MB_2021
ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত অঙ্কিতার লেখাপড়ার খরচ নির্বাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তার দরিদ্র পিতা। তিনি তার এক বন্ধুর `পরামর্শে অঙ্কিতার পড়াশোনার ব্যয় নির্বাহের জন্য 'স্বপ্ন' নামক একটি বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য উপনীত হন। অঙ্কিতার পিতা প্রস্তাবক হিসেবে তার মেয়ের নাম অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু বিমা কোম্পানি তাকে প্রস্তাবক হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। বিকল্প উপায় না পেয়ে অবশেষে তিনি নিজেই প্রস্তাবক হিসেবে বিমা চুক্তিটি সম্পাদন করেন ।ক. দ্বৈত বিমা কী?খ. সমৰ্পণ মূল্য বলতে কী বোঝায়?গ. উদ্দীপকের আলোকে অঙ্কিতার পিতা কর্তৃক গৃহীত বিমাটিকোন ধরনের জীবন বিমা? আলোচনা করো। উদ্দীপকের আলোকে চুক্তির কোন উপাদানটি বর্তমান থাকলে প্রস্তাবক হিসেবে অঙ্কিতাকে অন্তর্ভুক্ত করা যেতো?' তোমার মতামত ব্যক্ত করো ।
Loading answers...