JB_2022
জনাব সাঈদ তার কোম্পানির সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য একটি একক বিমাপত্রের আওতায় বন্ধন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নিকট বিমা করেন। অন্যদিকে, কোম্পানির যাবতীয় সম্পত্তির জন্য ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির নিকট দশ (১০) কোটি টাকার আরও একটি বিমা করেন। পরবর্তীতে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি উক্ত বিমার বিপরীতে পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানির নিকট ছয় (৬) কোটি টাকার, বিমা করে ।ক. বার্ষিক বৃত্তি কী? খ. বোনাস বলতে কী বোঝায়গ. উদ্দীপকে জনাব সাঈদ তার কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোন ধরনের বিমাপত্র করেছেন? ব্যাখ্যা করো ।ঘ. “ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি দক্ষতার সাথে ঝুঁকি পুনঃবণ্টন করতে সক্ষম হয়েছে” — বিমার ধরন বিবেচনায় উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ করো ।
Loading answers...