MSB_2022
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাবAll Topics

সান, মুন ও স্টার একটি ব্যবসায়ের তিনজন অংশীদার। অংশীদারগণ যথাক্রমে ::\frac{২}{২}: \frac{২}{৫}: \frac{২}{৪} হারে ব্যবসায়ের লাভ-লোকসান বণ্টন করে নেয়। ২০২১ সালের ১ জানুয়ারি তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল সান ৩,০০,০০০ টাকা, মুন ২,৫০,০০০ টাকা এবং স্টার ২,০০,০০০ টাকা। চুক্তির শর্তানুসারে অংশীদারগণ মূলধনের উপর ১০% হারে সুদ পাবে এবং তাদের উত্তোলনের উপর ১২% হারে সুদ ধার্য করা হবে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য স্টার প্রতিমাসে ৬,০০০ টাকা করে বেতন পায়। সান প্রতি মাসের প্রথম তারিখে ৫,০০০ টাকা করে এবং স্টার প্রতি মাসের শেষ তারিখে ৫,৫০০ টাকা করে সারা বছর ধরে নগদ উত্তোলন করে। মুন ৩০-৬-২০২১ তারিখে ৫০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে এবং স্টার ৮% সুদে ০১-০৪-২০২১ তারিখে ৭৫,০০০ টাকা ব্যবসায়ে ঋণ বাবদ সরবরাহ করে। উপর্যুক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে ব্যবসায়ের নিট মুনাফা ছিল ২,৮০,০০০ টাকা। ক. অংশীদারগণের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় কর। খ. পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে যে সকল দফা অংশীদারদের মূলধনের সাথে যোগ হবে তার পরিমাণ নির্ণয় কর। (বণ্টনযোগ্য মুনাফা বাদে) গ. পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মুন ও স্টার এর মূলধন হিসাব প্রস্তুত কর (মুনাফার অংশ মুন: ২৮,৫০০ টাকা এবং স্টার ১৩,০০০ টাকা ধরে।)

Loading answers...