SB_2022
ExamExamExam Logo
HSC - ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্রঅধ্যায়-১১ঃ জীবন বিমাAll Topics

জনাব কাশেম একজন অধ্যাপক। তিনি কিছুদিন পূর্বে তার বয়স্ক বাবা-মা সহ নিজে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তার বন্ধু সৈকতের সাথে দেখা হয়। তিনি পেশায় একজন পাইলট সৈকত সাহেবের ৩ বছর বয়সে তার বাবা-মা দুজনেই যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান। দুই বন্ধুই পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তার কথা ভেবে ২০ লক্ষ টাকার দুইটি পৃথক পৃথক বিমাপত্র ক্রয় করেন। বিমা চুক্তির শর্তানুসারে তাদের আমৃত্যু বিমা প্রিমিয়াম প্রদান করে যেতে হবে। তাদের উত্তরাধিকারীকে তাদের মৃত্যুর পর বিমা দাবি প্রদান করা হবে। উল্লেখ্য যে, দুইজনের বয়স একই হওয়া সত্ত্বেও বিমা প্রিমিয়ামের পরিমাণ জনাব কাশেমের চেয়ে সৈকতের বেশি হওয়ায় সৈকত মর্মাহত ।ক. মৃত্যুহার পঞ্জী কী?খ. “জীবন বিমা মানসিক উৎকর্ষতা বৃদ্ধি করে”- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে জনাব কাশেম ও তার বন্ধু সৈকত কোন ধরনের বিমাপত্র ক্রয় করেছিলেন? তা ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের সৈকতের মর্মাহত হওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করো।

Loading answers...