JB_2023
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাবAll Topics

মিনা, রুনা ও কনা একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৫: ৩: ২ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল, মিনা ২,০০,০০০ টাকা; রুনা ১,৫০,০০০ টাকা ও কনা ১,০০,০০০ টাকা এবং ঐ একই তারিখে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল: মিনা ২০,০০০ টাকা (ক্রেডিট) রুনা ১৫,০০০ টাকা (ডেবিট) কনা ১০,০০০ টাকা (ক্রেডিট) রুনা ২০২২ সালের ১ এপ্রিল তারিখে ১,০০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে এবং কনা মাসিক ৩,০০০ টাকা বেতন পাবে যার অর্ধেক নগদে তুলে নেয়। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় মিনা, রুনা ও কনা সারাবছরে যথাক্রমে ১০,০০০ টাকা; ৯,০০০ টাকা ও ৬,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ ১,২০,০০০ টাকা। ক. স্থিতিশীল পদ্ধতিতে অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত কর। খ. অংশীদারগণের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর। গ.. মিনা ও কনার চলতি হিসাব প্রস্তুত কর। [মুনাফার অংশ মিনা ১৬,৩৭৫ টাকা ও কনা ৬,৫৫০ টাকা

Loading answers...