BB_2022CB_2016
আমেনা বেগম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি শীতকালে বিক্রয়ের উদ্দেশ্যে পিঠা তৈরি করেন। এজন্য পিঠা তৈরির বিভিন্ন উপকরণ যেমন- চালের গুড়া, নারকেল, গুড়, পাতিল প্রভৃতি স্থানীয় বাজার থেকে কেনেন। তার তৈরিকৃত পিঠা মানসম্মত হওয়ায় চাহিদা ব্যাপক হারে বাড়ে। এ বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি শহরের বিভিন্ন ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্ত নেন।ক. উপযোগ কী?খ. মূলধন গঠনে সঞ্চয়ের ভূমিকা ব্যাখ্যা করো।গ. আমেনা বেগম তার কর্মকাণ্ড দ্বারা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা করো।ঘ. আমেনা বেগমের বিভিন্ন ফাস্টফুডের দোকানে পিঠা সরবাহের সিদ্ধান্তের 'যৌক্তিকতা উপযোগের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।
Loading answers...