DiB_2022
পদ্মা লিমিটেড-এর ২০২০ সালের উৎপাদিত পণ্যের মূল্য ছিল ১২,০০,০০০ টাকা। উক্ত সময়ে প্রতিষ্ঠানটির ব্যবহৃত উপকরণ মূল্য ছিল যথাক্রমে কাঁচামাল ৪,০০,০০০ টাকা, বেতন ও মজুরি ২,০০,০০০ টাকা এবং বিবিধ খাতে ব্যয় ১,০০,০০০ টাকা। ২০২১ সালের উৎপাদিত পণ্যের মূল্য পূর্ববর্তী বছরের ন্যায় হলেও ব্যবহৃত উপকরণের মূল্য ছিল যথাক্রমে কাঁচামাল ৪,৫০,০০০ টাকা, বেতন ও মজুরি ২,০০,০০০ টাকা এবং বিবিধ খাতে ব্যয় ১,৫০,০০০ টাকা।ক. যন্ত্রের উৎপাদনশীলতা কী?খ. "উৎপাদন নতুন পণ্য উদ্ভাবনে সহায়তা করে”- ব্যাখ্যা করো। গ. পদ্মা লিমিটেড-এর ২০২০ সালের মোট উৎপাদনশীলতা নির্ণয় করো।ঘ. ২০২১ সালের মোট উৎপাদনশীলতা নির্ণয়পূর্বক প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতির ওপর মন্তব্য করো।
Loading answers...