ChB_2021BB_2021
মিসেস তালুকদার তার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন । তিনি তার একমাত্র মেয়েকে উক্ত পলিসির নমিনি করেন। মিসেস তালুকদার একজন হৃদরোগী, যা তিনি বিমা পলিসি গ্রহণকালে বিমা কোম্পানিকে অবগত করেন নাই। পাঁচ বছরে পাঁচটি বিমার প্রিমিয়াম দেওয়ার চুক্তি হয়, কিন্তু দুইটি প্রিমিয়াম দেওয়ার পর তিনি মারা যান। মিসেস তালুকদারের মৃত্যুর পর তার মেয়ে বিমার অর্থ দাবি করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে । ক. প্রিমিয়াম কী?খ. “বিশ্বাসই হলো বিমা চুক্তির মূল পাদান” —ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের মিসেস তালুকদারের জীবন বিমা পলিসিটি কোন ধরনের পলিসি? ব্যাখ্যা করো ।ঘ. উদ্দীপকের মিসেস তালুকদারের মেয়ের বিমা দাবি প্রত্যাখ্যাত হওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
Loading answers...