CB_2019
অলক এবং অনিক একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ৩: ২ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে উত্তোলন, মুনাফার অংশ এবং অলকের বেতন সমন্বয়ের পর তাদের মূলধন দাঁড়ায় যথাক্রমে ৮২,০০০ টাকা ও ৬৩,২০০ টাকা। পরবর্তীতে দেখা গেল মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ১০% হারে সুদ ধরা হয়নি। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ১২,০০০ টাকা এবং ৭,৪০০ টাকা। এ উত্তোলনের ওপর সুদ ছিল ৬০০ টাকা এবং ৩৭০ টাকা। অলকের বার্ষিক বেতন ৭,২০০ টাকা ডেবিট করার পর কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ ৩৫,০০০ টাকায় উপনীত হয়। ক. অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় কর। খ. লাভ-লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত কর। গ. অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত কর।
Loading answers...