SB_2021
জনাব আতাহার একজন পেঁয়াজ ব্যবসায়ী। মাদারীপুরের উন্নতজাতের দেশি পেঁয়াজের চাহিদা ব্যাপক। জনাব আতাহার উৎপাদন মৌসুমে মাদারীপুর থেকে পেঁয়াজ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের পাইকারদের কাছে সরবরাহ করে থাকেন। এ বছর বাম্পার ফলন হওয়ায় পেঁয়াজের দাম কমে যায়। ফলে তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে ব্যর্থ হন। এ পরিস্থিতিতে জনাব আতাহার খুবই চিন্তিত হয়ে পড়েছেন।ক. উৎপাদন কী?খ. "উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।গ. উল্লিখিত উদ্দীপকে জনাব আতাহারের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের উল্লিখিত জনাব আতাহারের দুশ্চিন্তা কমাতে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
Loading answers...