Questions in this chapter
এবং দুই ভাই দশ বছর মেয়াদি দশ লক্ষ টাকা করে আলাদা দুইটি বিমাচুক্তি সম্পাদন করেন। তার বিমার প্রিমিয়াম নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পরিশোধ করতে পারলেও পাঁচ বছর পর আর্থিক সংকটের কারণে বিমার প্রিমিয়াম পরিশোধে ব্যর্থ হন।
ক. আজীবন বিমাপত্র কী?
খ. বিমার প্রিমিয়াম পরিশোধ করতে হয় কেন?
গ. উদ্দীপকের বিমা প্রতিষ্ঠানের কাছ থেকে কোন ধরনের সুবিধা পাবেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দুই ভাইয়ের প্রাপ্ত বিমা সুবিধার তুলনামূলক বিশ্লেষণ করো।
মি. রাজু সাহেব একজন শিক্ষক। ভবিষ্যতের কথা ভেবে উনি তার স্ত্রীকে নমিনী করে শাপলা বিমা কোম্পানি থেকে ১৮ বছরের জন্য ৬ লক্ষ টাকার একটি বিমাপত্র গ্রহণ করেন। প্রতি ৬ মাস অন্তর অন্তর ৬ হাজার টাকা করে প্রিমিয়াম প্রদান করার চুক্তি থাকলেও ৮ বছর পর হঠাৎ তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন এবং শিক্ষকতা ছেড়ে দেন। তিনি বিমা কোম্পানির নিকট বিমাদাবির জন্য আবেদন করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে ও তাকে তার জমাকৃত অর্থের অংশবিশেষ ফেরত দেয়।
ক. গোষ্ঠী বিমা কী?
খ. জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন?
গ. মি. রাজু সাহেব কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন তা ব্যাখ্যা করো।
ঘ. বিমা কোম্পানি মি. রাজু সাহেবকে যে অর্থ প্রদান করেছে তার যথার্থতা মূল্যায়ন করো।
জনাব রাহাত একজন ব্যবসায়ী। তিনি প্রতি মাসে মুনাফার অর্থ হতে কিছু টাকা প্রিমিয়াম হিসেবে জমা দেওয়ার শর্তে একটি বিমা কোম্পানির সাথে চুক্তিতে আবদ্ধ হন। বিমাপত্রটির মেয়াদ ১০ বছর। মেয়াদ পূর্ণ হওয়ার দিন জনাব রাহাত মারা যান। তার স্ত্রী এবং ছেলে উভয়ই বিমা দাবি পেশ করলে বিমা কোম্পানি তার ছেলেকে বিমাদাবি পরিশোধ করে।
ক. দ্বৈত বিমা কী?
খ. "জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়” কেন?
গ. উদ্দীপকের আলোকে জনাব রাহাত কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. বিমা কোম্পানি জনাব রাহাতের স্ত্রীকে বিমাদাবি না দিয়ে ছেলেকে দেওয়ার যথাযথ কারণ বিশ্লেষণ করো।
তরুণ ১০ বছরের জন্য ৪ লক্ষ টাকার একটি জীবন বিমা চুক্তি সম্পাদন করেন। ৫ বছর প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক অসামর্থ্যের কারণে তার বিমা পত্রটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে বিমা কোম্পানিকে জানান এবং প্রিমিয়াম আদায়ের জন্য আবেদন করেন।
ক. আজীবন বিমাপত্র কী?
খ. বোনাস বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. তরুণ কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের তরুণ বিমা কোম্পানির নিকট প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবেন কি? তোমার সপক্ষে যুক্তি দেখাও।
হাসান সাইকেল তৈরিকারী কোম্পানির মালিক। হাসান তার কোম্পানির ১,০০০ শ্রমিকের নিরাপত্তার জন্য একক বিমাপত্রের অধীনে 'গ্রীন লাইফ বিমা কোম্পানির' সাথে একটি বিমা চুক্তি করেন। 'গ্রীন লাইফ বিমা কোম্পানি' আবার, একই বিমা বিষয়বস্তুর ওপর 'শীতল বিমা কোম্পানির' সাথে একটি বিমা চুক্তি করেন।
ক. পুনর্বিমা কী?
খ. জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত কোম্পানির মালিক হাসান কোন ধরনের বিমা চুক্তি করেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত 'গ্রীন লাইফ বিমা কোম্পানি' 'শীতল বিমা কোম্পানি'র সঙ্গে বিমা চুক্তির মূল্যায়ন করো।
মালিক তিনি তার কারখানার জন্য ‘X’ বিমা কোম্পানি ও ‘Y’বিমা কোম্পানির সাথে পৃথকভাবে ত্রিশ লক্ষ টাকার দুটি বিমা চুক্তি করেন। পরবর্তীতে দুর্ঘটনা জনিত কারণে তার কারখানায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। মি. রাকিব ‘X’ বিমা কোম্পানি ও ‘Y’ বিমা কোম্পানি উভয়ের নিকট হতে পৃথকভাবে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে ।
ক. বিমা চুক্তি কী?
খ. কোন নীতির আলোকে স্বামী তার স্ত্রীর জীবনের ওপর বিমা করতে পারে? ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে মি. রকিব কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিমা কোম্পানি কর্তৃক মি. রকিবের বিমা দাবি প্রত্যাখ্যানের কারণ বিশ্লেষণ করো।
জনাব রায়হান একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন । তিনি ‘ডেলটা লাইফ ইন্সুরেন্স কো.'-এর সাথে পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে ১৫ বছরের জন্য ২০ লক্ষ টাকার একটি জীবন বিমা চুক্তি করেন। ৫ বছর প্রিমিয়াম পরিশোধ করার পর হঠাৎ তিনি চাকরি হারান। ফলশ্রুতিতে তার আর্থিক সমস্যার কারণে তিনি বিমা পলিসিটি চালাতে অসমর্থ হন। বিষয়টি তিনি বিমাকারী প্রতিষ্ঠানকে অবহিত করেন এবং তার পরিশোধিত প্রিমিয়ামের সম্পূর্ণ অংশ ফেরত পাবার জন্য আবেদন করেন ।
ক. বোনাস কী?
খ. বিমাযোগ্য স্বার্থ বিমা ব্যবসায়ে কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
গ. জনাব রায়হান কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন ? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে জনাব রায়হানের বিমাকারি প্রতিষ্ঠানের নিকট সম্পূর্ণ প্রিমিয়ামের অর্থ ফেরত চাওয়া কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ করো ।
আসিফ ও খসরু দুজনই একই প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যে আসিফ তার সন্তানদের কথা চিন্তা করে দু'বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। অপরদিকে, খসরু তার সন্তানের লেখা পড়ার `স্বার্থে ১০ বছর মেয়াদি একটি বিশেষ ধরনের বিমাপত্র গ্রহণ করেন যার শর্ত হিসেবে বিমাকারী মেয়াদ শেষে তার সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মাসিক বৃত্তি প্রদান করবে।
ক. IDRA কী?
খ. গ্রুপ বিমা কাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত আসিফের গৃহীত বিমাপত্রটি কোন ধরনের জীবন বিমাপত্র? ব্যাখ্যা করো ।
ঘ. আসিফ ও খসরুর গৃহীত দুটি জীবন বিমাপত্রের মধ্যে কোনটি অধিক লাভজনক বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও ।
মি. রশিদ ১,০০,০০০ টাকা দিয়ে একটি বিমা চুক্তি করলেন এটা ভেবে যে ভবিষ্যতে তার অনুপস্থিতিতে তার সন্তানেরা এ বিমা পলিসি দ্বারা সুবিধা পাবেন। অন্যদিকে মি. জব্বার ১,০০,০০০ টাকার একটি বিমা চুক্তি করলেন। এ বিমাটি প্রিমিয়াম ভিত্তিক এবং প্রতি বছর শেষে ৫,০০০ টাকা করে ২০ বছর প্রিমিয়াম দিতে হবে।
ক. বিমা চুক্তি কী?
খ. বিমাযোগ্য স্বার্থ বলতে কী বোঝ?
গ. মি: রশিদ কোন ধরনের বিমা পলিসি গ্রহণ করলেন উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।
ঘ. “ব্যক্তিগত সুবিধা বিবেচনায় মি. জব্বারের বিমা পলিসি মি রশিদ অপেক্ষা উত্তম”— তুমি কি এ উক্তিটির সাথে একমত? ব্যাখ্যা করো ।
মি. জাওয়াদ একটি কোম্পানির মালিক। নির্দিষ্ট বিমা পলিসির ভিত্তিতে তিনি তার ৫,০০০ কর্মীর নিরাপত্তার জন্য জনতা লাইফ ইন্সুরেন্স কোম্পানি-এর সাথে একটি বিমা চুক্তি করলেন। আবার জনতা লাইফ ইন্সুরেন্স কোং প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানির সাথে একই বিষয়বস্তুর ওপর একটি বিমা চুক্তি করল ।
ক. জীবন বিমা কী?
খ. গ্রুপ বিমা বলতে কী বোঝ ?
গ. মি. জাওয়াদ কোন ধরনের বিমা করলেন উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. প্রগতি লাইফ ইন্সুরেন্স কোং জনতা লাইফ ইন্সুরেন্স কোং-এর সাথে কোন ধরনের বিমা করল? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
মি. আমিন ভবিষ্যতের কথা ভেবে একটি জীবন বিমা করলেন। বিমার মেয়াদ ১০ বছর। কিন্তু মেয়াদ পূর্তির পূর্বেই তিনি হার্ট, এ্যাটাকে মারা যান। তার কোন নমিনি ছিল না তবে ১৭ বছর বয়সী এক পুত্র ছিল।
ক. সমৰ্পণ মূল্য কী?
খ. পুনবিমা বলতে কী বোঝ?
গ. মি. আমিন যে বিমা করেছিলেন তার সুবিধাগুলো ব্যাখ্যা করো । আলোকে ব্যাখ্যা করো ।
ঘ. আর্থিক দাবি নিষ্পত্তিতে কোন অবস্থার সৃষ্টি হবে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।
জনাব আমিন একটি ছোট চাকরি করেন। তার স্ত্রী গৃহিনী। তার মৃত্যুর পর স্ত্রীর কী হবে এই ভেবে সে চিন্তায় পড়ে যায়। তিনি ভাবলেন যে এখন আমার বিমা পলিসি খোলা উচিত। এতে প্রিমিয়াম জমা দিলে নির্দিষ্ট সময় টাকা পাওয়া যায়। বাঁচলেও টাকা পাওয়া যাবে আর মারা গেলে স্ত্রী পাবে। এর মধ্যে তার এক বন্ধু বললো তোমাকে অনেক প্রিমিয়াম দিতে হবে। তুমি যেহেতু মৃত্যুঝুঁকির বিপক্ষে বিমা করবা তাই এমন বিমাপত্র খোলো যাতে কম প্রিমিয়ামে মৃত্যু ঝুঁকি বিমা করা যায় । তবে এটা প্রতি বছর নবায়ন করতে হবে
ক. জীবন বিমা কী ?
খ. সাময়িক বিমাপত্র বলতে কী বোঝায় ?
গ. উদ্দীপকের জনাব আমিন প্রথমে কোন ধরনের পলিসি খুলতে চেয়েছিলেন? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে জনাব আমিন পরবর্তীতে যে বিমা করেন তার সপক্ষে যুক্তি দাও ।
মি. ইমন একজন ব্যবসায়ী। তিনি স্ত্রীকে নমিনি করে তার নিজের জন্য একটি জীবন বিমাপত্র, পলিসি গ্রহণ করেন। তবে বিমা পলিসির চুক্তি অনুযায়ী যতদিন বেঁচে থাকবে ততদিন প্রিমিয়াম দিতে 4 হবে এবং তিনি মারা গেলে নমিনিকে দাবি পরিশোধ করবে। কিন্তু ৩ বছর প্রিমিয়াম দেওয়ার পর অসুস্থতার কারণে এখন আর প্রিমিয়াম দিতে পারছেন না। এমতাবস্থায় বিমার দাবির আবেদন করলে বিমা কোম্পানি প্রত্যাখ্যান করে এবং তাকে তার প্রদত্ত অর্থের অংশবিশেষ ফেরত দেয় ৷
ক. পুনবিমা কী?
খ. জীবন বিমা কি ক্ষতিপূরণের চুক্তি? ব্যাখ্যা করো।
গ. মি. ইমন কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেন? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে মি. ইমনের বিমার দাবি প্রত্যাখ্যান করে বিমা কোম্পানি যে অর্থ ফেরত দেন তার যৌক্তিকতা মূল্যায়ন করো ।
মি. ইমন একজন ব্যবসায়ী। তিনি স্ত্রীকে নমিনি করে তার নিজের জন্য একটি জীবন বিমাপত্র, পলিসি গ্রহণ করেন। তবে বিমা পলিসির চুক্তি অনুযায়ী যতদিন বেঁচে থাকবে ততদিন প্রিমিয়াম দিতে 4 হবে এবং তিনি মারা গেলে নমিনিকে দাবি পরিশোধ করবে। কিন্তু ৩ বছর প্রিমিয়াম দেওয়ার পর অসুস্থতার কারণে এখন আর প্রিমিয়াম দিতে পারছেন না। এমতাবস্থায় বিমার দাবির আবেদন করলে বিমা . কোম্পানি প্রত্যাখ্যান করে এবং তাকে তার প্রদত্ত অর্থের অংশবিশেষ ফেরত দেয় ৷
ক. পুনবিমা কী?
খ. জীবন বিমা কি ক্ষতিপূরণের চুক্তি? ব্যাখ্যা করো।
গ. মি. ইমন কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেন? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে মি. ইমনের বিমার দাবি প্রত্যাখ্যান করে বিমা কোম্পানি যে অর্থ ফেরত দেন তার যৌক্তিকতা মূল্যায়ন করো ।
মি. রাতুল একটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক। ব্যবসায়িক কাজে ৩ মাসের জন্য বিদেশে যাওয়ার আগে পরিবারের ভবিষ্যতের চিন্তা করে ৩ মাস মেয়াদি একটি জীবন বিমাপত্র গ্রহণ করে। তাছাড়া তার প্রতিষ্ঠানে রক্ষিত গুদামে পণ্য ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের লক্ষ্যে ‘X’ বিমা কোম্পানি ও ‘Y’ কোম্পানির নিকট বিমাপত্র গ্রহণ করে ।
ক. প্রিমিয়াম কী?
খ. বিমাকে ঝুঁকি বণ্টনের যৌথ ব্যবস্থা বলা হয় কেন? ব্যাখ্যা করো ৷
গ. মি. রাতুল মেয়াদের ভিত্তিতে কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেন । ব্যাখ্যা করো ।
ঘ. অধিক নিরাপত্তার ভিত্তিতে উদ্দীপকের প্রতিষ্ঠানের জন্য গৃহীত বিমা পত্রটির গুরুত্ব মূল্যায়ন করো ।
রনি ও রানা দুইজন চাকরিজীবী। রনি ‘x’ বিমা কোম্পানির কাছ থেকে এমন একটি বিমাপত্র গ্রহণ করেন যেখানে তার মৃত্যু হলে অথবা মেয়াদান্তে বিমাকারী বিমাকৃত অর্থ পরিশোধ করবে। অপরদিকে, রানা যে বিমাপত্র গ্রহণ করেন সেখানে বিমাকৃত সময়ের মধ্যে মারা গেলেই বিমা প্রতিষ্ঠান বিমাকৃত অর্থ পরিশোধ করবে ।
ক. সমৰ্পণ মূল্য কী?
খ. জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন? ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে বর্ণিত রানা কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
ঘ. মি. রনির বিমাপত্রটি আর্থিক নিশ্চয়তার পাশাপাশি সঞ্চয় হিসেবেও ভূমিকা রাখে— বিশ্লেষণ করো।
জনাব সাকিব ৫ লক্ষ টাকার ১২ বছর মেয়াদি একটি চুক্তি সম্পাদন করেন। চার বছর প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক অসচ্ছলতার কারণে তার বিমাপত্রটি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে বিমা কোম্পানিকে জানান এবং বিমা দাবি আদায়ের জন্য আবেদন করেন।
ক. সমকিস্তি বিমাপত্র কী?
খ. নিশ্চয়তার চুক্তি বলতে কী বোঝায়?
গ.জনাব সাকিব কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত জনাব সাকিব কি বিমাকারী কোম্পানি থেকে বিমা দাবি পাওয়ার অধিকারী হবেন? যুক্তি দাও ।
মারুফ সাহেব তার জীবনের ওপর একটি বিমা পলিসি গ্রহণ করেন। বিমাপত্রে তিনি মারা গেলে তার স্ত্রীকে বিমা দাবি পরিশোধ করার কথা বলা হয়। তার মৃত্যুর পর তার সাবালক ছেলে বিমা দাবি উপস্থাপন করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে ।
ক. সমকিস্তি বিমাপত্র কী?
খ. কোন বিমায় স্থলাভিষিক্তকরণের নীতি প্রযোজ্য নয়? ব্যাখ্যা করো ।
গ. মারুফ সাহেব তার নিজের জন্য কোন ধরনের জীবন বিমা করেছেন? ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিমা কোং কর্তৃক মি. মারুফ সাহেবের ছেলের বিমা দাবি প্রত্যাখ্যান করার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
AB লাইফ ইন্সুরেন্স কোম্পানি প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে বিমা দাবির সাথে বিমা প্রতিষ্ঠানের সম্ভাব্য বিভিন্ন খরচ যোগ করে। মুনাফাযুক্ত পলিসির ক্ষেত্রে মুনাফার পরিমাণ যোগ করে প্রিমিয়াম ধার্য করে থাকে ।
ক. গোষ্ঠী বিমা কী?'
খ. জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন ?
গ. প্রিমিয়াম নির্ধারণের পদ্ধতি বিবেচনায় AB ইন্সুরেন্স কোম্পানির ধার্যকৃত প্রিমিয়াম কোন ধরনের? ব্যাখ্যা করো ।
ঘ. সম্ভাব্য খরচ ও মুনাফা বিবেচনা না করে কীভাবে প্রিমিয়াম নির্ধারণ সম্ভব? বিশ্লেষণ করো ।
নোমান সাহেব তার নিজের, স্ত্রী ও পুত্র তিনজনের জীবনের উপর একত্রে নির্দিষ্ট মেয়াদের জন্য একটি বিমাপত্র ক্রয় করেন। ১ম কিস্তির প্রিমিয়ামের টাকা জমাদানের পরপরই নোমান সাহেবের স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেলে নোমান সাহেব বিমাদাবির সম্পূর্ণ অর্থই পেয়ে যান। তার কিছুদিন পর নোমান সাহেব তার নিজের জন্য ২০ লক্ষ টাকার একটি মেয়দি বিমাপত্র ক্রয় করেন এবং তিনি তিন বছর পর্যন্ত নিয়মিত বিমা প্রিমিয়াম প্রদানের পর আর্থিক সংকটের কারণ তিনি বিমা প্রিমিয়াম প্রদানে অক্ষম হয়ে পড়েন। এমতাবস্থায় তিনি বিমাকারী প্রতিষ্ঠানের নিকট বিমাপত্র ও প্রিমিয়াম প্রদানের রশিদ নিয়ে গিয়ে বিমা চালানোর অক্ষমতা প্রকাশ করলে বিমাকারী প্রতিষ্ঠান তাকে কিছু টাকা প্রদান করবেন বলে জানান । তবে তা নোমান সাহেব কর্তৃক বিমা প্রিমিয়াম হিসেবে প্রদত্ত অর্থের চেয়ে অনেক কম। এতে তিনি খুবই মর্মাহত হন ।
ক. বার্ষিক বৃত্তি কী?
খ. “জীবন বিমা আর্থিক নিশ্চয়তার চুক্তি”– ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকের নোমান সাহেব প্রথমে কোন ধরনের মেয়াদি বিমাপত্র ক্রয় করেছিলেন? তা ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকের আলোকে নোমান সাহেবের খুবই মর্মাহত হওয়ার বিষয়টি বিশ্লেষণ করো ।