ChB_2021BB_2021
মি. হাসান ও মি. হোসেন দুই বন্ধু। মি. হাসান নিজের ও পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। পলিসির শর্তানুযায়ী, তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম পরিশোধ করবেন। পক্ষান্তরে, মি. হোসেন নিঃসন্তান। তার পিছুটান নেই । তিনিও একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেছেন । তার পলিসির শর্ত হলো— একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিমা কোম্পানির কাছে টাকা জমা হবে এবং চাকরি থেকে অবসরকালীন সময়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তিনি প্রাপ্ত হবেন প্রতি বছর। ক. বার্ষিক বৃত্তি কী?খ.পুনর্বিমা করার যৌক্তিকতা ব্যাখ্যা করো ।গ.উদ্দীপকের মি. হাসান কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো ।ঘ. মি. হোসেনের গৃহীত পলিসিটি জীবন বিমায় কী নামে পরিচিত? বিষয়টির বিশদ বিবরণ দাও ।
Loading answers...