CB_2022
জনাব সুজন ও তার স্ত্রী স্নাতক ডিগ্রি সম্পন্ন করে সাভারে একটি বুটিক সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান স্থাপন করেন এবং নিজস্ব বুটিক হাউজের মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রয় করেন। এজন্য তারা বাজার থেকে বিভিন্ন ধরনের থান কাপড় কিনে বুটিক হাউজের জন্য নানা ধরনের পোশাক তৈরি করেন। তাদের পোশাকগুলো মানসম্মত হওয়ায় স্থানীয় বাজারে পণ্যসামগ্রী যথেষ্ট পরিমাণে বিক্রি হয়। পরবর্তীতে স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা শহরে তাদের উৎপাদিত পণ্যের চাহিদা ব্যাপক হারে বাড়ে। ফলে তারা বিভিন্ন পরিবহন ব্যবস্থায় ঐসব পণ্য সরবরাহ করতে থাকেন। এতে তারা কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সক্ষম হন।ক. উৎপাদন কী?খ. উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথম দিকে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ করো।
Loading answers...