DB_2017
রুমা ও সোমা একটি অংশীদারি ফার্মের দু'জন অংশীদার। ১ জানুয়ারি, ২০১৬ তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,৮০,০০০ ও ১,৬০,০০০ টাকা। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধরতে হবে। রুমা প্রতি মাসে ১,৫০০ টাকা বেতন পাবেন। সারা বছরে বুমা ও সোমা ব্যবসায় থেকে যথাক্রমে ১৭,০০০ টাকা ও ১৬,০০০ টাকা উত্তোলন করেন। ১ অক্টোবর, ২০১৬ তারিখে সোমা ব্যবসায়ে ১২,০০০ টাকা ঋণ হিসেবে আনেন। উপরিউক্ত সমন্বয়গুলো হিসাবভুক্ত করার পূর্বে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে শেষ হওয়া বছরে ব্যবসায়ের নিট লাভ ছিল ১,৫০,০০০ টাকা। ক. সোমার ঋণ হিসাব প্রস্তুত কর। খ. লাভ-লোকসান বণ্টন প্রস্তুত কর। গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর।
Loading answers...