RB_2021
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-১১ঃ জীবন বিমাAll Topics

মি. প্রান্ত স্বল্প বেতনের একটি চাকরি করেন । এ কারণে তিনি নিজের এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তার এক বন্ধুর পরামর্শে 'সুরমা বিমা কোম্পানির' কাছ থেকে নিজের নামে ২০ বছর মেয়াদি বিমা পলিসি গ্রহণ করেন। চুক্তিতে তিনি তার স্ত্রীকে মনোনয়ন দেন। বিমা চুক্তির শর্ত অনুযায়ী বিমাকৃত সময়ের মধ্যে মৃত্যু হলে বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তি অথবা মৃত্যু না হলে বিমাগ্রহীতা নিজে বিমাদাবি লাভ করবেন। বিমা পলিসি গ্রহণের ১০ বছর পর মি. প্রান্তর মৃত্যু হলে তার স্ত্রী ও বৃদ্ধা মা উভয়ই বিমাদাবি প্রাপ্তির জন্য বিমা কোম্পানির কাছে দাবি পেশ করে। বিমা কোম্পানি মি. প্রান্ত-এর মায়ের দাবি প্রত্যাখ্যান করেন এবং তার স্ত্রীর দাবিকে সমর্থন করে দাবি পূরণের নিশ্চয়তা দেন ।ক. সমৰ্পণ মূল্য কী? খ. যুগ্ম বিমা বলতে কী বোঝায়?গ. উদ্দীপকে মি.প্রান্ত কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো ।ঘ. বিমা প্রতিষ্ঠান কর্তৃক মি. প্রান্তর মায়ের দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

Loading answers...