RB_2022
সান এবং স্টার একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। ১ জানুয়ারি ২০২১ তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ১,৮০,০০০ টাকা। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। সান প্রতি মাসে ২,০০০ টাকা বেতন পায় যা সে নগদে গ্রহণ করেছে। সারা বছর ধরে অংশীদারগণ প্রতি মাসের শেষে ব্যবসায় থেকে যথাক্রমে ১,৮০০ টাকা ও ১,০০০ টাকা নগদ উত্তোলন করেন। ১ জুলাই ২০২১ তারিখে স্টার ব্যবসায়ে ২০,০০০ টাকা ঋণ হিসাবে প্রদান করে। সান এর বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য বিষয়সমূহ বিবেচনা করার পূর্বে ব্যবসায়ে নিট লাভের পরিমাণ ছিল ১,৬০,০০০ টাকা। ক. উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ. স্টার এর মূলধন হিসাব প্রস্তুত কর।
Loading answers...