DiB_2021
জনাব মিজান নিজ গ্রামে হাঁস-মুরগির খামার স্থাপন করেন। তিনি খামারের উৎপাদিত ডিম এলাকার বাজারসমূহে সরবরাহ করেন। গত কয়েক বছরের আয় থেকে কিছু সঞ্চয় করে ২০১৯ সালে খামারটির সম্প্রসারণ করেছেন। বর্তমানে খামার থেকে উৎপাদিত হাঁস-মুরগি এবং ডিম স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে অন্যান্য এলাকায় সরবরাহ করার চিন্তা করছেন। এক্ষেত্রে তার নিজস্ব পরিবহন না থাকায় এ খাতে অনেক ব্যয় করতে হবে। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।ক. উৎপাদন কী?খ. "ক্রয়-বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়"- ব্যাখ্যা করো।গ. জনাব মিজান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা করো।ঘ. জনাব মিজানের সমস্যা সমাধানে তোমার সুপারিশ তুলে ধরো।
Loading answers...