SB_2016
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাবAll Topics

পাপ্পু, প্রিতম ও পাপন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ২:২:১ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। ২০১৫ সালের শেষে। অংশীদারদের মুনাফার অংশ, উত্তোলন এবং পাপনের বেতন সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ৪১,০০০ টাকা, ৩১,৬০০ টাকা এবং ২৭,০০০ টাকা। পরবর্তী পর্যায়ে দেখা গেল যে মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করার বিধান থাকলেও বিষয় দুটি, সমন্বয় হয়নি। তাদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৯,০০০ টাকা, ৪,৪০০ টাকা ও ৭,০০০ টাকা এবং উত্তোলনের ওপর সুদের পরিমাণ ছিল যথাক্রমে ১৮০ টাকা, ৮০ টাকা ও ১৪০ টাকা। পাপনের বার্ষিক বেতন ৪,০০০ টাকা ডেবিট করার পর কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের আগে নিট মুনাফা অর্জিত হয়েছিল ২০,০০০ টাকা। অংশীদারেরা এই মর্মে স্বীকৃত হয়েছিল যে লাভ-ক্ষতি অনুপাতে তাদের কারবারের মোট মূলধন হবে ১,০০,০০০ টাকা। ক. অংশীদারদের পুনঃসমন্বিত মূলধনের বণ্টন দেখাও। খ. অংশীদারদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। গ. লাভ-ক্ষতি সমন্বয়ের হিসাব তৈরি কর।

Loading answers...