Questions in this chapter
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭।
আজিম সু' কোম্পানির ২০২০ সালের মোট উৎপাদনশীলতা কত?
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:
'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭।
২০২০ সালে 'আজিম সু' কোম্পানির অবস্থা ভালো হওয়ার কারণ-
i. প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধি পেয়েছে
ii. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে
iii. সম্পদের কাম্য ব্যবহার হয়েছে
নিচের কোনটি সঠিক?
কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?
উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে?
নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে মানুষের কী পূরণ হচ্ছে?
i. নিত্য নতুন চাহিদা
ii. প্রয়োজনীয় চাহিদা
iii. প্রথাগত চাহিদা
নিচের কোনটি সঠিক?
ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?
উৎপাদনের আওতাভুক্ত হলো-
i. শিল্পখাত
ii. শিক্ষাখাত
iii. সেবাখাত
নিচের কোনটি সঠিক?
উৎপাদন ভোক্তার ক্ষেত্রে কী প্রভাব ফেলে?
'জাহিন কোম্পানি' ছাতা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন স্থান থেকে কাঁচামাল সংগ্রহ করে উন্নতমানের ছাতা প্রস্তুত করে। কারখানায় উৎপাদন কার্য সারা বছরব্যাপী চলে। ছাতার চাহিদা মৌসুমভিত্তিক হওয়ায় উক্ত প্রতিষ্ঠানটি ছাতা সংরক্ষণের জন্য আধুনিক পদ্ধতি অবলম্বন করে। পরবর্তীতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছাতা সরবরাহ করে প্রতিষ্ঠানটি সফলতা লাভে সক্ষম হয়।
ক. উৎপাদনশীলতা কী?
খ. রূপগত উপযোগ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
গ. 'জাহিন কোম্পানি'-এর প্রাথমিক কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সফলতার কারণ উপযোগের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।
'সেতু ফ্যাশন' এর ২০২২ সালে উৎপাদিত পণ্যের মূল্য ছিল ৮০,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি উৎপাদনের জন্য কাঁচামাল বাবদ ২০,০০,০০০ টাকা, বেতন ও মজুরি বাবদ ৬,০০,০০০ টাকা এবং অন্যান্য বাবদ ৪,০০,০০০ টাকা ব্যয় করে। ২০২০ সালে উৎপাদনের পরিমাণ একই থাকলেও উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বাবদ ২১,০০,০০০ টাকা, বেতন ও মজুরি বাবদ ৬,০০,০০০ টাকা এবং অন্যান্য বাবদ ৫,০০,০০০ টাকা ব্যয় করে।
ক. সেবাগত উপযোগ কী?
খ. "উৎপাদন জীবনযাত্রার মান উন্নত করে"- ব্যাখ্যা করো।
গ. ২০২২ সালের জন্য 'সেতু ফ্যাশন'-এর কাঁচামালের উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. মোট উৎপাদনশীলতা নির্ণয়পূর্বক 'সেতু ফ্যাশন'-এর সর্বশেষ অবস্থা মূল্যায়ন করো।
জনাব আতিক নাটোর অঞ্চলে একটি আধুনিক গুদামঘর স্থাপন করেন। উক্ত গুদামঘরে তিনি ঐ অঞ্চলের উৎপাদিত পেঁয়াজ, রসুন, হলুদ ও অন্যান্য মৌসুমি ফসল সংরক্ষণ করেন। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে এবং ভোক্তারাও কাঙ্ক্ষিত মূল্যে পণ্য কিনতে পারছে। ফলে ঐ সব পণ্যের বাজারমূল্য স্থিতিশীল। রাখা সম্ভব হচ্ছে।
ক. মোট উৎপাদনশীলতা কী?
খ. "উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।
গ. জনাব আতিক কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব আতিকের কার্যক্রম দেশের অর্থনীতিতে কোন ধরনের। ভূমিকা রাখছে? উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
আসলাম খান ২০২০ সালে 'মজুমদার লেদার' নামে নিজ এলাকায় চামড়াজাত পণ্য তৈরির কারখানা স্থাপন করেন। কারখানায় তার বিনিয়োগের পরিমাণ ছিল ৮০,০০,০০০ টাকা। তিনি গত ৩ বছরে আয় করেন যথাক্রমে ২০ লক্ষ, ১৫ লক্ষ ও ১৮ লক্ষ টাকা। কারখানাটিতে ১৫ জন বেকার লোকের কর্মসংস্থান হলেও তিনি এটি বন্ধ করার চিন্তা করছেন।
ক. সময়গত উপযোগ কী?
খ. "উন্নত কার্য পরিবেশের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ে"- ব্যাখ্যা করো।
গ. আসলাম খান কারখানা স্থাপনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. কারখানা বন্ধ করার যৌক্তিকতা মূলধনের উৎপাদনশীলতার আলোকে মূল্যায়ন করো।
'X' এবং 'Y' প্রতিষ্ঠানের ২০২২ সালের উৎপাদন সংশ্লিষ্ট তথ্যাবলি নিম্নরূপ:

ক. বিশিষ্ট পণ্য কী?
খ. "সেবার মালিকানা হস্তান্তর করা যায় না"- ব্যাখ্যা করো।
গ. প্রতিষ্ঠান 'X' এর ২০২২ সালের উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. প্রতিষ্ঠান দু'টির মধ্যে কোনটি দেশের অর্থনীতিতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? উৎপাদনশীলতার আলোকে বিশ্লেষণ করো।
জনাব রফিক চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কুমিল্লার স্থানীয় চাষিদের কাছ থেকে স্ট্রবেরি সংগ্রহ করে বিভিন্ন ফলের খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন। অতিরিক্ত ফলন হয়েছে বিধায় তিনি বর্তমান চাহিদার অতিরিক্ত স্ট্রবেরি সংগ্রহ করতে সক্ষম হন। কিন্তু বাজারে চাহিদার তুলনায় স্ট্রবেরির সরবরাহ বেড়ে গেলে স্ট্রবেরির দাম কমে যাবে। এমতাবস্থায় তিনি চাহিদার অতিরিক্ত স্ট্রবেরি কোল্ড স্টোরেজে সংরক্ষণের ব্যবস্থা নেন। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতির হাত থেকে রক্ষা পান।
ক. উৎপাদন পরিকল্পনা কী?
খ. ক্রমবর্ধমান চাহিদা পূরণে উৎপাদনশীলতার ভূমিকা বর্ণনা করো।
গ. উদ্দীপকের জনাব রফিক ফেব্রুয়ারি মাসে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?
ঘ. "সময়গত উপযোগ সৃষ্টিই উদ্দীপকের জনাব, রফিককে আর্থিকভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করে"- তুমি কি একমত? সপক্ষে যুক্তি দেখাও।
'যমুনা টেক্সটাইল' শার্ট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। ২০২৩ সালে প্রতিষ্ঠানটির উৎপাদিত শার্টের বাজারমূল্য ছিল ১০,০০,০০০ টাকা। শার্ট উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি ১,০০,০০০ টাকার কাপড় ক্রয় করে, ২,৫০,০০০ টাকা শ্রমিকদের মজুরি দেয়, যন্ত্রপাতির অবচয় ধার্য করে ১,০০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা বিবিধ খাতে ব্যয় করে। ২০২১ সালে এবং ২০২২ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল যথাক্রমে ১.২৩ এবং ১.৮৮।
ক. সেবাগত উপযোগ কী?
খ. "উৎপাদন জীবনযাত্রার মান বাড়াতে সহায়ক"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের 'যমুনা টেক্সটাইল' এর ২০২৩ সালের শ্রমের উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. 'যমুনা টেক্সটাইল' এর আর্থিক অবস্থা কি তুলনামূলক উন্নত? ২০২৩ সালের মোট উৎপাদনশীলতা নির্ণয়পূর্বক মতামত বিশ্লেষণ করো।
জনাব রাহুল চাঁদপুর থেকে ইলিশ মাছ সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত পাইকারি আড়তে সরবরাহ করেন। দীর্ঘদিন এ ব্যবসায়ে সম্পৃক্ত থাকার পর তিনি একটি অত্যাধুনিক হিমাগার স্থাপন করার প্রয়োজনীয়তা অনুভব করলেন। এ উদ্দেশ্যে স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে চাঁদপুরে একটি হিমাগার স্থাপনের সিদ্ধান্ত নিলেন।
ক. উপযোগ কী?
খ. "উৎপাদন জীবনযাত্রার মান বাড়াতে সহায়তা করে"- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব রাহুল ঢাকার যাত্রাবাড়ীতে ইলিশ মাছ সরবরাহের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে হিমাগার স্থাপনের সিদ্ধান্তের যথার্থতা উপযোগের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।
জনাব আফিব "হামজা গার্মেন্টস ফ্যাক্টরির উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার শ্রমিকদের দিয়ে প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করান। তবে মাঝে-মধ্যে অতিরিক্ত অর্ডার পাওয়ার কারণে শ্রমিকদের দিয়ে ওভারটাইমও করান। তিনি সর্বদা শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন করেন। এতে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায় এবং সহজেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়।
ক. সরল শ্রম বিভাগ কী?
খ. শ্রমের দক্ষতা বৃদ্ধিতে মূলধনের ভূমিকা ব্যাখ্যা করো।
গ. উল্লিখিত উদ্দীপকে কোন ধরনের শ্রমের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা অর্জনের পেছনে কী ভূমিকা রয়েছে বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
জনাব করিম মৌসুমে শরিয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করায় পেঁয়াজের দাম কমে যায়। তাই আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেতে তিনি দ্রুত পেঁয়াজ বিক্রি করেন। ভবিষ্যতে এরূপ পরিস্থিতি মোকাবিলায় তিনি বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।
ক. উৎপাদন কী?
খ. "উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে"- ব্যাখ্যা করো।
গ. শরিয়তপুর থেকে পেঁয়াজ সংগ্রহের মাধ্যমে তিনি ব্যবসায়ের কোন কাজটি করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. কী ধরনের ব্যবস্থা নিলে তিনি ব্যবসায়ের ঝুঁকি কমাতে পারবেন বলে তুমি মনে করো? মতামত দাও।
শাপলা কোম্পানি বিভিন্ন সাইজের প্যান্ট তেরি করে। পণ্যের গুণগত মান ভালো হওয়ায় রাশিয়ার বাজার থেকে ৩ লক্ষ পিস প্যান্টের ফরমায়েশ পায়। প্রয়োজনীয় সব 'উপকরণ থাকা সত্ত্বেও শ্রমিক ধর্মঘটের কারণে নির্ধারিত সময়ের এক মাস পরে পণ্য সরবরাহ করলে আমদানিকারক ফরমায়েশ বাতিল করে দেয়। ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
ক. সংগঠন কী?
খ. "উৎপাদনশীলতার ওপর মুনাফা নির্ভর করে"- ব্যাখ্যা করো।
গ. "পণ্যের গুণগত মানই ব্যবসায়ের একমাত্র সফলতার কারণ নয়"- ব্যাখ্যা করো।
ঘ. "উৎপাদনশীলতার সুবিধা না পাওয়াই প্রতিষ্ঠানটির ক্ষতির মূল কারণ" তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
২০২১ সালে রহমান গার্মেন্টস-এর উৎপাদিত পণ্যের মূল্য ছিল ১৫,০০,০০০ টাকা। এ সময় প্রতিষ্ঠানটি যন্ত্রপাতি বাবদ ৩,০০,০০০ টাকা, বেতন ও মজুরি বাবদ ১,৫০,০০০ টাকা, সংযোজিত ব্যয় বাবদ ১০,০০,০০০ টাকা এবং অন্যান্য বাবদ ১,০০,০০০ টাকা ব্যয় করে। ২০২০ সালে উৎপাদনের পরিমাণ একই থাকলেও যন্ত্রপাতি বাবদ ৪,০০,০০০ টাকা, বেতন ও. মজুরি বাবদ ২,০০,০০০ টাকা, সংযোজিত ব্যয় বাবদ ৯,৯০,০০০ টাকা এবং অন্যান্য বাবদ ১,০৫,০০০ টাকা ব্যয় হয়েছিল।
ক. ব্যবসায় জোট কী?
খ.. "শ্রম দক্ষতা বাড়াতে শ্রম বিভাগ সহায়তা করে”- ব্যাখ্যা করো।
গ. ২০২১ সালের জন্য রহমান গার্মেন্টেস-এর মোট উৎপাদনশীলতা নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের আলোকে ২০২০ সালের জন্য প্রতিষ্ঠানের উৎপাদনের সামগ্রিক অবস্থা মূল্যায়ন করো।