DiB_2021
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাবAll Topics

রহিম, করিম ও মুরাদ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের তিনজন অংশীদার। তাদের লাভ-লোকসান বণ্টনের অনুপাত যথাক্রমে ৩:২৪১। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ৫,০০,০০০ টাকা, ৬,০০,০০০ টাকা ও ৪,০০,০০০ টাকা। চুক্তির শর্তানুসারে অংশীদারগণের মূলধনের ওপর ১০% এবং নগদ উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য হবে। মুরাদ ব্যবসায় হতে মাসিক ১০,০০০ টাকা করে বেতন পায়। প্রত্যেক অংশীদার প্রতি মাসে ৫,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। রহিম ৬% সুদে ১-৭-২০২০ তারিখে কারবারকে খঋণ প্রদান করে ৫০,০০০ টাকা। উপর্যুক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে কারবারের নিট মুনাফা ৫,০০,০০০ টাকা ছিল। ক. মুরাদের মূলধনের সুদ নির্ণয় কর। খ. অংশীদারগণের উত্তোলনের সুদ ও ঋণের সুদ নির্ণয় কর। গ. রহিম ও মুরাদের মূলধন হিসাব প্রস্তুত কর (রহিম ও মুরাদের মুনাফার অংশ ১,১৬,৫০০ ও ৩৮,৮৩৩ টাকা ধরে)।

Loading answers...