RB_2023
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাবAll Topics

সান, মুন ও স্টার একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ৩: ২: ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা; ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা। অংশীদারি চুক্তিপত্র মোতাবেক প্রত্যেক অংশীদারের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ৮% হারে সুদ ধরতে হবে। ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মুন ও স্টার যথাক্রমে বার্ষিক ৩৬,০০০ টাকা ও ২৪,০০০ টাকা বেতন পাবেন। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ সারা বছর ধরে ব্যবসায় থেকে যথাক্রমে ৮,০০০ টাকা; ৬,০০০ টাকা ও ৪,০০০ টাকা উত্তোলন করেন। ২০২২ সালের ১ জুলাই তারিখে স্টার ১০,০০০ টাকা অতিরিক্ত মূলধন এবং মুন ১৫,০০০ টাকা ঋণ হিসাবে কারবারে সরবরাহ করেন। মুনের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য বিষয়গুলো সমন্বয়সাধন করার পূর্বে ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের নিট লাভ ১,২০,০০০ টাকায় উপনীত হয়। ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. অংশীদারদের লাভ-লোকসান আবন্টন হিসাব প্রস্তুত কর। গ. মুনের মূলধন হিসাব প্রস্তুত কর।

Loading answers...