DiB_2022
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাবAll Topics

লিরা, হিরা এবং মিরা একটি অংশীদারি ফার্মের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান ৩: ২: ১ অনুপাতে বণ্টন করে নেয়। ১ জানুয়ারি ২০২১ তাদের মূলধনের পরিমাণ ছিল লিরা ৬০,০০০ টাকা, হিরা ৪৫,০০০ টাকা এবং মিরা ৩০,০০০ টাকা। কারবার পরিচালনার কাজে লিরা বার্ষিক ১২,০০০ টাকা বেতন পাবে। অংশীদারগণ মূলধনের উপর বার্ষিক ৫% হারে সুদ পাবে। মুনাফার প্রত্যাশায় অংশীদারদের বছরে উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে লিরা ৯,০০০ টাকা, হিরা ৬,০০০ টাকা এবং মিরা ৩,০০০ টাকা। ১ জুলাই ২০২১ তারিখে লিরা কারবারে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। মূলধনের উপর সুদ ও বেতন ডেবিট করার পূর্বে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে কারবারের নিট লাভ দাঁড়ায় ৮৫,৫০০ টাকা। ক. লিরা ও মিরার মূলধনের সুদ নির্ণয় কর। খ. অংশীদারদের লাভ-লোকসান বণ্টন হিসাব তৈরি কর। গ. অংশীদারদের মূলধন হিসাব তৈরি কর।

Loading answers...