Questions in this chapter
জনাব আলাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন । তিনি স্ত্রী ও সন্তানদের আর্থিক নিরাপত্তার জন্য মাসিক ২,০০০ টাকা প্রিমিয়াম প্রদানের শর্তে একটি বিমা কোম্পানির সাথে বিমা চুক্তি করেন । এতে তিনি দুশ্চিন্তামুক্ত।
ক. মৌলিক ঝুঁকি কী?
খ. বিমা কীভাবে বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটায়? ব্যাখ্যা করো ।
গ. জনাব আলাল কোন ধরনের বিমা চুক্তি সম্পাদন করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব আলালের অবর্তমানে উক্ত বিমা পলিসি কি তার স্ত্রী ও সন্তানদের কোন উপকারে আসবে? যুক্তি দাও ।
জনাব কাশেম একজন অধ্যাপক। তিনি কিছুদিন পূর্বে তার বয়স্ক বাবা-মা সহ নিজে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তার বন্ধু সৈকতের সাথে দেখা হয়। তিনি পেশায় একজন পাইলট সৈকত সাহেবের ৩ বছর বয়সে তার বাবা-মা দুজনেই যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান। দুই বন্ধুই পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তার কথা ভেবে ২০ লক্ষ টাকার দুইটি পৃথক পৃথক বিমাপত্র ক্রয় করেন। বিমা চুক্তির শর্তানুসারে তাদের আমৃত্যু বিমা প্রিমিয়াম প্রদান করে যেতে হবে। তাদের উত্তরাধিকারীকে তাদের মৃত্যুর পর বিমা দাবি প্রদান করা হবে। উল্লেখ্য যে, দুইজনের বয়স একই হওয়া সত্ত্বেও বিমা প্রিমিয়ামের পরিমাণ জনাব কাশেমের চেয়ে সৈকতের বেশি হওয়ায় সৈকত মর্মাহত ।
ক. মৃত্যুহার পঞ্জী কী?
খ. “জীবন বিমা মানসিক উৎকর্ষতা বৃদ্ধি করে”- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব কাশেম ও তার বন্ধু সৈকত কোন ধরনের বিমাপত্র ক্রয় করেছিলেন? তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সৈকতের মর্মাহত হওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করো।
বেসরকারি চাকুরিজীবী জনাব শামীম সিটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হতে দশ (১০) বছর মেয়াদি একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। চুক্তির শর্তানুসারে নির্দিষ্ট মেয়াদের মধ্যে মৃত্যুবরণ করলে তার মনোনীত ব্যক্তিকে এবং উক্ত মেয়াদের পরে জীবিত থাকলে তাকেই বিমাদাবির সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হবে। তিনি ছয় (৬) বছর পর্যন্ত মাসিক কিস্তি তিন হাজার টাকা নিয়মিত পরিশোধ করেছেন । বর্তমানে ব্যয় বেড়ে যাওয়ায় তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করতে পারছেন না । তাই তিনি বিমা কোম্পানির নিকট বিমাপত্রটি বাতিলের জন্য আবেদন করেন এবং বিমা কোম্পানি আবেদনপত্রটি গ্রহণ করে ।
ক. বোনাস কী?
খ. সাময়িক বিমাপত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব শামীম কোন ধরনের মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে বিমাপত্রটি বাতিলের জন্য জনাব শামীমের আবেদনের প্রেক্ষিতে বিমা কোম্পানি যে পদক্ষেপ গ্রহণ করেছে সেটির যৌক্তিকতা বিশ্লেষণ করো ।
জনাব সাঈদ তার কোম্পানির সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য একটি একক বিমাপত্রের আওতায় বন্ধন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নিকট বিমা করেন। অন্যদিকে, কোম্পানির যাবতীয় সম্পত্তির জন্য ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির নিকট দশ (১০) কোটি টাকার আরও একটি বিমা করেন। পরবর্তীতে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি উক্ত বিমার বিপরীতে পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানির নিকট ছয় (৬) কোটি টাকার, বিমা করে ।
ক. বার্ষিক বৃত্তি কী?
খ. বোনাস বলতে কী বোঝায়
গ. উদ্দীপকে জনাব সাঈদ তার কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোন ধরনের বিমাপত্র
করেছেন? ব্যাখ্যা করো ।
ঘ. “ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি দক্ষতার সাথে ঝুঁকি পুনঃবণ্টন করতে সক্ষম হয়েছে” — বিমার ধরন বিবেচনায় উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো ।
জনাব রওশন মৃত্যুর আগ পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদানের শর্তে এমন একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন যেখানে তার মৃত্যুর পর মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করা হবে। অপরদিকে, জনাব সামিউল নির্দিষ্ট হারে প্রিমিয়াম প্রদানের শর্তে ৭ বছর মেয়াদি একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। ৭ বছর পর তিনি অথবা তার মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করা হবে। অর্থনৈতিক সংকটের কারণে জনাব সামিউলের পক্ষে প্রিমিয়াম চালিয়ে যাওয়া সম্ভব নয় বিধায় ছয় মাস পর তিনি বিমাপত্রটি বিমা কোম্পানির নিকট উপস্থাপন করেন এবং তিনি প্রিমিয়ামের টাকা ফেরত চাইলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করেন ।
ক. বার্ষিক বৃত্তি কী?
খ. জীবন বিমাকে কেন নিশ্চয়তার চুক্তি বলা হয়? ব্যাখ্যা করো।
গ. জনাব রওশন কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বিমা কোম্পানি কর্তৃক জনাব সামিউলের আবেদন নাকচ করার যথার্থতা মূল্যায়ন করো ।
২০ রায়হান ও সুজন দুই বন্ধু। রায়হান নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদানের শর্তে দুই বছরের জন্য একটি মেয়াদি বিমাপত্র গ্রহণ করে। চুক্তির শর্তানুসারে ২ বছরের মধ্যে তার মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বিমা দাবি করবে। তবে মৃত্যু না হলে কেউ কোনো অর্থ পাবে না। অপরদিকে, সুজন যে বিমা পত্রটি গ্রহণ করেছেন তার মেয়াদ ১০ বছর। মেয়াদের মধ্যে সুজন মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমা দাবি আদায় করতে পারবে অথবা তিনি বেঁচে থাকলে তিনি বিমা দাবি আদায় করতে পারবেন ।
ক. পুনঃবিমা কী?
খ. মৃত্যুহার পঞ্জি কেন ব্যবহার করা হয়?
গ. উদ্দীপকে উল্লিখিত রায়হানের বিমাপত্রটি কোন ধরনের? ব্যাখ্যা করো ।
ঘ. সুজন কর্তৃক গৃহীত বিমাপত্রটি নমিনীর জন্য আর্থিক নিরাপত্তা ও সুজনের জন্য সঞ্চয় বিশ্লেষণ করো।
জনাব রিফাত একটি পোশাক কারখানার মালিক। তিনি তার কোম্পানির ১০০ জন শ্রমিকের জন্য একটি বিমাপত্রের আওতায় সুরমা বিমা কোম্পানির সাথে একটি বিমা চুক্তি করেন। অপরদিকে, তার বন্ধু জনাব সজীব পদ্মা বিমা কোম্পানিতে ৩ বছর মেয়াদি একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। বিমাপত্র অনুযায়ী তিনি মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমাদাবি পাবেন কিন্তু জীবিত থাকলে কোনো বিমাদাবি পাবেন না। তার বন্ধু জনাব রিফাত তাকে এমন পলিসি গ্রহণ করতে বলেন যাতে তিনি মেয়াদকালীন সময়ে মারা গেলে তার নমিনি বিমাদাবি পাবেন এবং মেয়াদ উত্তীর্ণ হলেও তিনি বিমাকৃত অর্থ ফেরত পাবেন । অতপর তিনি এই নতুন বিমাপত্রটি গ্রহণ করেন ।
ক. বাজার ঝুঁকি কী?
খ. “বিমা হলো ঝুঁকি বণ্টন ব্যবস্থা” – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনার রিফাত কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব সজীবের প্রথমে গ্রহণকৃত বিমাপত্র থেকে পরবর্তীতে গ্রহণকৃত বিমাপত্র কি অধিক লাভজনক? বিশ্লেষণ করো।
মি. কিসমত একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানে ‘স্টোরকিপার পদে চাকরি করেন। কিন্তু তিনি চাকরি হারিয়ে ফেললে বা অসুস্থতার কারণে উপার্জনক্ষম থাকতে না পারলে কিংবা তিনি মারা গেলে ভবিষ্যতে তার স্ত্রী ও সন্তানের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে প্রায়ই উদ্বিগ্ন হয়ে পড়েন। অবশেষে তিনি তার পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা ভেবে মাসিক ৫,০০০ টাকা প্রিমিয়াম পরিশোধ করার শর্তে ‘চন্দ্রমুখী' নামক একটি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলেন ।
ক. বোনাস কী?
খ. বার্ষিক বৃত্তি বলতে কী বোঝায় ?
গ. মি. কিসমত ‘চন্দ্রমুখী' কোম্পানির সাথে কোন ধরনের বিমা করেছেন? আলোচনা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মি. কিসমতের অবর্তমানে বিমা পলিসি দ্বারা তার পরিবারের সদস্যগণ কতটুকু উপকৃত হবেন?
জনাব সুজন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। ২০১৮ সালে তিনি একটি বিমাপত্র ক্রয় করেন যার শর্ত ছিল বছরে ২০,০০০ টাকা প্রিমিয়াম প্রদান সাপেক্ষে ২০ বছর পর একত্রে ১০ লক্ষ টাকা পাবেন। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের ফলে তার আয় কমে যাওয়ায় ২ বছর প্রিমিয়াম প্রদানের পর তিনি বিমা চালাতে অপারগতা প্রকাশ, করেন। পরবর্তীতে বিমা কোম্পানি তাকে দাবিকৃত ১০ লক্ষ টাকা
পরিশোধে অস্বীকৃতি জানায় ।
ক. বিমা সেলামি কী?
খ. নৈতিক ঝুঁকি কীভাবে বিমা পলিসিতে প্রভাব ফেলে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে জনাব সুজন কোন ধরনের বিমাপত্র কিনেছেন ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিমা কোম্পানির বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানানো কি যৌক্তিক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত অঙ্কিতার লেখাপড়ার খরচ নির্বাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তার দরিদ্র পিতা। তিনি তার এক বন্ধুর `পরামর্শে অঙ্কিতার পড়াশোনার ব্যয় নির্বাহের জন্য 'স্বপ্ন' নামক একটি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য উপনীত হন। অঙ্কিতার পিতা প্রস্তাবক হিসেবে তার মেয়ের নাম অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু বিমা কোম্পানি তাকে প্রস্তাবক হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। বিকল্প উপায় না পেয়ে অবশেষে তিনি নিজেই প্রস্তাবক হিসেবে বিমা চুক্তিটি সম্পাদন করেন ।
ক. দ্বৈত বিমা কী?
খ. সমৰ্পণ মূল্য বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোকে অঙ্কিতার পিতা কর্তৃক গৃহীত বিমাটি
কোন ধরনের জীবন বিমা? আলোচনা করো। উদ্দীপকের আলোকে চুক্তির কোন উপাদানটি বর্তমান থাকলে প্রস্তাবক হিসেবে অঙ্কিতাকে অন্তর্ভুক্ত করা যেতো?' তোমার মতামত ব্যক্ত করো ।
মি. রহিম ও মি. করিম একই অফিসে চাকরি করেন। মি. রহিমের মোটরসাইকেল আছে। মি. করিম সহকর্মী মি. রহিমের সাথে মোটরসাইকেলে অফিসে' . যাতায়াত করেন । মি. রহিম 'মোটরসাইকেলের জন্য 'ক' বিমা কোম্পানিতে একটি বিমা করেছেন। মি. করিমও নিজের জন্য 'খ' বিমা কোম্পানিতে বিমা করেছেন। একদিন মোটরসাইকেলে অফিসে যাওয়ার পথে মারাত্মক সড়ক দুর্ঘটনায় মি. করিমের মৃত্যু হয়।
ক. মৃত্যুহার পঞ্জি কী?
খ. জীবন বিমা কোন ধরনের চুক্তি? ব্যাখ্যা করো ।
‘গ. উদ্দীপকে মি. করিম নিজের জন্য কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত মি. রহিম ও মি. করিমের গৃহীত বিমাপত্রের বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো ।
মি. প্রান্ত স্বল্প বেতনের একটি চাকরি করেন । এ কারণে তিনি নিজের এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তার এক বন্ধুর পরামর্শে 'সুরমা বিমা কোম্পানির' কাছ থেকে নিজের নামে ২০ বছর মেয়াদি বিমা পলিসি গ্রহণ করেন। চুক্তিতে তিনি তার স্ত্রীকে মনোনয়ন দেন। বিমা চুক্তির শর্ত অনুযায়ী বিমাকৃত সময়ের মধ্যে মৃত্যু হলে বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তি অথবা মৃত্যু না হলে বিমাগ্রহীতা নিজে বিমাদাবি লাভ করবেন। বিমা পলিসি গ্রহণের ১০ বছর পর মি. প্রান্তর মৃত্যু হলে তার স্ত্রী ও বৃদ্ধা মা উভয়ই বিমাদাবি প্রাপ্তির জন্য বিমা কোম্পানির কাছে দাবি পেশ করে। বিমা কোম্পানি মি. প্রান্ত-এর মায়ের দাবি প্রত্যাখ্যান করেন এবং তার স্ত্রীর দাবিকে সমর্থন করে দাবি পূরণের নিশ্চয়তা দেন ।
ক. সমৰ্পণ মূল্য কী?
খ. যুগ্ম বিমা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে মি.প্রান্ত কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো ।
ঘ. বিমা প্রতিষ্ঠান কর্তৃক মি. প্রান্তর মায়ের দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জনাব 'A' এবং জনাব 'B' দুই বন্ধু। জনাব 'A' পরিবারের সুখের কথা চিন্তা করে পাঁচ বছরের জন্য বিদেশ চলে যায়। তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিন বছরের জন্য একটি বিমাপত্র- ক্রয় করেন। তবে তার সন্তানেরা জনাব 'A' এর মৃত্যু সাপেক্ষে বিমা দাবি করতে পারবে। অন্যদিকে জনাব 'B' বার্ষিক ২০,০০০ টাকা বিমা কিস্তিতে ১৫ বছরের জন্য ৫ লক্ষ টাকায় একটি বিমাপত্র গ্রহণ করেন, যেখানে তিনি মারা না গেলেও নির্দিষ্ট সময় শেষে বিমা দাবি পাবেন ।
ক. বিমাযোগ্য স্বাৰ্থ কী?
খ. ‘মৃত্যুহার পঞ্জি' বলতে কী বোঝায়?
গ. জনাব 'A' কর্তৃক গৃহীত বিমাপত্রটির ধরন ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিমাপত্র দুটির মধ্যে কোনটি অধিকতর সুবিধাজনক বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
জনাব রাহাত একজন ব্যবসায়ী। তিনি প্রতি মাসে মুনাফার মেয়াদ অর্থ হতে কিছু পরিমাণ টাকা প্রিমিয়াম হিসেবে জমা দেয়ার শর্তে একটি বিমা কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হন্ বিমাপত্রটির ১০ বছর । মেয়াদ পূর্ণ হওয়ার দিন মি. রাহাত মারা যান। তার স্ত্রী এবং ছেলে উভয়ই বিমা দাবি পেশ করলে বিমা কোম্পানি তার ছেলেকে বিমা দাবি পরিশোধ করে ।
ক. দ্বৈত বিমা কী?
খ. 'জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়' –কেন?
গ. উদ্দীপকের আলোকে জনাব রাহাত কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো ।
ঘ. বিমা কোম্পানি জনাব রাহাতের স্ত্রীকে বিমা দাবি না দিয়ে ছেলেকে দেওয়ার যথাযথ কারণ বিশ্লেষণ করো ।
মি. শওকত এবং তার স্ত্রী একত্রে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন । বিমার শর্তানুযায়ী ১০ বছর পর্যন্ত প্রিমিয়াম প্রদান করার কথা থাকলেও ৪ বছর বিমার প্রিমিয়াম প্রদানের পর অর্থ সংকটের কারণে বিমা পলিসিটি আর চালাতে পারছেন না। এ ব্যাপারে বিমা কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “আপনি যদি বিমা পলিসিটি চালু রাখতে না পারেন তবে কিছু টাকা নিয়ে এটি বন্ধ করে দেন।
ক. ঝুঁকি কী ?
খ. প্রিমিয়াম বলতে কী বোঝায় ?
গ. মি. শওকত কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করেছেন? —ব্যাখ্যা করো।
ঘ. বিমা কর্মকর্তা মি. শওকতকে বিমা পলিসিটি বন্ধ করে দেওয়ার যে পরামর্শ দেন তা কতটা যৌক্তিক? ব্যাখ্যা করো ।
মিসেস তালুকদার তার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন । তিনি তার একমাত্র মেয়েকে উক্ত পলিসির নমিনি করেন। মিসেস তালুকদার একজন হৃদরোগী, যা তিনি বিমা পলিসি গ্রহণকালে বিমা কোম্পানিকে অবগত করেন নাই। পাঁচ বছরে পাঁচটি বিমার প্রিমিয়াম দেওয়ার চুক্তি হয়, কিন্তু দুইটি প্রিমিয়াম দেওয়ার পর তিনি মারা যান। মিসেস তালুকদারের মৃত্যুর পর তার মেয়ে বিমার অর্থ দাবি করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে ।
ক. প্রিমিয়াম কী?
খ. “বিশ্বাসই হলো বিমা চুক্তির মূল পাদান” —ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের মিসেস তালুকদারের জীবন বিমা পলিসিটি কোন ধরনের পলিসি? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের মিসেস তালুকদারের মেয়ের বিমা দাবি প্রত্যাখ্যাত হওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
জনাব সাজ্জাদ একজন চাকরিজীবী। তার আয় খুব সীমিত তিনি একটি জীবন বিমা পলিসি গ্রহণ করতে ইচ্ছুক, যার প্রিমিয়ামের পরিমাণ কম হবে। এ অবস্থায় একজন বিমা কর্মীর পরামর্শ অনুযায়ী স্বল্প প্রিমিয়ামে ১০ বছর মেয়াদি একটি বিমাপত্র গ্রহণ করেন। এ বিমায় ১০ বছর পূর্ণ হলেই বিমাকৃত অর্থ পাবেন। ১০ বছরের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার উত্তরাধিকারী কোনো অর্থ পাবে না ।
ক. বোনাস কী?
খ. নিশ্চয়তার চুক্তি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে জনাব সাজ্জাদের বিমাপত্রটি কোন ধরনের বিমাপত্র? ব্যাখ্যা করো ।
ঘ. জনাব সাজ্জাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য বিমা কর্মীর পরামর্শ কতটা যৌক্তিক? —ব্যাখ্যা করো ।
মি. হাসান ও মি. হোসেন দুই বন্ধু। মি. হাসান নিজের ও পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। পলিসির শর্তানুযায়ী, তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করবেন। পক্ষান্তরে, মি. হোসেন নিঃসন্তান। তার পিছুটান নেই । তিনিও একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেছেন । তার পলিসির শর্ত হলো— একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিমা কোম্পানির কাছে টাকা জমা হবে এবং চাকরি থেকে অবসরকালীন সময়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তিনি প্রাপ্ত হবেন প্রতি বছর।
ক. বার্ষিক বৃত্তি কী?
খ.পুনর্বিমা করার যৌক্তিকতা ব্যাখ্যা করো ।
গ.উদ্দীপকের মি. হাসান কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো ।
ঘ. মি. হোসেনের গৃহীত পলিসিটি জীবন বিমায় কী নামে পরিচিত? বিষয়টির বিশদ বিবরণ দাও ।
আমাদের দেশের পোশাক শ্রমিকেরা প্রায়শই নানা দুর্ঘটনার শিকার হন। কখনও বা বিল্ডিং ধসে পড়ে আবার কখনো বা অগ্নিকাণ্ডের ফলে তাদের জীবন দিতে হয়। এ থেকে উত্তরণের জন্য ‘BB গার্মেন্টস' এর মালিক.মি. সিদ্দিক তার ৫০০ জন শ্রমিককে জীবন বিমা সুবিধার আওতায় নিতে চান। এ লক্ষ্যে মি. সিদ্দিক ‘কাঞ্চন বিমা কোম্পানি-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। বিমা কোম্পানি মি. সিদ্দিককে তার শ্রমিকদের জন্য একটি মাত্র বিমাপত্রের মাধ্যমে বিমা সুবিধা দেওয়ার প্রস্তাব দেন এবং সেই সাথে এক বছর পরে ১০% বোনাস দেওয়ার ঘোষণা দেন ।
ক. বোনাস কী?
খ. “জীবন বিমা নিশ্চয়তার চুক্তি, ক্ষতিপূরণের চুক্তি নয়" —ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের ‘কাঞ্চন বিমা কোম্পানি' কোন ধরনের বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে? ব্যাখ্যা করো ।
ঘ. কাঞ্চন বিমা কোম্পানি কর্তৃক একটি মাত্র বিমাপত্রের মাধ্যমে ৫০০ জন শ্রমিকের বিমা সুবিধা দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ।
বাংলাদেশ একটি জনবহুল দেশ। জনসংখ্যার দিক বিচার করে 'মি. আমজাদ একটি পোশাক কারখানা প্রতিষ্ঠা করার চিন্তা করলেন। মোটামুটি বেতন ভাতা দিতে পারেন। তিনি কারখানার স্থায়িত্বের কথা চিন্তা করে উক্ত কারখানার জন্য একটি বিমাপত্র খোলেন । এছাড়াও কারখানার শ্রমিকদের জন্যও তিনি একটি বিমাপত্র খোলেন । এতে শ্রমিকগণ উৎসাহের সাথে কারখানার কাজ করছেন।
ক. বিমা কী?
খ. বিমাচুক্তি বলতে কী বোঝায়?
গ. মি. আমজাদ কোন ধরনের বিমা করেছেন? ব্যাখ্যা করো ।
ঘ. মি. আমজাদের কারখানার শ্রমিকদের বিমাপত্র খোলার যৌক্তিকতা বিশ্লেষণ করো ।