Questions in this chapter
'পদ্মা লি.'-এর ২০১৯ ও ২০২০ সালের উৎপাদন চিত্র নিম্নরূপ-

উল্লেখ্য ২০১৮ সালে প্রতিষ্ঠানটির ক. উৎপাদনশীলতা কী? মোট উৎপাদনশীলতা ছিল ১.২৫।
খ. উৎপাদন কীভাবে জীবনযাত্রার মানোন্নয়ন করে? ব্যাখ্যা করো।
গ. 'পদ্মা লি.'-এর ২০২০ সালের মোট উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. ২০১৯ সালের মোট উৎপাদনশীলতা নির্ণয়পূর্বক উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির তিন বছরের সার্বিক অবস্থা মূল্যায়ন করো।
জগৎ ফ্যাশন ও শরৎ ফ্যাশন দুটি প্রতিষ্ঠান ২০২০ সালে যথাক্রমে ২০ কোটি ও ২৫ কোটি টাকার-পোশাক ইউরোপসহ অন্যান্য দেশে রপ্তানি করে। এদের খরচের বিবরণী নিম্নরূপ-

প্রতিযোগিতার কারণে এবং প্যাকেজ দাম বেশি হওয়াতে শরৎ ফ্যাশন লাভবান হতে পারছে না। এক্ষেত্রে জগৎ ফ্যাশন বেশ ভালো অবস্থানে আছে।
ক. উৎপাদন কী?
খ. স্বত্বগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জগৎ ফ্যাশনের কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. মোট উৎপাদনশীলতার আলোকে প্রতিষ্ঠান দুটির তুলনামূলক অবস্থা মূল্যায়ন করো।
জনাব মিনা কুমিল্লার বিসিক-এ ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন। তিনি ৫ লক্ষ টাকার কাঁচামাল, ১৫ লক্ষ টাকার যন্ত্রপাতি, ২ লক্ষ টাকা কারখানা ভাড়া ও ২ লক্ষ টাকার অন্যান্য উপকরণ কিনে ৫০ লক্ষ টাকার সুতা ও জাল উৎপাদন করেন। অপরদিকে জনাব হাশেম ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করে ১০ লক্ষ টাকার কাঁচামাল, ১৫ লক্ষ টাকার যন্ত্রপাতি, ২ লক্ষ টাকা কারখানা ভাড়া ও ২ লক্ষ টাকার অন্যান্য উপকরণ কিনে ৩৫ লক্ষ টাকার পণ্য উৎপাদন করেন।
ক. সংগঠন কী?
খ. "যৌথ উদ্যোগ বিশ্বব্যাপী পণ্য বিপণন করে"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত জনাব মিনার প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. উৎপাদনশীলতা বিবেচনায় উদ্দীপকের কোন প্রতিষ্ঠানটি লাভজনক? বিশ্লেষণ করো।
জাকির সাহেব দীর্ঘদিন ধরে চাঁদপুর থেকে বিপুল পরিমাণে ইলিশ মাছ কিনে ঢাকার কারওয়ান বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন। কিন্তু সম্প্রতি মাছের একটি বড় চালান দুর্ঘটনার কবলে পড়ায় কারওয়ান বাজারে আসতে দেরি হয়। ফলে তিনি স্থানীয় পাইকারদের কাছে মাছ বিক্রি করতে ব্যর্থ হন। এদিকে বাজার এলাকায় পর্যাপ্ত হিমাগার না থাকায় মাছগুলো নিয়ে জাকির সাহেব খুবই চিন্তিত হয়ে পড়েছেন।
ক. উৎপাদন কী?
খ. "উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কারওয়ান বাজারে ইলিশ মাছ সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. "সময়গত উপযোগ সৃষ্টি করতে না পারাই জাকির সাহেবের চিন্তার কারণ"- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
জনাব বারেক একজন পেঁয়াজ ব্যবসায়ী। তিনি উৎপাদন মৌসুমে কম মূল্যে বিপুল পরিমাণ পেঁয়াজ কিনে নিজের বাড়িতে সংরক্ষণ। করেন। পরবর্তীতে মূল্য বাড়লে নিজস্ব পরিবহনে ঢাকার কারওয়ান বাজারে বিক্রি করে বেশি মুনাফা লাভে সক্ষম হন।
ক. উপযোগ কী?
খ. রূপগত উপয়োগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব বারেক পেঁয়াজ সংরক্ষণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. "স্বত্বগত উপযোগ সৃষ্টিই জনাব বারেকের বেশি মুনাফা লাভের মূল কারণ"-উক্তিটি মূল্যায়ন করো।
জনাব শফি মুন্সীগঞ্জের একজন আলু ব্যবসায়ী। মুন্সীগঞ্জে প্রচুর উন্নতমানের আলু 'উৎপাদন হওয়ায় এখানকার আলুর চাহিদা ব্যাপক। তিনি উৎপাদন মৌসুমে দেশের বিভিন্ন স্থানের পাইকারদের কাছে আলু সরবরাহ করে থাকেন। এ বছর বাম্পার ফলন হওয়ায় আলুর দাম কমে যায়। ফলে তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারেননি। এই পরিস্থিতিতে জনাব শফি খুবই চিন্তিত হয়ে পড়েছেন।
ক. উৎপাদন কী?
খ. মোট উৎপাদনশীলতা কীভাবে নির্ণয় করা হয়? ব্যাখ্যা করো।
গ. উল্লিখিত উদ্দীপকে জনাব শফির প্রাথমিক পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের উল্লিখিত জনাব শফির দুশ্চিন্তা কমাতে করণীয় সম্পর্কে তোমার মতামত দাও।
আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটি খাত হলো মৎস্য চাষ। বর্তমানে কৃত্রিম উপায়ে ইলিশ উৎপাদনের চেষ্টাও করা হচ্ছে। অন্যান্য মাছ চাষের মতো সহজ না হলেও অবশেষে মৎস্য বিভাগ ইলিশের নিষিক্ত রেণু সংগ্রহ করে খাঁচায় উৎপাদন শুরু করেছে, যা মৌসুম ছাড়াও বিপণন করা যাবে
ক. উৎপাদন কী?
খ. রূপগত উপযোগ কাকে বলে?
গ. কৃত্রিম উপায়ে ইলিশ উৎপাদন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
ঘ. "খাঁচায় উৎপাদিত ইলিশ উপযোগ বাড়াতে সহায়ক হবে"- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
'রুমা লেদার' ও 'ঝুমা লেদার' দুটি জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ২০১৬ সালে প্রতিষ্ঠান দুইটির উৎপাদন চিত্র নিম্নরূপ:

ক. উপযোগ কী?
খ. "উৎপাদনশীলতার ওপর মুনাফা নির্ভর করে"-ব্যাখ্যা করো।
গ. 'রুমা লেদার'-এর মোট উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. প্রতিষ্ঠান দুটির ২০১৬ সালের মালামাল উৎপাদনশীলতার তুলনামূলক বিশ্লেষণ করো।
মি. আলম ২০০ জন শ্রমিক ও ২ কোটি' টাকা মূলধন নিয়ে। নওগাঁর মহাদেবপুরে একটি আটো-রাইস মিল স্থাপন করেন। তিনি সরাসরি চাষিদের কাছ থেকে ধান কিনে চাল উৎপাদন করেন। এখানে উৎপাদিত চালের মান খুব ভালো হওয়ায় স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। এতে অনুপ্রাণিত হয়ে তিনি মধ্যস্থব্যবসায়ীদের সহায়তায় দেশের প্রতিটি জেলায় চাল বিপণন নিশ্চিত করেন। ব্যবসায় সফলতার ফলে অর্জিত মুনাফা দিয়ে তিনি নিজ এলাকায়। স্কুল, কলেজ, মাদ্রাসা ও রাস্তাঘাট নির্মাণে অবদান রাখেন।
ক. উপযোগ কী?
খ. উৎপাদন কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে মি. আলমের কার্যাবলি উৎপাদনের কোন খাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. "উৎপাদন একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে"-উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
জনাব নিলয়ের রাজশাহীতে একটি বিশাল আমের বাগান আছে। প্রতি বছর তিনি আম বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেন। গত বছর আমের বাম্পার ফলনের কারণে এর যোগান বেড়ে যায়। এতে আমের দাম কমে যায়। এ কারণে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে আম সরবরাহের ব্যবস্থা করেন। ফলে স্থানীয় বাজারে প্রতি কেজি আম ৪০ টাকা হলেও তিনি গড়ে ৫০ টাকায় তা সরবরাহ করতে সক্ষম হন। কিন্তু এরপরও তিনি ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।
ক. উৎপাদন কী?,
খ. "উৎপাদনশীলতার ওপর মুনাফা নির্ভর করে"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের উপযোগ সৃষ্টির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উপযোগের ধরন উল্লেখপূর্বক জনাব নিলয়ের সমস্যা সমাধানে করণীয় কী বলে তুমি মনে করো? মতামত দাও।
চাঁদ ক্রোকারিজ-এ বর্তমানে স্থির ব্যয় ও মজুরির মাধ্যমে ৪০ লক্ষ টাকার পণ্য উৎপাদন করা সম্ভব। জুন মাসে প্রতিষ্ঠানটি ৩০ লক্ষ টাকার ক্রোকারিজ তৈরি করে। উৎপাদনের সাথে সম্পৃক্ত খরচ নিম্নরূপ: কাঁচামাল ৬ লক্ষ টাকা, বেতন ও মজুরি ৩ লক্ষ টাকা, অন্যান্য ১ লক্ষ টাকা।
ক. সেবাগত উপযোগ কী?
খ. স্থানগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. জুন মাসে উদ্দীপকের প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠানটির করণীয় কী? সুপারিশ করো।
বাবুলাল ঘোষ বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্য তৈরি করেন। ঐতিহ্য ও আগের সুনামের কারণে তার উৎপাদিত মিষ্টি দ্রব্যের প্রচুর চাহিদা আছে। অন্যদিকে, একই শহরের মিষ্টি ব্যবসায়ী শ্রী জীবন ঘোষের সম্প্রতি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে সমমানের মিষ্টান্ন তৈরি হওয়া সত্ত্বেও বিভিন্ন ধরনের মিষ্টান্ন অবিক্রীত থেকে যায়। এ সমস্যা নিরসন করার জন্য শ্রী জীবন ঘোষ তার প্রতিষ্ঠানের মিষ্টান্ন দ্রব্য বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন।
ক. শ্রমের উৎপাদনশীলতার সূত্রটি লেখো।
খ. উৎপাদনশীলতার সাথে ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বাবুলাল ঘোষ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন?
ঘ. সংকট নিরসনে শ্রী জীবন ঘোষের নেওয়া পদক্ষেপের যৌক্তিকতা ব্যাখ্যা করো।
২০১৩ সালে RMS ব্রেড লি.-এর উৎপাদিত পণ্যের বার্ষিক মূল্য ছিল ২৫,০০,০০০ টাকা। উক্ত সময়ে প্রতিষ্ঠানটির ব্যবহৃত উপকরণের মূল্য ছিল যথাক্রমে কাঁচামাল ৬,০০,০০০ টাকা; শ্রমিকের বেতন ও মজুরি ১,৭৫,০০০ টাকা এবং অন্যান্য ২,২৫,০০০ টাকা। ২০১৪ সালে উৎপাদিত পণ্যের বার্ষিক মূল্য ছিল ৩৫,০০,০০০ টাকা এবং ব্যবহৃত উপকরণের মূল্য ছিল যথাক্রমে কাঁচামাল ৯,০০,০০০ টাকা; শ্রমিকদের বেতন ও মজুরি ৩,০০,০০০ টাকা এবং অন্যান্য ২,৮০,০০০ টাকা।
ক. উৎপাদন কী?
খ. প্রতিষ্ঠানের জন্য উৎপাদনশীলতা নির্ণয় করা প্রয়োজন কেন?
গ. ২০১৩ সালে RMS ব্রেড লি.-এর মোট উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. উৎপাদনশীলতার আলোকে RMS ব্রেড লি.-এর ২০১৩ ও ২০১৪ সালের সামগ্রিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো।
জনাব আরিফ মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে আম সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। ভারত থেকে প্রচুর 'মালদার ফজলি আম' আমদানি হওয়ায় আমের মূল্য কমে যায়। তাই তিনি আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে কম লাভে দ্রুত আম বিক্রি করে দেন। ভবিষ্যতে লাভের আশায় এ রকম পরিস্থিতি ও ক্ষতি মোকাবেলা করার জন্য সংরক্ষণের ওপর গুরুত্ব দেন।
ক. উৎপাদনশীলতা কী?
খ. "উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে" ব্যাখ্যা করো।
গ. চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে আম সংগ্রহের মাধ্যমে তিনি ব্যবসায়ের কোন উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. ব্যবসায়িক ক্ষতি থেকে উত্তরণের উপায় ও করণীয় উদ্দীপকের আলোকে আলোচনা করো।
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
তপন পাল বিভিন্ন ঐতিহাসিক দিবস উপলক্ষে মাটির তৈজসপত্র তৈরি করে বাজারে সরবরাহ করেন। তার উৎপাদিত তৈজসপত্র নান্দনিক ডিজাইনের হওয়ায় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তার প্রতিষ্ঠানে ২০ জন কর্মী নিরলসভাবে কাজ করে। ফলে তপন পাল ও তার কর্মীদের আর্থিক ও সামাজিক কল্যাণ সাধিত হয়।
উদ্দীপকে তপন পালের সামগ্রিক কার্যক্রমকে কী বলে?