Questions in this chapter

HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

আলফা, বেটা ও গামা একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তারা 'যথাক্রমে ৭০,০০০ টাকা; ৫০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। আলফা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বাৎসরিক ৫,০০০ টাকা বেতন পাবে। ২০২২ সালের ১ জুলাই তারিখে গামা ব্যবসায়ে ১০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন। ব্যবসায়ের মুনাফা ২:২:১ অনুপাতে বষ্টিত হবে। প্রতি মাসের শেষে আলফা, বেটা ও গামা যথাক্রমে ৭০০ টাকা, ৫০০ টাকা ও ৩০০ টাকা করে কারবার হতে নগদ উত্তোলন করেছেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে বছর শেষে ব্যবসায়ের নিট লাভ হয়েছিল ৫০,০০০ টাকা। ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি কর। গ. অংশীদারদের চলতি হিসাব তৈরি কর।

DB_2023
Views: 659Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

জন ও জেইন একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তারা যথাক্রমে ১,৪০,০০০ টাকা ও ১,২০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর ৫% হারে সুদ ধার্য করা হবে। জন মাসিক ১,২০০ টাকা করে বেতন পাবে। ২০২২ সালের ১ অক্টোবর তারিখে জেইন ব্যবসায়ে ১৫,০০০ টাকা ঋণ হিসাবে আনেন। ব্যবসায়ের মুনাফা ২: ১ অনুপাতে বণ্টিত হবে। ঐ বছরে জন ও জেইন যথাক্রমে ২৫,০০০ টাকা ও ২০,০০০ টাকা কারবার হতে উত্তোলন করেছিলেন।উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে বছর শেষে ব্যবসায়ের নিট লাভ হয়েছিল ১,৩০,০০০ টাকা। ক. জেইনের ঋণ হিসাব প্রস্তুত কর। খ. লাভ-লোকসান বণ্টন হিসাব প্রস্তুত কর। গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর।

DB_2023
Views: 373Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

X, Y, Z একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৯০,০০০ টাকা; ৭৫,০০০ টাকা এবং ৬৫,০০০ টাকা। তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল: X- ১০,০০০ টাকা (ক্রেডিট) Y-৪,০০০ টাকা (ডেবিট) Z- ৬,০০০ টাকা (ক্রেডিট) অংশীদারি চুক্তিপত্র অনুযায়ী মূলধনের উপর ৬% হারে সুদ ধার্য করতে হবে। ১ জুলাই ২০২২ তারিখে Z, ১০,০০০ টাকা ব্যবসায়ে ঋণ প্রদান করেন। কারবারে সার্বক্ষণিক কাজের জন্য Y প্রতিমাসে ২৫০ টাকা করে বেতন পাবেন। ডিসেম্বর ২০২২ তারিখে কারবারের নিট আয় ছিল ২৭,৬২০ টাকা। ক. Y এর বার্ষিক বেতনের পরিমাণ নির্ণয় কর। খ. অংশীদারদের লাভ-লোকসান আবন্টন হিসাব প্রস্তুত কর। গ. Y Z এর চলতি হিসাব প্রস্তুত কর।

RB_2023
Views: 327Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

মিনা, রুনা ও কনা একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৫: ৩: ২ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল, মিনা ২,০০,০০০ টাকা; রুনা ১,৫০,০০০ টাকা ও কনা ১,০০,০০০ টাকা এবং ঐ একই তারিখে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল: মিনা ২০,০০০ টাকা (ক্রেডিট) রুনা ১৫,০০০ টাকা (ডেবিট) কনা ১০,০০০ টাকা (ক্রেডিট) রুনা ২০২২ সালের ১ এপ্রিল তারিখে ১,০০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে এবং কনা মাসিক ৩,০০০ টাকা বেতন পাবে যার অর্ধেক নগদে তুলে নেয়। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় মিনা, রুনা ও কনা সারাবছরে যথাক্রমে ১০,০০০ টাকা; ৯,০০০ টাকা ও ৬,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ ১,২০,০০০ টাকা। ক. স্থিতিশীল পদ্ধতিতে অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত কর। খ. অংশীদারগণের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ.. মিনা ও কনার চলতি হিসাব প্রস্তুত কর। [মুনাফার অংশ মিনা ১৬,৩৭৫ টাকা ও কনা ৬,৫৫০ টাকা

JB_2023
Views: 70Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

আছিয়া, সোনিয়া ও সামিয়া একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৩: ২:১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ টাকা; ৬০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে। ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের জন্য সোনিয়া মাসিক ১,৫০০ টাকা করে বেতন পাবেন। উক্ত বছরের মাঝামাঝি সময়ে সামিয়া ১০,০০০ টাকা ব্যবসায়ে ঋণ প্রদান করেন। ব্যক্তিগত প্রয়োজনে আছিয়া প্রতি মাসের প্রথমে ৬০০ টাকা, সোনিয়া প্রতি মাসের মাঝামাঝি ৫০০ টাকা এবং সামিয়া প্রতি মাসের শেষে ৪০০ টাকা করে নগদ উত্তোলন করেন। আছিয়া নগদ উত্তোলন ছাড়াও ২,৫০০ টাকার পণ্য উত্তোলন করেন যা হিসাবভুক্ত হয়নি। উপর্যুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কিন্তু সোনিয়ার বেতন ডেবিট করার পর ২০২২ সালের ৩১শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট মুনাফা ৬৫,১৫০ টাকায় উপনীত হয়। ক. অংশীদারগণের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় কর। খ. সমাপ্ত বছরের জন্য অংশীদারগণের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ. আছিয়া ও সোনিয়ার মূলধন হিসাব প্রস্তুত কর। [মুনাফার অংশ আছিয়া ২৪,৬৩০ টাকা ও সোনিয়া ১৬,৪২০ টাকা]

JB_2023
Views: 610Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

সান, মুন ও স্টার একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ৩: ২: ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা; ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা। অংশীদারি চুক্তিপত্র মোতাবেক প্রত্যেক অংশীদারের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ৮% হারে সুদ ধরতে হবে। ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মুন ও স্টার যথাক্রমে বার্ষিক ৩৬,০০০ টাকা ও ২৪,০০০ টাকা বেতন পাবেন। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ সারা বছর ধরে ব্যবসায় থেকে যথাক্রমে ৮,০০০ টাকা; ৬,০০০ টাকা ও ৪,০০০ টাকা উত্তোলন করেন। ২০২২ সালের ১ জুলাই তারিখে স্টার ১০,০০০ টাকা অতিরিক্ত মূলধন এবং মুন ১৫,০০০ টাকা ঋণ হিসাবে কারবারে সরবরাহ করেন। মুনের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য বিষয়গুলো সমন্বয়সাধন করার পূর্বে ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের নিট লাভ ১,২০,০০০ টাকায় উপনীত হয়। ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. অংশীদারদের লাভ-লোকসান আবন্টন হিসাব প্রস্তুত কর। গ. মুনের মূলধন হিসাব প্রস্তুত কর।

RB_2023
Views: 613Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

রবি, শশী ও তারকা একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার যারা ৩.: ২: ১ অনুপাতে মুনাফা-ক্ষতি বণ্টন করে। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০; ১,৮০,০০০ ও ১,৫০,০০০ টাকা। চুক্তি মোতাবেক মূলধন ও নগদ উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধার্য করা হবে। সার্বক্ষণিক ব্যবসায় পরিচালনার জন্য শশী মাসিক ১,০০০ টাকা বেতন পাবে। তারকা বছরের মাঝামাঝি ৫০,০০০ টাকা কারবারে ঋণস্বরূপ প্রদান করে। রবি, প্রতি মাসের শুরুতে, শশী প্রতি মাসের শেষে যথাক্রমে ১,০০০ ও ৮০০ টাকা করে এবং তারকা বছরে মোট ৮,০০০ টাকা উত্তোলন করে। তাছাড়া শশী ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। শশীর বেতন হিসাবভুক্ত করার পর কিন্তু অন্যান্য সমন্বয়সাধনের পূর্বে বছর শেষে কারবারের নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ১,৭০,০০০ টাকা। ক. বছর শেষে রবি ও শশীর উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে অংশীদারদের লাভ-লোকসান বণ্টন হিসাব প্রস্তুত কর। গ. ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে শশী ও তারকার মূলধন হিসাব প্রস্তুত কর।

CB_2023
Views: 337Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

অন্তরা, জেবিন ও ফাহিমা একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ২: ২: ১ অনুপাতে কারবারের লাভ-লোকসান বণ্টন করে নেয়। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ১,২০,০০০ টাকা, ৮০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা। জেবিন সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে বেতন পাবেন। মূলধন ও নগদ উত্তোলনের ওপর বার্ষিক ১০% হারে সুদ ধার্য করতে হবে। অংশীদারগণ প্রতি মাসে উত্তোলন করেছেন অন্তরা ৬০০ টাকা, জেবিন ৮০০ টাকা এবং ফাহিমা ৪০০ টাকা। ফাহিমা বণ্টনযোগ্য মুনাফার ওপর ৫% হারে কমিশন পাবেন। জেবিনের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়সাধনের পূর্বে ২০২১ সালে. কারবারে মুনাফার পরিমাণ ছিল ১,০৮,৯২০ টাকা। ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি কর। গ. জেবিন ও ফাহিমার মূলধন হিসাব তৈরি কর।

DB_2022
Views: 224Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

চন্দ্র, সূর্য ও তারা ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে যথাক্রমে ৮০,০০০ টাকা, ৫০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। লাভ-লোকসান বণ্টন অনুপাত ৩: ২: ১। অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর ১০% সুদ ধার্য করতে হবে। চন্দ্র প্রতি মাসে ১,০০০ টাকা করে বেতন পাবে। সূর্য ও তারা এর বার্ষিক উত্তোলনের পরিমাণ যথাক্রমে ৮,০০০ টাকা ও ৭,০০০ টাকা। তারা নগদ উত্তোলন ছাড়াও ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করেছিলেন যা হিসাবভুক্ত হয় নাই। উপরিউক্ত সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ের লাভ ১,১৯,৫০০ টাকায় উপনীত হয়েছিল। চন্দ্র বছরের মাঝামাঝি সময় কারবারে ৫,০০০ টাকা ঋণ প্রদান করে। ক. ঋণের সুদের পরিমাণ নির্ণয় কর। খ. লাভ-লোকসান আবন্টন হিসাব তৈরি কর। গ. চন্দ্রের মূলধন হিসাব তৈরি কর।

RB_2022
Views: 450Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

সান এবং স্টার একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। ১ জানুয়ারি ২০২১ তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ১,৮০,০০০ টাকা। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। সান প্রতি মাসে ২,০০০ টাকা বেতন পায় যা সে নগদে গ্রহণ করেছে। সারা বছর ধরে অংশীদারগণ প্রতি মাসের শেষে ব্যবসায় থেকে যথাক্রমে ১,৮০০ টাকা ও ১,০০০ টাকা নগদ উত্তোলন করেন। ১ জুলাই ২০২১ তারিখে স্টার ব্যবসায়ে ২০,০০০ টাকা ঋণ হিসাবে প্রদান করে। সান এর বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য বিষয়সমূহ বিবেচনা করার পূর্বে ব্যবসায়ে নিট লাভের পরিমাণ ছিল ১,৬০,০০০ টাকা। ক. উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ. স্টার এর মূলধন হিসাব প্রস্তুত কর।

RB_2022
Views: 351Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

রাজীব, সজীব এবং তন্ময় যথাক্রমে ২: ২:১ অনুপাতে লাভ-লোকসান বণ্টনের ভিত্তিতে একটি অংশীদারি কারবার পরিচালনা করে। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তারা যথাক্রমে ৩,০০,০০০ টাকা, ২,৮০,০০০ টাকা এবং ২,০০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। চুক্তি অনুযায়ী রাজীব তার মূলধনের ওপর ১০% হারে সুদ পাবে। অংশীদারগণের নগদ উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধরতে হবে। সার্বক্ষণিক কাজের জন্য তন্ময় মাসিক ২,০০০ টাকা বেতন পাবে। বছরের মাঝামাঝি সময়ে রাজীব ব্যবসায়ে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। সারা বছরে অংশীদারদের নগদ উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে রাজীব ১০,০০০ টাকা, সজীব ৮,০০০ টাকা এবং তন্ময় ৫,০০০ টাকা। উপরিউক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে ব্যবসায়ের মুনাফা ১,৩০,০০০ টাকায় উপনীত হয়। ক. রাজীবের মূলধনের সুদ নির্ণয় কর। খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ. রাজীব ও তন্ময়ের চলতি হিসাব প্রস্তুত কর।

JB_2022
Views: 116Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

মিনা, বিনা ও রেণু যথাক্রমে ২: ২:১ অনুপাতে লাভ-লোকসান বণ্টনের ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসায় পরিচালনা করে। ২০২১ সালের ১০ জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা, ১,৮০,০০০ টাকা এবং ১,৪০,০০০ টাকা। মিনা বার্ষিক ১৮,০০০ টাকা বেতন পায়। অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর ১০% সুদ ধার্য করা হয়। বিনা বছরের মাঝামাঝি সময় ২০,০০০ টাকা খঋণ হিসাবে প্রদান করেন। সারা বছরে অংশীদারগণের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৬,০০০ টাকা, ৪,০০০ টাকা এবং ৩,০০০ টাকা। নগদ উত্তোলন ছাড়াও মিনা ২,৫০০ টাকার পণ্য উত্তোলন করেছে যা হিসাবভুক্ত হয়নি। উপরিউক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে ২০২১ সালের ৩১ ডিসেম্বর ব্যবসায়ের মুনাফা হয় ৮০,০০০ টাকা। ক. বিনার ঋণের সুদের পরিমাণ নির্ণয় কর। খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ. মিনা ও রেণুর মূলধন হিসাব প্রস্তুত কর।

CB_2022
Views: 110Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

X, Y, Z একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-ক্ষতি ২:১:১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,৫০,০০০ টাকা, ২,০০,০০০ টাকা এবং ১,৫০,০০০ টাকা। চুক্তি অনুসারে অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর যথাক্রমে ১০% ও ৫% হারে সুদ ধার্য করতে হবে। Z প্রতি মাসে ২,০০০ টাকা করে বেতন পাবে। X প্রত্যেক মাসের প্রথম তারিখে ২,০০০ টাকা, Y প্রত্যেক মাসের শেষ তারিখে ২,৫০০ টাকা ও Z প্রত্যেক মাসের মাঝামাঝি সময়ে ৩,০০০ টাকা উত্তোলন করেন। নগদ উত্তোলন ছাড়াও X ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। Y আগস্ট মাসের ১ তারিখে ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে কাঁরবারে আনয়ন করে। উপরিউক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে কারবারের নিট মুনাফা ছিল ২,৭৫,০০০ টাকা। ক. Y এর মূলধনের সুদের পরিমাণ নির্ণয় কর। খ. অংশীদারদের মোট উত্তোলন ও উত্তোলনের সুদ নির্ণয় কর। গ. লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি কর।

CB_2022
Views: 406Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

আঁখি, মেরী ও লিপি আধুনিকা ফ্যাশন হাউজের তিনজন সমান অংশীদার। ১ জানুয়ারি, ২০২১ তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে- ২,০০,০০০ টাকা; ২,৫০,০০০ টাকা ও ৩,০০,০০০ টাকা। অংশীদারি চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ১০% হারে সুদ ধার্য করতে হবে। ১ জুলাই, ২০২১ তারিখে আঁখি ও লিপি প্রত্যেকে ২০,০০০ টাকা করে অতিরিক্ত মূলধন হিসাবে বিনিয়োগ করে এবং একই তারিখে মেরী কারবারে ৩০,০০০ টাকা ঋণস্বরূপ আনয়ন করে যার উপর বার্ষিক ৮% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক অংশীদার প্রতি মাসের প্রথমে ৪০০ টাকা করে উত্তোলন করে। উপরিউক্ত বিষয়সমূহ সমন্বয়ের পূর্বে ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে তাদের কারবারের মুনাফার পরিমাণ ছিল ১.৭২,৮২০ টাকা। ক. ঋণের সুদ নির্ণয় কর। খ. অংশীদারগণের মূলধনের সুদ ও উত্তোলনের সুদ নির্ণয় কর। গ. লাভ-লোকসান বণ্টন হিসাব তৈরি কর।

ChB_2022
Views: 71Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

ক. খ ও গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ৩: ২:১ অনুপাতে কারবারের লাভক্ষতি বণ্টন করে নেয়। বছর শেষে অংশীদারগণের উত্তোলন, লভ্যাংশ এবং খ এর বেতন সমন্বয় করার পর তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ৪৫,০০০ টাকা, ৩৬,০০০ টাকা এবং ২৮,০০০ টাকা। তবে তারা এ মর্মে স্বীকৃত হয় যে, তাদের কারবারের মোট মূলধন হবে ১,২০,০০০ টাকা এবং এ মূলধন হবে তাদের লাভলোকসান অনুপাতে। মূলধন এবং উত্তোলনের উপর ৫% সুদ ধার্য করার বিধান থাকলেও তা গত বছর সমন্বয় করা হয়নি। তাদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা। 'খ' মাসিক ১,০০০ টাকা বেতন পাওয়ার অধিকারী। 'খ' এর বেতন সমন্বয়ের পরে তাদের কারবারের মুনাফা ছিল ৫৪,০০০ টাকা। ক. অংশীদারদের পুনঃসমন্বিত মূলধনের বণ্টন দেখাও। খ. অংশীদারদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। গ. লাভক্ষতি সমন্বয়ের হিসাব তৈরি কর।

SB_2022
Views: 451Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

নিলয়, নিশাত ও আশিক একটি ব্যবসায়ের অংশীদার। তাদের লাভ-লোকসান বণ্টনের অনুপাত যথাক্রমে ৩: ২: ১৮১ জানুয়ারি, ২০২১ তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল নিলয় ৪,০০,০০০ টাকা, নিশাত ৩,৫০,০০০ টাকা ও আশিক ২,৫০,০০০ টাকা। চুক্তির শর্তানুসারে অংশীদারগণের মূলধনের উপর ১২% এবং নগদ উত্তোলনের উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। আশিক মাসিক ৫,০০০ টাকা হারে বেতন পায়। নিলয় প্রতি মাসের শেষে ৫,০০০ টাকা করে সারা বছর ধরে নগদ উত্তোলন করে। আশিক বছরের মাঝামাঝি এককালীন ৪০,০০০ টাকা উত্তোলন করে। নিশাত ৩০-০৬-২০২১ তারিখে ৬০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে এবং আশিক ৬% সুদে ০১-০৭-২০২১ তারিখে ৮০,০০০ টাকা ঋণ কারবারে সরবরাহ করে। উপরিউক্ত সমন্বসমূহ সাধনের পূর্বে কারবারের নিট মুনাফা ছিল ২,৭৬,৫০০ টাকা। ক. নিশাতের মূলধনের সুদ নির্ণয় কর। খ. অংশীদারগণের উত্তোলনের সুদ ও আশিকের ঋণের সুদ নির্ণয় কর। গ. নিশাত ও আশিকের মূলধন হিসাব তৈরি কর। (মুনাফার অংশ-নিশাত ৩০,০০০ টাকা, আশিক ১৫,০০০ টাকা ধরে)

ChB_2022
Views: 704Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

কামাল, বশির ও জালাল একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। কারবারে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা এবং ১,২০,০০০ টাকা। বশিরের ঋণ হিসাবের উদ্বৃত্ত ছিল ৫০,০০০ টাকা। তারা কারবারের লাভক্ষতি সমান হারে বণ্টন করে নেয়। কামাল প্রতি মাসের প্রথমে কারবার হতে ৫০০ টাকা, বশির প্রতি মাসের মাঝামাঝি ৮০০ টাকা এবং জালাল প্রতিমাসের শেষে ১,০০০ টাকা উত্তোলন করেছিল। নগদ উত্তোলন ছাড়াও বশির ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করেছিল। বশির বছরের মাঝামাঝি সময়ে আরও ২০,০০০ টাকা ঋণ হিসাবে প্রদান করে। অংশীদারি চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের উপর ১০% সুদ ধার্য করতে হবে। উপরিউক্ত সমন্বয়সাধনের পূর্বে কারবারের মুনাফা হয় ২,০০,০০০ টাকা। কারবারের মুনাফা হয় ২,০০,০০০ টাকা। ক. অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় কর। খ. অংশীদারদের মোট উত্তোলন এবং উত্তোলনের উপর ধার্যকৃত সুদের পরিমাণ নির্ণয় কর। গ. কামাল এবং বশিরের মূলধন হিসাব প্রস্তুত কর।

SB_2022
Views: 583Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

রবি ও বেলাল একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তারা ৪ ৩ অনুপাতে লাভ-লোকসান বণ্টন করে। ১ জানুয়ারি ২০২১ তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ২,০০,০০০ ও ১,৫০,০০০ টাকা। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বেলাল মাসিক ১,৫০০ টাকা বেতন পায়। বছরের মাঝামাঝি সময়ে বেলাল ৫০,০০০ টাকা অতিরিক্ত মূলধনস্বরূপ কারবারে আনয়ন করে। ১ জুলাই, ২০২১ তারিখে রবি ৬০,০০০ টাকা ঋণস্বরূপ প্রদান করে। প্রত্যেক মাসের শুরুতে রবি ও বেলাল যথাক্রমে ১,০০০ টাকা ও ৮০০ টাকা করে উত্তোলন করে। মূলধন ও উত্তোলনের উপর যথাক্রমে ৫% ও ১০% হারে সুদ ধার্যের সিদ্ধান্ত গৃহীত হয়। উপরিউক্ত সমন্বয়সাধনের পূর্বে ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারে নিট মুনাফা হয় ১,২৫,০০০ টাকা। ক. রবি এর ঋণ হিসাব প্রস্তুত কর। খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ. অংশীদারগণের চলতি হিসাব প্রস্তুত কর।

BB_2022
Views: 292Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

জবা ও বেলি একটি অংশীদারি কারবারের সমান অংশীদার। ১ জানুয়ারি ২০২১ তারিখে তারা যথাক্রমে ১,৮০,০০০ টাকা ও ১,৫০,০০০ টাকা মূলধন হিসাবে সরবরাহ করে। মূলধনের উপর ৫% হারে সুদ ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। তারা প্রত্যেকে মাসের শুরুতে ১,৫০০ টাকা করে উত্তোলন করে। জবা ৪,০০০ টাকার পণ্যদ্রব্য উত্তোলন করে। উত্তোলনের উপর ১০% হারে সুদ ধার্যের সিদ্ধান্ত গৃহীত হয়। বছর শেষে উল্লিখিত সমন্বয়সাধনের পূর্বে প্রতিষ্ঠানের নিট মুনাফা হয় ১.৫৬,০০০ টাকা। এছাড়াও জুলাই মাসের ১ তারিখে বেলি ১০,০০০ টাকা অতিরিক্ত মূলধন। হিসেবে কারবারে সরবরাহ করে। ক. জবা ও বেলির মূলধনের সুদ নির্ণয় কর। খ. অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর।

BB_2022
Views: 870Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাব
All Topics
View

লিরা, হিরা এবং মিরা একটি অংশীদারি ফার্মের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান ৩: ২: ১ অনুপাতে বণ্টন করে নেয়। ১ জানুয়ারি ২০২১ তাদের মূলধনের পরিমাণ ছিল লিরা ৬০,০০০ টাকা, হিরা ৪৫,০০০ টাকা এবং মিরা ৩০,০০০ টাকা। কারবার পরিচালনার কাজে লিরা বার্ষিক ১২,০০০ টাকা বেতন পাবে। অংশীদারগণ মূলধনের উপর বার্ষিক ৫% হারে সুদ পাবে। মুনাফার প্রত্যাশায় অংশীদারদের বছরে উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে লিরা ৯,০০০ টাকা, হিরা ৬,০০০ টাকা এবং মিরা ৩,০০০ টাকা। ১ জুলাই ২০২১ তারিখে লিরা কারবারে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। মূলধনের উপর সুদ ও বেতন ডেবিট করার পূর্বে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে কারবারের নিট লাভ দাঁড়ায় ৮৫,৫০০ টাকা। ক. লিরা ও মিরার মূলধনের সুদ নির্ণয় কর। খ. অংশীদারদের লাভ-লোকসান বণ্টন হিসাব তৈরি কর। গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি কর।

DiB_2022
Views: 269Answers: 0Bookmarks: 0Asked to solve: 0