ChB_2022
জনাব শফি আহমেদ সিলেটের একজন ব্যবসায়ী। তিনি সিলেটে, উৎপাদিত উৎকৃষ্টমানের বেত ও বাঁশ সংগ্রহ করে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করে থাকেন। তার প্রতিষ্ঠানে উৎপাদিত বেত ও বাঁশের ফার্নিচার প্রথম দিকে শুধু সিলেটে বাজারজাত করা হতো। তার ফার্নিচারের গুণগত মান ও ডিজাইন আকর্ষণীয় হওয়ার কারণে বাজারে তার সুনাম সৃষ্টি হয়। বর্তমানে তার প্রতিষ্ঠানে উৎপাদিত বেত ও বাঁশের ফার্নিচার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এর ফলে বিক্রয় ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তিনি প্রচুর লাভবান হচ্ছেন।ক. উপযোগ কী?খ. "উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে জনাব শফি আহমেদের প্রাথমিক পর্যায়ের কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।ঘ. "স্থানগত উপযোগ সৃষ্টিই উদ্দীপকের প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ"- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
Loading answers...