JB_2022
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাবAll Topics

রাজীব, সজীব এবং তন্ময় যথাক্রমে ২: ২:১ অনুপাতে লাভ-লোকসান বণ্টনের ভিত্তিতে একটি অংশীদারি কারবার পরিচালনা করে। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তারা যথাক্রমে ৩,০০,০০০ টাকা, ২,৮০,০০০ টাকা এবং ২,০০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে। চুক্তি অনুযায়ী রাজীব তার মূলধনের ওপর ১০% হারে সুদ পাবে। অংশীদারগণের নগদ উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধরতে হবে। সার্বক্ষণিক কাজের জন্য তন্ময় মাসিক ২,০০০ টাকা বেতন পাবে। বছরের মাঝামাঝি সময়ে রাজীব ব্যবসায়ে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। সারা বছরে অংশীদারদের নগদ উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে রাজীব ১০,০০০ টাকা, সজীব ৮,০০০ টাকা এবং তন্ময় ৫,০০০ টাকা। উপরিউক্ত সমন্বয়সমূহ সাধনের পূর্বে ব্যবসায়ের মুনাফা ১,৩০,০০০ টাকায় উপনীত হয়। ক. রাজীবের মূলধনের সুদ নির্ণয় কর। খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ. রাজীব ও তন্ময়ের চলতি হিসাব প্রস্তুত কর।

Loading answers...