো।

ঘ. উপযোগের ধরন উল্লেখ করে মুক্তা বেগমের সোয়েটার সরবরাহের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

RB_2022
Views: 647Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

'মাসুম এন্ড কোং' এর ২০২০ অর্থ বছরের উৎপাদিত পণ্যের মূল্য ছিল ১০,০০,০০০ টাকা। এ সময়ে তাদের ব্যবহার্য উপকরণের মূল্য ছিল কাঁচামাল ৪,০০,০০০ টাকা, বেতন ও মজুরি ২,০০,০০০ টাকা ও অন্যান্য উপকরণ বাবদ ১,০০,০০০ টাকা। ২০১৯ সালে তাদের উৎপাদনশীলতা ছিল ১.২০।

ক. উপযোগ কী?

খ. "উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের আলোকে 'মাসুম এন্ড কোং'-এর মোট উৎপাদনশীলতা নির্ণয় করো।

ঘ. 'মাসুম এন্ড কোং'-এর ২০২০ সালের আর্থিক অবস্থার মূল্যায়ন করো।

JB_2022
Views: 493Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

২০২০ সালে শাপলা গার্মেন্টস-এর উৎপাদিত পোশাকের মূল্য ছিল ৮,০০,০০,০০০ টাকা। উক্ত পোশাক উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি কাপড় ও কাঁচামাল বাবদ ৩,৫০,০০,০০০ টাকা, শ্রম বাবদ ৮০,০০,০০০ টাকা, যন্ত্রপাতি বাবদ ১,৫০,০০,০০০ টাকা এবং অন্যান্য বাবদ ৮০,০০,০০০ টাকা ব্যয় করে। প্রতিষ্ঠানটির ২০১৮ ও ২০১৯ সালের শাপলা গার্মেন্টস-এর যন্ত্রপাতির উৎপাদনশীলতা ছিল যথাক্রমে ৬ ও ৫।

ক. স্বত্বগত উপযোগ কী?

খ. "অর্থনৈতিক উন্নয়নে উৎপাদনের ভূমিকা গুরুত্বপূর্ণ”- ব্যাখ্যা করো।

গ. ২০২০ সালের শাপলা গার্মেন্টস-এর মোট উৎপাদনশীলতা নির্ণয় করো।

ঘ. ২০২০ সালের শাপলা গার্মেন্টস-এর যন্ত্রপাতির উৎপাদনশীলতার ওপর তোমার মতামত ব্যক্ত করো।

BB_2022
Views: 219Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

জনাব মিজান নিজ গ্রামে হাঁস-মুরগির খামার স্থাপন করেন। তিনি খামারের উৎপাদিত ডিম এলাকার বাজারসমূহে সরবরাহ করেন। গত কয়েক বছরের আয় থেকে কিছু সঞ্চয় করে ২০১৯ সালে খামারটির সম্প্রসারণ করেছেন। বর্তমানে খামার থেকে উৎপাদিত হাঁস-মুরগি এবং ডিম স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে অন্যান্য এলাকায় সরবরাহ করার চিন্তা করছেন। এক্ষেত্রে তার নিজস্ব পরিবহন না থাকায় এ খাতে অনেক ব্যয় করতে হবে। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।

ক. উৎপাদন কী?

খ. "ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়"- ব্যাখ্যা করো।

গ. জনাব মিজান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব মিজানের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো।

DiB_2021
Views: 21Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

মি. জহুরুল নওগাঁয় তার নিজস্ব পঞ্চাশ একর জমিতে লেবু চাষ করেন। উক্ত লেবু সারা দেশে সরবরাহ করে ভোক্তাদের চাহিদা মেটান। উদ্বৃত্ত লেবু পচনশীলতার হাত থেকে রক্ষা করার জন্য তিনি। নওগাঁ শহরে একটি 'লেমন জুস' কারখানা স্থাপন করেন। উত্ত কারখানায় উৎপাদিত জুস মানসম্মত হওয়ায় অল্প দিনের মধ্যে এর। চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। তিনি উক্ত জুস দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক বাজারে বাজারজাত শুরু করেন। ফলে অতি দ্রুত সময়ে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হন।

ক. উপযোগ কী?

খ. "উৎপাদন জীবনযাত্রার মান উন্নত করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে মি. জহুরুল সারা দেশে লেবু সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো 'রূপগত উপযোগ' সৃষ্টির মাধ্যমে মি. জহুরুল তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

CB_2021
Views: 271Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

জনাব আতাহার একজন পেঁয়াজ ব্যবসায়ী। মাদারীপুরের উন্নতজাতের দেশি পেঁয়াজের চাহিদা ব্যাপক। জনাব আতাহার উৎপাদন মৌসুমে মাদারীপুর থেকে পেঁয়াজ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের পাইকারদের কাছে সরবরাহ করে থাকেন। এ বছর বাম্পার ফলন হওয়ায় পেঁয়াজের দাম কমে যায়। ফলে তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে জনাব আতাহার খুবই চিন্তিত হয়ে পড়েছেন।

ক. উৎপাদন কী?

খ. "উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।

গ. উল্লিখিত উদ্দীপকে জনাব আতাহারের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের উল্লিখিত জনাব আতাহারের দুশ্চিন্তা কমাতে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।

SB_2021
Views: 202Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

বৈশাখী মেলাকে সামনে রেখে 'ঐশী ফ্যাশন হাউজ' বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করে। এ ফ্যাশন হাউজের পোশাকগুলো বিভিন্ন শহরের মহাজনেরা কিনে নিয়ে খুচরা বাজারে বিক্রি করে। এরপর খুচরা ব্যবসায়ীর হাত হয়ে পোশাকগুলো চূড়ান্ত ব্যবহারকারীদের কাছে পৌঁছায়।

ক. উপযোগ কী?

খ. মোট উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের উপযোগ সৃষ্টি- করেছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে আলোকে খুচরা ব্যবসায়ীরা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? পণ্য বণ্টনে তার যথার্থতা মূল্যায়ন করো।

SB_2021
Views: 225Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

২০১৮ সালে 'ঝরা ফ্যাশনস' ১০,০০,০০০ টাকার পণ্য উৎপাদন করে। এজন্য কোম্পানিটির কাঁচামাল বাবদ ৪,০০,০০০ টাকা, যন্ত্রপাতি বাবদ ২,০০,০০০ টাকা, শ্রম বাবদ ১,০০,০০০ টাকা ও অন্যান্য বাবদ ৫০,০০০ টাকা ব্যয় করে। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ৮,০০,০০০ টাকা, যন্ত্রপাতি বাবদ ৪,০০,০০০ টাকা, শ্রম বাবদ ৩,০০,০০০ টাকা এবং অন্যান্য বাবদ ১,০০,০০০ টাকা ব্যয় করে। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনের পরিমাণ ছিল ২০,০০,০০০ টাকা।

ক. উৎপাদনশীলতা কী?

খ. স্বত্বগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের 'ঝরা ফ্যাশনস'-এর ২০১৮ সালের সার্বিক উৎপাদনশীলতা নির্ণয় করা।

ঘ. 'ঝরা ফ্যাশনস'-এর বর্তমান অবস্থা মূল্যায়ন করো।

BB_2021
Views: 660Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদন
All Topics
View

জনাব সোহান ময়মনসিংহের একজন ধান ব্যবসায়ী। তিনি গত বছর আমনের মৌসুমে স্থানীয় বাজার থকে ৭৫০ টাকা মণ দরে। ১,০০০ মণ ধান কিনে নিজ বাড়িতে সংরক্ষণ করেন। কিছুটা বাড়তি মুনাফার আশায় সেই ধান তিন মাস পর বিক্রি করতে গিয়ে তিনি লক্ষ করলেন যে, স্থানীয় বাজারে ধানের দর ৮৫০ টাকা মণ হলেও ঢাকায় সেই ধান ৯৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।

ক. সেবাগত উপযোগ কী?

খ. উৎপাদন কীভাবে জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের জনাব সোহান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. জনাব সোহানের কাঙ্ক্ষিত মুনাফা লাভের জন্য করণীয় কী বলে তুমি মনে করো? মতামত দাও।

BB_2021
Views: 797Answers: 0Bookmarks: 0Asked to solve: 0