CB_2022
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাবAll Topics

মিনা, বিনা ও রেণু যথাক্রমে ২: ২:১ অনুপাতে লাভ-লোকসান বণ্টনের ভিত্তিতে একটি অংশীদারি ব্যবসায় পরিচালনা করে। ২০২১ সালের ১০ জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা, ১,৮০,০০০ টাকা এবং ১,৪০,০০০ টাকা। মিনা বার্ষিক ১৮,০০০ টাকা বেতন পায়। অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর ১০% সুদ ধার্য করা হয়। বিনা বছরের মাঝামাঝি সময় ২০,০০০ টাকা খঋণ হিসাবে প্রদান করেন। সারা বছরে অংশীদারগণের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৬,০০০ টাকা, ৪,০০০ টাকা এবং ৩,০০০ টাকা। নগদ উত্তোলন ছাড়াও মিনা ২,৫০০ টাকার পণ্য উত্তোলন করেছে যা হিসাবভুক্ত হয়নি। উপরিউক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে ২০২১ সালের ৩১ ডিসেম্বর ব্যবসায়ের মুনাফা হয় ৮০,০০০ টাকা। ক. বিনার ঋণের সুদের পরিমাণ নির্ণয় কর। খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ. মিনা ও রেণুর মূলধন হিসাব প্রস্তুত কর।

Loading answers...