Questions in this chapter

HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

A. B ও C একটি কারবারের তিনজন অংশীদার। ০১ জানুয়ারি ২০২১ তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,৮০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা' ও ১,২০,০০০ টাকা। তাদের লাভ-লোকসান বণ্টনের অনুপাত ৩: ২: ১। মূলধন ও উত্তোলনের ১০% হারে সুদ ধার্য করা হয়। সার্বক্ষণিক কারবার পরিচালনার জন্য B ও C যথাক্রমে মাসিক ১,৫০০ টাকা ও ১,০০০ টাকা করে বেতন পাবে। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় প্রত্যেক অংশীদার প্রতি মাসের শেষ তারিখে ১,০০০ টাকা করে নগদ উত্তোলন করেছে। C'-এর বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য সমন্বয়সাধনের পূর্বে ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে কারবারের নিট লাভ ছিল ১,২১,৩৫০ টাকা।ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. অংশীদারদের লাভ-লোকসান বণ্টন হিসাব প্রস্তুত কর। গ. অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত কর।

DiB_2022
Views: 369Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

সান, মুন ও স্টার একটি ব্যবসায়ের তিনজন অংশীদার। অংশীদারগণ যথাক্রমে ::\frac{২}{২}: \frac{২}{৫}: \frac{২}{৪} হারে ব্যবসায়ের লাভ-লোকসান বণ্টন করে নেয়। ২০২১ সালের ১ জানুয়ারি তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল সান ৩,০০,০০০ টাকা, মুন ২,৫০,০০০ টাকা এবং স্টার ২,০০,০০০ টাকা। চুক্তির শর্তানুসারে অংশীদারগণ মূলধনের উপর ১০% হারে সুদ পাবে এবং তাদের উত্তোলনের উপর ১২% হারে সুদ ধার্য করা হবে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য স্টার প্রতিমাসে ৬,০০০ টাকা করে বেতন পায়। সান প্রতি মাসের প্রথম তারিখে ৫,০০০ টাকা করে এবং স্টার প্রতি মাসের শেষ তারিখে ৫,৫০০ টাকা করে সারা বছর ধরে নগদ উত্তোলন করে। মুন ৩০-৬-২০২১ তারিখে ৫০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে এবং স্টার ৮% সুদে ০১-০৪-২০২১ তারিখে ৭৫,০০০ টাকা ব্যবসায়ে ঋণ বাবদ সরবরাহ করে। উপর্যুক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে ব্যবসায়ের নিট মুনাফা ছিল ২,৮০,০০০ টাকা। ক. অংশীদারগণের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় কর। খ. পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে যে সকল দফা অংশীদারদের মূলধনের সাথে যোগ হবে তার পরিমাণ নির্ণয় কর। (বণ্টনযোগ্য মুনাফা বাদে) গ. পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মুন ও স্টার এর মূলধন হিসাব প্রস্তুত কর (মুনাফার অংশ মুন: ২৮,৫০০ টাকা এবং স্টার ১৩,০০০ টাকা ধরে।)

MSB_2022
Views: 192Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

দুলাল, বেলাল ও হেলাল, 'পালকি এন্টারপ্রাইজ' এর তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৩: ২: ১ অনুপাতে বণ্টন, করে নেয়। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল দুলাল ২,০০,০০০ টাকা, বেলাল ১,৫০,০০০ টাকা এবং হেলাল ১,০০,০০০ টাকা। দুলাল এবং হেলাল সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বার্ষিক যথাক্রমে ২০,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা বেতন পাবে। মূলধন এবং উত্তোলন এর উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। অংশীদারগণ যারা বছর ধরে প্রত্যেক মাসের শেষ তারিখে যথাক্রমে ২,০০০ টাকা, ১,৫০০ টাকা এবং ১,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। মি. দুলাল এবং হেলাল যৌথভাবে বেলালকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে, মূলধনের সুদ এবং অন্যান্য সুবিধা ছাড়াও মুনাফার অংশ বাবদ বছরে সে কমপক্ষে ৩০,০০০ টাকা পাবে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যবসায়ের বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ ছিল ৬০,০০০ টাকা। ক. অংশীদারদের উত্তোলন সুদের পরিমাণ নির্ণয় কর। খ. অংশীদারদের মুনাফার পরিমাণ নির্ণয় কর। গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর।

MSB_2022
Views: 548Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

১,৫০,০০০ টাকা এবং ১,৩০,০০০ টাকা। তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল: A-২০,০০০ টাকা (ক্রেডিট) B-৮,০০০ টাকা (ডেবিট) C-১২,০০০ টাকা (ক্রেডিট) অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধনের ওপর ৬% হারে সুদ ধার্য করতে হবে। ১ জুলাই ২০২০ তারিখে C, ২০,০০০ টাকা ব্যবসায়ে ঋণ প্রদান করে। কারবারে সার্বক্ষণিক কাজের জন্য B প্রতিমাসে ৫০০ টাকা করে বেতন পাবে। বেতনের টাকা ডেবিট করার পর ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কারবারে নিট আয় ছিল ৫৫,২৪০ টাকা। ক. B-এর বার্ষিক বেতনের পরিমাণ নির্ণয় কর। খ. লাভ-লোকসান আবণ্টন বিবরণী প্রস্তুত কর। গ. অংশীদারগণের চলতি হিসাব প্রস্তুত কর।

SB_2021
Views: 504Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

রহিম, করিম ও মুরাদ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের তিনজন অংশীদার। তাদের লাভ-লোকসান বণ্টনের অনুপাত যথাক্রমে ৩:২৪১। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ৫,০০,০০০ টাকা, ৬,০০,০০০ টাকা ও ৪,০০,০০০ টাকা। চুক্তির শর্তানুসারে অংশীদারগণের মূলধনের ওপর ১০% এবং নগদ উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য হবে। মুরাদ ব্যবসায় হতে মাসিক ১০,০০০ টাকা করে বেতন পায়। প্রত্যেক অংশীদার প্রতি মাসে ৫,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। রহিম ৬% সুদে ১-৭-২০২০ তারিখে কারবারকে খঋণ প্রদান করে ৫০,০০০ টাকা। উপর্যুক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে কারবারের নিট মুনাফা ৫,০০,০০০ টাকা ছিল। ক. মুরাদের মূলধনের সুদ নির্ণয় কর। খ. অংশীদারগণের উত্তোলনের সুদ ও ঋণের সুদ নির্ণয় কর। গ. রহিম ও মুরাদের মূলধন হিসাব প্রস্তুত কর (রহিম ও মুরাদের মুনাফার অংশ ১,১৬,৫০০ ও ৩৮,৮৩৩ টাকা ধরে)।

DiB_2021
Views: 271Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

বাবলু, হাবলু ও ডাবলু তিনজন অংশীদার যারা ৩:২:১ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। ২০১৮ সালে তাদের উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পর মূলধনের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ১,৮৬,০০০ টাকা, ১,৭৮,০০০ টাকা ও ১,৩৬,০০০ টাকা। বাবলুর বার্ষিক বেতন ছিল ১৮,০০০ টাকা। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৫২,০০০ টাকা, ২২,০০০ টাকা ও ১৪,০০০ টাকা। বাবলুর বেতন বাদ দেওয়ার পর কিন্তু মূলধনের সুদ ধার্য করার পূর্বে কারবারের মুনাফার করার কথা থাকলেও সেটি করা হয়নি। ক. অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় কর। খ. অংশীদারদের সমন্বিত লাভ-ক্ষতি বিবরণী তৈরি কর। গ. অংশীদারদের সমন্বিত মূলধন বিবরণী তৈরি কর।

SB_2021
Views: 861Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

স্বপন, শোভন ও সুমি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ-লোকসানের অনুপাত যথাক্রমে ::\frac{১}{২}: \frac{১}{৩}: \frac{১}{৬} । ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধনের পরিমাণ ছিল: স্বপন ১,৮০,০০০ টাকা, শোভন ১,৬০,০০০ টাকা এবং সুমি ১,৪০,০০০ টাকা। স্বপন এবং সুমি তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার হতে যথাক্রমে ২,০০০ টাকা এবং ১,৫০০ টাকা করে মাসিক বেতন পাবেন। প্রত্যেক মাসের প্রথম তারিখে অংশীদারগণ কারবার হতে যথাক্রমে ১,২০০ টাকা, ৮০০ টাকা এবং ৬০০ টাকা করে নগদ উত্তোলন করেছেন। মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ৫% সুদ ধার্য করতে হবে। বছরের মাঝামাঝি সময়ে শোভন ২০,০০০ টাকা ঋণস্বরূপ কারবারে প্রদান করেন। স্বপন, শোভনকে এ মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে, শোভন তার মূলধনের সুদ এবং ঋণের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে ২৫,০০০ টাকা পাবেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের নিট মুনাফা হয়েছিল ১,৩৫,০০০ টাকা। ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য স্বপন এবং সুমির মূলধন হিসাব প্রস্তুত কর। (যখন বণ্টনযোগ্য মুনাফা স্বপন ৩২ ৬৫০ টাকা এবং সমি ১১.৫৩০ টাকা)।

DiB_2019
Views: 559Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

XY এবং Z একটি ফার্মের অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ২: ২: ১ অনুপাতে বণ্টন করে নেয়। ১ জানুয়ারি ২০১৭ তারিখে তাদের মূলধন ছিল x এর ৬০,০০০ টাকা, ১ এর ৪৫,০০০ টাকা এবং ২ এর ৩০,০০০ টাকা। বছরব্যাপী সেবা প্রদানের জন্য x ৩,০০০ টাকা বেতন পাবে। মূলধনের ওপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে কিন্তু উত্তোলনের ওপর সুদ ধার্য হবে না। বছরে X, Y এবং Z এর উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৯,০০০ টাকা, ৬,০০০ টাকা এবং ৩,০০০ টাকা। মূলধনের উপর সুদ এবং x এর বেতন ধার্য করার পূর্বে ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে ব্যবসায়ের নিট মুনাফা দাঁড়ায় ৬৯,৬০০ টাকা। ১ জুলাই ২০১৭ তারিখে x ব্যবসায়ে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। ক. অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় কর। খ. লাভ-লোকসান বণ্টন হিসাব তৈরি কর। গ. অংশীদারদের মূলধন হিসার তৈরি কর।

SB_2019
DiB_2018
JB_2018
DB_2018
Views: 691Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

অলক এবং অনিক একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ৩: ২ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে উত্তোলন, মুনাফার অংশ এবং অলকের বেতন সমন্বয়ের পর তাদের মূলধন দাঁড়ায় যথাক্রমে ৮২,০০০ টাকা ও ৬৩,২০০ টাকা। পরবর্তীতে দেখা গেল মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ১০% হারে সুদ ধরা হয়নি। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ১২,০০০ টাকা এবং ৭,৪০০ টাকা। এ উত্তোলনের ওপর সুদ ছিল ৬০০ টাকা এবং ৩৭০ টাকা। অলকের বার্ষিক বেতন ৭,২০০ টাকা ডেবিট করার পর কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ ৩৫,০০০ টাকায় উপনীত হয়। ক. অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় কর। খ. লাভ-লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত কর। গ. অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত কর।

CB_2019
Views: 836Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

ক. খ ও গ একটি অংশীদারি প্রতিষ্ঠানের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ২৪২:১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল। ক-এর ২০,০০০ টাকা, খ-এর ১৫,০০০ টাকা এবং গ-এর ১০,০০০ টাকা। অংশীদারগণের মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। 'গ' ব্যবসা হতে মাসিক ২০০ টাকা করে বেতন পাবে এবং এই বেতনের টাকা সে এখন পর্যন্ত উত্তোলন করে নাই। সম্ভাব্য লাভের প্রত্যাশায় ২০১৪ সালে ক-৬,০০০ টাকা, খ-৩,০০০ টাকা এবং গ-৪,৫০০ টাকা ব্যবসায় হতে উত্তোলন করেছিল। ২০১৪ সালের ১ জুলাই তারিখে ক ৬,৫০০ টাকা অতিরিক্ত মূলধনস্বরূপ সরবরাহ করে, পক্ষান্তরে ঐ একই তারিখে 'খ' ৪,৫০০ টাকা ঋণস্বরূপ ব্যবসায়ে আনয়ন করে। অংশীদারগণের উত্তোলনের সুদ ক-এর ১০০ টাকা, খ-এর ৪৫ টাকা এবং গ-এর ৭৫ টাকা নির্ণয় করা হয়। 'গ' এর বেতনের টাকা ডেবিট করার পর বিন্তু উপরোক্ত অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বৎসরের জন্য ব্যবসায়ের লাভ ১০,৩০০ টাকায় উপনীত হলো। ক. 'ক' এর মূলধনের সুদ ও 'খ' এর ঋণের সুদ নির্ণয় কর। খ. ক, খ ও গ এর লাভ-লোকসান আবন্টন হিসাব প্রস্তুত কর। গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর।

SB_2019
Views: 115Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

রহিমা, ফাহিমা ও জামিলা একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের মুনাফা যথাক্রমে ৩:২:১ অনুপাতে বণ্টন করে নেয়। ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে অংশীদারদের উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পর তাদের মূলধন ছিল যথাক্রমে ৫৭,০০০, ৪৫,০০০ ও ৩৭,০০০ টাকা। পরে দেখা গেল অংশীদারি চুক্তিপত্রে মূলধনের ওপর বার্ষিক ৫% হারে সুদ দেওয়ার ব্যবস্থা থাকলেও উহা হিসাব হতে সম্পূর্ণ বাদ পড়েছে। রহিমার ৭,২০০ টাকা বেতন বাদ দেওয়ার পর ২০১৬ সালের ব্যবসায়ে মুনাফা হয় ৫৪,০০০ টাকা। ঐ বছরের অংশীদারদের উত্তোলনের পরিমাণ যথাক্রমে ১৬,২০০ টাকা, ৭,২০০ টাকা ও ৪,৮০০ টাকা। অংশীদারগণ মুনাফা বণ্টনের অনুপাতে ব্যবসায়ের মোট মূলধন ১,৪৪,০০০ টাকায় রাখতে সম্মত হয়। ক. রহিমা, ফাহিমা ও জামিলার প্রারম্ভিক মূলধন উদ্বৃত্ত নির্ণয় কর। খ. মূলধনের সুদের প্রভাব দেখিয়ে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে লাভ-লোকসান সমন্বয় হিসাব তৈরি কর। গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে রহিমা ও ফাহিমার সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত কর।

DB_2017
Views: 491Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

রুমা ও সোমা একটি অংশীদারি ফার্মের দু'জন অংশীদার। ১ জানুয়ারি, ২০১৬ তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,৮০,০০০ ও ১,৬০,০০০ টাকা। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধরতে হবে। রুমা প্রতি মাসে ১,৫০০ টাকা বেতন পাবেন। সারা বছরে বুমা ও সোমা ব্যবসায় থেকে যথাক্রমে ১৭,০০০ টাকা ও ১৬,০০০ টাকা উত্তোলন করেন। ১ অক্টোবর, ২০১৬ তারিখে সোমা ব্যবসায়ে ১২,০০০ টাকা ঋণ হিসেবে আনেন। উপরিউক্ত সমন্বয়গুলো হিসাবভুক্ত করার পূর্বে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে শেষ হওয়া বছরে ব্যবসায়ের নিট লাভ ছিল ১,৫০,০০০ টাকা। ক. সোমার ঋণ হিসাব প্রস্তুত কর। খ. লাভ-লোকসান বণ্টন প্রস্তুত কর। গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর।

DB_2017
Views: 411Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

পারি, পৃথু ও আদিব একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভক্ষতি ২:১:১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে তাঁদের মূলধন ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা এবং ১,২৫,০০০ টাকা। চুক্তি অনুসারে অংশীদারগণের মূলধন ও উত্তোলনের ওপর যথাক্রমে ১০% ও ৫% হারে সুদ ধার্য করতে হবে। আদিব সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা করে বেতন পাবে। অংশীদারগণ বছরের মাঝামাঝি সময়ে যথাক্রমে নগদ উত্তোলন করেন ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা ও ২৪,০০০ টাকা। নগদ উত্তোলন ছাড়াও পারি ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করে। পৃথু আগস্ট মাসের ১ তারিখে ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে কারবারে আনয়ন করে। উপরিউক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে কারবারের নিট মুনাফা হয় ২,৫০,০০০ টাকা। ক. অংশীদারদের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় কর। খ. লাভ লোকসান আবণ্টন হিসাব তৈরি কর। গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর।

JB_2017
Views: 226Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

A এবং B একটি অংশীদারি কারবারের দুইজন সমান অংশীদার। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখ তারা যথাক্রমে ৮০,০০০ টাকা ও ৭০,০০০ টাকা মূলধন হিসেবে আনয়ন করে কারবার শুরু করেন। চুক্তির শর্তানুযায়ী তারা কারবার থেকে ৫% হারে মূলধনের সুদ পাবেন। সারা বছর ধরে তারা প্রত্যেকে কারবার থেকে ২,০০০ টাকা করে নগদ টাকা উত্তোলন করেছেন। এছাড়া A কারবার থেকে ৫,০০০ টাকা মূল্যের পণ্যও উত্তোলন করেছেন। নগদ উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। কিন্তু পণ্য উত্তোলনের ওপর কোনো সুদ ধার্য হবে না। A, B কে এই মর্মে নিশ্চয়তা দিয়েছে যে, বেতন ছাড়াও B বার্ষিক মুনাফা বাবদ ২০,০০০ টাকার কম পাবে না। কোনো সমন্বয়সাধন করার পূর্বে বছর শেষে কারবারের মুনাফা দাঁড়ায় ৭৬,৩০০ টাকা। ক. A ও B এর উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. অংশীদারদের লাভ-লোকসান আবন্টন হিসাব তৈরি কর। গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি কর।

CB_2017
Views: 78Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

নদী ও সাগর একটি কারবারের দুইজন অংশীদার। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে উত্তোলন ও মুনাফার অংশ সমন্বয়ের পর তাদের মূলধনের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ১,১০,০০০ টাকা ও ৯০,০০০ টাকা। পরবর্তীতে দেখা গেল যে, মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ৫% হারে সুদ এবং সাগরের জন্য প্রদেয় মাসিক ৬০০ টাকা হারে বেতন হিসাবভুক্ত হয়নি। তারা নিজেদের মধ্যে ১০,০০০ টাকা বণ্টনযোগ্য মুনাফা সমান হারে ভাগ করে নিয়েছিল। অংশীদারদের প্রত্যেকের উত্তোলনের পরিমাণ ছিল ১০,০০০ টাকা। উত্তোলনের ওপর এক বছরের সুদ ধার্য করতে হবে। ক. অংশীদারদের বার্ষিক উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. লাভ/লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত কর। গ. মূলধনের সুদ, মুনাফা বা ক্ষতির অংশ, বেতন ও উত্তোলনের সুদের জাবেদা দাখিলা দাও।

ChB_2017
Views: 509Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

ইমন, রাজন, মোহন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাঁদের লাভ লোকসানের অনুপাত যথাক্রমে ৩:২৪১। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারগণের মূলধন ছিল ইমন ২,৫০,০০০ টাকা, রাজন, ২,০০,০০০ টাকা এবং মোহন ১,৫০,০০০ টাকা। ইমন এবং মোহন তাঁদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায় হতে যথাক্রমে ৫,০০০ টাকা এবং ৪,০০০ টাকা করে মাসিক বেতন পাবেন যা তাঁরা নগদে গ্রহণ করেছেন। মূলধন এবং উত্তোলন উভয়ের ওপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে ইমন, রাজন এবং মোহন ব্যবসা হতে যথাক্রমে ৯,০০০ টাকা, ৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকা করে নগদ উত্তোলন করেছিলেন। ইমন এবং রাজন যৌথভাবে মোহনকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে, মোহন তাঁর বেতন এবং মূলধনের সুদ ছাড়াও মুনাফার অংশ বাবদ বছরে কমপক্ষে ৩৬,০০০ টাকা পাবেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের মুনাফা ২,৫৫,১৭৫ টাকায় উপনীত হয়। ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. লাভ-লোকসান আবণ্টন হিসাবে মোট ব্যয় এবং মোট আয়ের পরিমাণ কত? গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি কর।

DiB_2017
Views: 727Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

হাবিব ও হাসিব ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে একটি অংশীদারি কারবার আরম্ভ করে। তাদের কারবারের মোট মূলধন ছিল ৬,০০,০০০ টাকা, যার ১% ভাগ হাবিব এবং ১% ভাগ হাসিব সরবরাহ করে। কারবারের লাভ অংশীদারদের মূলধন অনুপাতে বণ্টিত হবে। মূলধন ছাড়াও হাবিব কারবারে ১,০০,০০০ টাকা ঋণস্বরূপ প্রদান করে। কারবারের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য হাবিব এবং হাসিব প্রতি মাসে যথাক্রমে ৫,০০০ টাকা ও ৪,০০০ টাকা করে বেতন পাবে। হাবিব ও হাসিব কারবার হতে প্রত্যেক মাসের প্রথম তারিখে যথাক্রমে ৮.০০০ ও ৫,০০০ টাকা করে উত্তোলন করে। এছাড়াও হাসিব ১.২০০ টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। তবে পণ্য উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য হবে। অংশীদারদের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য মুনাফা ২,৩৮,১৭৫ টাকায় উপনীত হয়। ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. লাভ-লোকসান বণ্টন হিসাব তৈরি কর। গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি কর।

DB_2016
Views: 701Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

পাপ্পু, প্রিতম ও পাপন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ২:২:১ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। ২০১৫ সালের শেষে। অংশীদারদের মুনাফার অংশ, উত্তোলন এবং পাপনের বেতন সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ৪১,০০০ টাকা, ৩১,৬০০ টাকা এবং ২৭,০০০ টাকা। পরবর্তী পর্যায়ে দেখা গেল যে মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করার বিধান থাকলেও বিষয় দুটি, সমন্বয় হয়নি। তাদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৯,০০০ টাকা, ৪,৪০০ টাকা ও ৭,০০০ টাকা এবং উত্তোলনের ওপর সুদের পরিমাণ ছিল যথাক্রমে ১৮০ টাকা, ৮০ টাকা ও ১৪০ টাকা। পাপনের বার্ষিক বেতন ৪,০০০ টাকা ডেবিট করার পর কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের আগে নিট মুনাফা অর্জিত হয়েছিল ২০,০০০ টাকা। অংশীদারেরা এই মর্মে স্বীকৃত হয়েছিল যে লাভ-ক্ষতি অনুপাতে তাদের কারবারের মোট মূলধন হবে ১,০০,০০০ টাকা। ক. অংশীদারদের পুনঃসমন্বিত মূলধনের বণ্টন দেখাও। খ. অংশীদারদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। গ. লাভ-ক্ষতি সমন্বয়ের হিসাব তৈরি কর।

SB_2016
Views: 57Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

বুধ ও শুক্ত একটি কারবারের দু'জন অংশীদার। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে উত্তোলন ও মুনাফার অংশ সমন্বয়ের পর তাদের মূলধনের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ৫৫,০০০ টাকা ও ৪৫,০০০ টাকা। পরে দেখা গেল যে, মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ৫% হারে সুদ এবং শুক্র- এর জন্য প্রদেয় প্রতিমাসে ৩০০ টাকা হারে বেতন হিসাবভুক্ত হয়নি। তারা সমান হারে বণ্টনযোগ্য মুনাফা ১২,০০০ টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। অংশীদারদের প্রত্যেকের উত্তোলনের পরিমাণ ছিল ৫,০০০ টাকা। উত্তোলনের ওপর এক বছরের সুদ ধরতে হবে। ক. অংশীদারদের বার্ষিক উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. লাভ-লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত কর। গ. মূলধনের সুদ, মুনাফা অথবা ক্ষতির অংশ, বেতন, উত্তোলনের সুদসংক্রান্ত জাবেদা দাখিলা দাও।

RB_2015
Views: 894Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

বিজয় ও স্বাধীন একটি অংশীদারি ব্যবসায়ের দু'জন মালিক। তারা ১লা জানুয়ারি, ২০১৪ তারিখে ব্যবসায় শুরু করে। ব্যবসায়ে বিজয় ৮০,০০০ টাকা এবং স্বাধীন ৬০,০০০ টাকা বিনিয়োগ করে। অংশীদারি চুক্তি অনুযায়ী ব্যবসায়ের লাভ-ক্ষতি মূলধন অনুপাতে বণ্টিত হবে। অংশীদারদের মূলধনের ওপর ১০% হারে এবং উত্তোলনের ওপর ৮% হারে সুদ ধরতে হবে। ব্যবসায়ের দেখাশুনার জন্য স্বাধীন প্রতি মাসে ১.২০০ টাকা করে বেতন পাওয়ার অধিকারী এবং এই বেতনের টাকা সে উত্তোলন করে নি। অংশীদারগণ ব্যবসায় থেকে বছরে যথাক্রমে ৬,০০০ টাকা ও ৪,০০০ টাকা নগদে উত্তোলন করে এবং এ উত্তোলনের ওপর যথাক্রমে ২৬০ টাকা এবং ১৮০ টাকা সুদ ধার্য করে। নগদ উত্তোলন ছাড়াও বিজয় নিজের প্রয়োজনে ব্যবসায় থেকে ২,৫০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। স্বাধীন এর বেতন চার্জ করার পর এবং অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ৩১-১২-২০১৪ তারিখে ব্যবসায়ের নিট লাভ হয় ৩৭,৩১০ টাকা। ক. অংশীদার স্বাধীনের বেতন হিসাবভুক্তির জাবেদা দেখাও। খ. অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর।

SB_2015
Views: 473Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
Questions in অধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব