CB_2021
ExamExamExam Logo
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০১ঃ উৎপাদনAll Topics

মি. জহুরুল নওগাঁয় তার নিজস্ব পঞ্চাশ একর জমিতে লেবু চাষ করেন। উক্ত লেবু সারা দেশে সরবরাহ করে ভোক্তাদের চাহিদা মেটান। উদ্বৃত্ত লেবু পচনশীলতার হাত থেকে রক্ষা করার জন্য তিনি। নওগাঁ শহরে একটি 'লেমন জুস' কারখানা স্থাপন করেন। উত্ত কারখানায় উৎপাদিত জুস মানসম্মত হওয়ায় অল্প দিনের মধ্যে এর। চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। তিনি উক্ত জুস দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক বাজারে বাজারজাত শুরু করেন। ফলে অতি দ্রুত সময়ে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হন।ক. উপযোগ কী?খ. "উৎপাদন জীবনযাত্রার মান উন্নত করে"- ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে মি. জহুরুল সারা দেশে লেবু সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো। ঘ. তুমি কি মনে করো 'রূপগত উপযোগ' সৃষ্টির মাধ্যমে মি. জহুরুল তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

Loading answers...