DB_2023
ExamExamExam Logo
HSC - হিসাববিজ্ঞান ২য় পত্রঅধ্যায়-০২ঃ অংশীদারি ব্যবসায়ের হিসাবAll Topics

আলফা, বেটা ও গামা একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তারা 'যথাক্রমে ৭০,০০০ টাকা; ৫০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। আলফা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বাৎসরিক ৫,০০০ টাকা বেতন পাবে। ২০২২ সালের ১ জুলাই তারিখে গামা ব্যবসায়ে ১০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন। ব্যবসায়ের মুনাফা ২:২:১ অনুপাতে বষ্টিত হবে। প্রতি মাসের শেষে আলফা, বেটা ও গামা যথাক্রমে ৭০০ টাকা, ৫০০ টাকা ও ৩০০ টাকা করে কারবার হতে নগদ উত্তোলন করেছেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে বছর শেষে ব্যবসায়ের নিট লাভ হয়েছিল ৫০,০০০ টাকা। ক. অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর। খ. লাভ-লোকসান আবণ্টন হিসাব তৈরি কর। গ. অংশীদারদের চলতি হিসাব তৈরি কর।

Loading answers...