DiB_2019
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাবAll Topics

স্বপন, শোভন ও সুমি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ-লোকসানের অনুপাত যথাক্রমে ::\frac{১}{২}: \frac{১}{৩}: \frac{১}{৬} । ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধনের পরিমাণ ছিল: স্বপন ১,৮০,০০০ টাকা, শোভন ১,৬০,০০০ টাকা এবং সুমি ১,৪০,০০০ টাকা। স্বপন এবং সুমি তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার হতে যথাক্রমে ২,০০০ টাকা এবং ১,৫০০ টাকা করে মাসিক বেতন পাবেন। প্রত্যেক মাসের প্রথম তারিখে অংশীদারগণ কারবার হতে যথাক্রমে ১,২০০ টাকা, ৮০০ টাকা এবং ৬০০ টাকা করে নগদ উত্তোলন করেছেন। মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ৫% সুদ ধার্য করতে হবে। বছরের মাঝামাঝি সময়ে শোভন ২০,০০০ টাকা ঋণস্বরূপ কারবারে প্রদান করেন। স্বপন, শোভনকে এ মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে, শোভন তার মূলধনের সুদ এবং ঋণের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে ২৫,০০০ টাকা পাবেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের নিট মুনাফা হয়েছিল ১,৩৫,০০০ টাকা। ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ. ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য স্বপন এবং সুমির মূলধন হিসাব প্রস্তুত কর। (যখন বণ্টনযোগ্য মুনাফা স্বপন ৩২ ৬৫০ টাকা এবং সমি ১১.৫৩০ টাকা)।

Loading answers...