ChB_2021
আমাদের দেশের পোশাক শ্রমিকেরা প্রায়শই নানা দুর্ঘটনার শিকার হন। কখনও বা বিল্ডিং ধসে পড়ে আবার কখনো বা অগ্নিকাণ্ডের ফলে তাদের জীবন দিতে হয়। এ থেকে উত্তরণের জন্য ‘BB গার্মেন্টস' এর মালিক.মি. সিদ্দিক তার ৫০০ জন শ্রমিককে জীবন বিমা সুবিধার আওতায় নিতে চান। এ লক্ষ্যে মি. সিদ্দিক ‘কাঞ্চন বিমা কোম্পানি-এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। বিমা কোম্পানি মি. সিদ্দিককে তার শ্রমিকদের জন্য একটি মাত্র বিমাপত্রের মাধ্যমে বিমা সুবিধা দেওয়ার প্রস্তাব দেন এবং সেই সাথে এক বছর পরে ১০% বোনাস দেওয়ার ঘোষণা দেন ।ক. বোনাস কী?খ. “জীবন বিমা নিশ্চয়তার চুক্তি, ক্ষতিপূরণের চুক্তি নয়" —ব্যাখ্যা করো । গ. উদ্দীপকের ‘কাঞ্চন বিমা কোম্পানি' কোন ধরনের বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে? ব্যাখ্যা করো ।ঘ. কাঞ্চন বিমা কোম্পানি কর্তৃক একটি মাত্র বিমাপত্রের মাধ্যমে ৫০০ জন শ্রমিকের বিমা সুবিধা দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ।
Loading answers...