DiB_2017
ইমন, রাজন, মোহন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাঁদের লাভ লোকসানের অনুপাত যথাক্রমে ৩:২৪১। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারগণের মূলধন ছিল ইমন ২,৫০,০০০ টাকা, রাজন, ২,০০,০০০ টাকা এবং মোহন ১,৫০,০০০ টাকা। ইমন এবং মোহন তাঁদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায় হতে যথাক্রমে ৫,০০০ টাকা এবং ৪,০০০ টাকা করে মাসিক বেতন পাবেন যা তাঁরা নগদে গ্রহণ করেছেন। মূলধন এবং উত্তোলন উভয়ের ওপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে ইমন, রাজন এবং মোহন ব্যবসা হতে যথাক্রমে ৯,০০০ টাকা, ৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকা করে নগদ উত্তোলন করেছিলেন। ইমন এবং রাজন যৌথভাবে মোহনকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে, মোহন তাঁর বেতন এবং মূলধনের সুদ ছাড়াও মুনাফার অংশ বাবদ বছরে কমপক্ষে ৩৬,০০০ টাকা পাবেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের মুনাফা ২,৫৫,১৭৫ টাকায় উপনীত হয়। ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. লাভ-লোকসান আবণ্টন হিসাবে মোট ব্যয় এবং মোট আয়ের পরিমাণ কত? গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি কর।
Loading answers...