SB_2015
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাবAll Topics

বিজয় ও স্বাধীন একটি অংশীদারি ব্যবসায়ের দু'জন মালিক। তারা ১লা জানুয়ারি, ২০১৪ তারিখে ব্যবসায় শুরু করে। ব্যবসায়ে বিজয় ৮০,০০০ টাকা এবং স্বাধীন ৬০,০০০ টাকা বিনিয়োগ করে। অংশীদারি চুক্তি অনুযায়ী ব্যবসায়ের লাভ-ক্ষতি মূলধন অনুপাতে বণ্টিত হবে। অংশীদারদের মূলধনের ওপর ১০% হারে এবং উত্তোলনের ওপর ৮% হারে সুদ ধরতে হবে। ব্যবসায়ের দেখাশুনার জন্য স্বাধীন প্রতি মাসে ১.২০০ টাকা করে বেতন পাওয়ার অধিকারী এবং এই বেতনের টাকা সে উত্তোলন করে নি। অংশীদারগণ ব্যবসায় থেকে বছরে যথাক্রমে ৬,০০০ টাকা ও ৪,০০০ টাকা নগদে উত্তোলন করে এবং এ উত্তোলনের ওপর যথাক্রমে ২৬০ টাকা এবং ১৮০ টাকা সুদ ধার্য করে। নগদ উত্তোলন ছাড়াও বিজয় নিজের প্রয়োজনে ব্যবসায় থেকে ২,৫০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। স্বাধীন এর বেতন চার্জ করার পর এবং অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ৩১-১২-২০১৪ তারিখে ব্যবসায়ের নিট লাভ হয় ৩৭,৩১০ টাকা। ক. অংশীদার স্বাধীনের বেতন হিসাবভুক্তির জাবেদা দেখাও। খ. অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর।

Loading answers...