Questions in this chapter

HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

সুজুকি একটি বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০১৭ সালের জন্য একটি নির্দিষ্ট মডেলের প্রাইভেটকার বাজারজাত করে। কিছুদিন পর দেখা গেল তাদের গাড়ির মবিল ফিল্টার বক্স ঠিকমতো কাজ করছে না। তাই সমস্ত গাড়ির মবিল ফিল্টার পরিবর্তন করলো। সাথে সাথে ঐ মডেলের গাড়ির অন্যান্য ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে পুনরায় বাজারজাতকরণ এর পরিকল্পনা করলো।

২০১৭ সালের মডেলের জন্য যে ব্যয় হয়েছে তা কোন ধরনের ব্যয়?

JB_2019
Views: 453Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

সুজুকি একটি বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ২০১৭ সালের জন্য একটি নির্দিষ্ট মডেলের প্রাইভেটকার বাজারজাত করে। কিছুদিন পর দেখা গেল তাদের গাড়ির মবিল ফিল্টার বক্স ঠিকমতো কাজ করছে না। তাই সমস্ত গাড়ির মবিল ফিল্টার পরিবর্তন করলো। সাথে সাথে ঐ মডেলের গাড়ির অন্যান্য ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে পুনরায় বাজারজাতকরণ এর পরিকল্পনা করলো।

কোম্পানির নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোন ধরনের ব্যয় সৃষ্টি হবে?

JB_2019
Views: 796Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও।

সায়হাম গার্মেন্টস লি. মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার বাজারে পোশাক রপ্তানির জন্য আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের কাছ থেকে মান সনদ ব্যবহার করে। এর ফলে উক্ত প্রতিষ্ঠানের উৎপাদিত পোশাকের চাহিদা উত্ত দেশসমূহে ব্যাপক হারে বেড়ে যায়।

সায়হাম গার্মেন্টস লি. কোন সংস্থার কাছ থেকে মান সনদ সংগ্রহ করে?

SB_2019
Views: 406Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

BSTI কোন ধরনের প্রতিষ্ঠান?

ChB_2017
Views: 44Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

. পণ্যের গায়ে 'ISO-14000' লেখা দ্বারা কী বুঝানো হয়?

MBSTU-B_19-20
Views: 559Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

ISO 14000 কত সালে পরিবেশ সংক্রান্ত মানদণ্ড প্রবর্তন করে?

NSTU-D_19-20
Views: 486Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

কোনটি মান নির্ধারণের উপাদান? (

NSTU-D_19-20
Views: 754Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

কোনটি মান ব্যবস্থাপনার পূর্বশর্ত?

NSTU-D_19-20
Views: 228Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

ABC কোম্পানি লি. দীর্ঘদিন ধরে ব্লেন্ডার ও রাইস কুকার বিপণন করে আসছে। প্রতিষ্ঠানটি কর্মীদের বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা। প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। ফলে প্রতিষ্ঠানটি অর্থ ব্যয় করে দক্ষ কর্মীদের মাধ্যমে নতুন নতুন ডিজাইনের পণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটি ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী সন্তুষ্টি বিধানের জন্য ব্লেন্ডার ও রাইসকুকারের মান ধারাবাহিকভাবে উন্নয়ন করে চলেছে। এর ফলে বাজার তাদের উৎপাদিত পণ্যের চাহিদা উত্তরোত্তর বেড়ে চলেছে।

ক. মান নিয়ন্ত্রণ কী?

খ. "মান ব্যবস্থাপনা অপচয় হ্রাস করে"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ ব্যয় কোন খরচের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. মান নিয়ন্ত্রণের গুরুত্ব উল্লেখপূর্বক ABC কোম্পানি লি. এর পণ্যের চাহিদা বাড়ার কারণ বিশ্লেষণ করো।

DB_2023
Views: 898Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

'তামিম ফিসারিজ গ্রুপ' দেশের দক্ষিণাঞ্চলের ঘের থেকে বাগদা চিংড়ি সংগ্রহ করে বাজারে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি দেশীয় একটি সংস্থা থেকে মান সনদ লাভ করে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বাগদা চিংড়ি বিদেশে রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করে। প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সুবিধার জন্য আন্তর্জাতিক সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করে। ফলে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগীদের তুলনায়। বেশি সুবিধা পায়। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় ব্যয় হ্রাস পায় এবং পণ্য মান ভালো হওয়ায় ভোক্তারা আস্থার সাথে ক্রয় করে।

ক. মূল্যায়ন ব্যয় কী?

খ. মান নিয়ন্ত্রণ কীভাবে ত্রুটি-বিচ্যুতি শনাক্ত করে? ব্যাখ্যা করো।

গ. 'তামিম ফিসারিজ গ্রুপ' দেশীয় কোন সংস্থা থেকে মান সনদ সংগ্রহ করেছে?

ঘ. উদ্দীপকের আলোকে 'তামিম ফিসারিজ গ্রুপ' এর সফলতার কারণ বিশ্লেষণ করো।

DB_2023
Views: 767Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

মেঘনা টেকনোলজি 'চয়েস' নামে নতুন একটি ওয়াশিং মেশিন বাজারে ছাড়ে। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্যের ওপর ৫ বছরের ওয়ারেন্টি প্রদান করে। কাপড় ধোয়ার সময় মেশিনটি বিস্ফোরিত হলে একজন ক্রেতা আহত হন এবং ক্ষতিপূরণের জন্য মামলা করেন। এতে প্রতিষ্ঠানটি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। এমতাবস্থায় কর্তৃপক্ষ মান ব্যবস্থাপনায় এমন একটি দর্শন অনুসরণ করার সিদ্ধান্ত নেন যাতে পণ্যের মান উত্তরোত্তর বাড়ানোর পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা না ঘটে।

ক. মূল্যায়ন ব্যয় কী?

খ. "উৎপাদন ক্ষতি কোনো অবস্থায়ই উদ্ধারযোগ্য নয়"- ব্যাখ্যা করো।

গ. মেঘনা টেকনোলজি কর্তৃক ক্ষতিপূরণ দেওয়া কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের মেঘনা টেকনোলজি সার্বিক মান ব্যবস্থাপনার কোন দর্শন অনুসরণ করে ভবিষ্যতে ক্ষতিপূরণ দেওয়া তথা মামলা ব্যয় থেকে রেহাই পেতে পারে বলে তুমি মনে করো? মতামতের সপক্ষে যুক্তি দাও।

ChB_2023
MSB_2023
Views: 769Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

'মাইক্রো ইলেকট্রনিক্স' ওভেন, রাইস কুকার ও ইনডাকশন চুলা উৎপাদন করে। প্রতিষ্ঠানটি পণ্যের মান উন্নয়নের জন্য উৎপাদন প্রক্রিয়ার পুনঃবিন্যাস, পুনঃনকশাকরণ এবং কর্মীদের প্রশিক্ষণের জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকে। সম্প্রতি প্রতিষ্ঠানটি আফ্রিকার বিভিন্ন দেশে। পণ্য রপ্তানির পরিকল্পনা গ্রহণ করে এবং সে লক্ষ্যে একটি আন্তর্জাতিক সংস্থা থেকে সনদ নেয়। এতে ব্যবসায় সম্প্রসারণের পাশাপাশি রপ্তানির পরিমাণ বাড়ে।

ক. উৎপাদন ক্ষতি কী?

খ. "মান নিয়ন্ত্রণের মাধ্যমে অপচয় হ্রাস পায়"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্যের মান উন্নয়নের জন্য যে সকল ব্যয় করেছে তা কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা করো।

ঘ. 'মাইক্রো ইলেকট্রনিক্স'-এর রপ্তানি বাড়াতে কোন সনদটি। ভূমিকা পালন করেছে বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

MSB_2023
ChB_2023
Views: 59Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

গোমতি লি. এর কার্য ব্যবস্থাপক জনাব মামুন পণ্যের মান। পরিমাপের জন্য পরিদর্শন, বিভিন্ন পরীক্ষা ও পরিসংখ্যানিক পদ্ধতি। ব্যবহার করেন। উক্ত পদ্ধতি ব্যবহার করার পরও পণ্যের মান নিম্ন হওয়ায় তিনি একটি নতুন নিয়ন্ত্রণ কৌশল গ্রহণ করেন। 'তিনি প্রতিষ্ঠানের কোনো কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে তা নির্দিষ্টপূর্বক গুরুত্বপূর্ণ যে কাজগুলো বিরামহীনভাবে সম্পাদিত হবে তা মোটা রেখা দ্বারা সংযুক্ত করেন এবং ঐ কার্য সম্পাদনে অধিক সতর্কতা অবলম্বন করেন। এতে পণ্যের মান নিশ্চিত হয় এবং বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়।

ক. দ্রব্য কী?

খ. "ভোক্তার ক্রয়ক্ষমতা পণ্যের ডিজাইনকে প্রভাবিত করে"- ব্যাখ্যা করো।

গ. গোমতি লি. কর্তৃক পণ্যের মান যাচাইয়ের জন্য যে ব্যয় হয় তা কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা করো।

ঘ. জনাব মামুন মানসম্মত পণ্য উৎপাদনের জন্য যে নিয়ন্ত্রণ কৌশলটি গ্রহণ করেছেন তা উল্লেখপূর্বক এর যথার্থতা মূল্যায়ন করো।

ChB_2023
MSB_2023
Views: 267Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

'সুরমা কসমেটিক্স' বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী, উৎপাদন করে। প্রতিষ্ঠানটি দেশে প্রচলিত পণ্যমান নিশ্চিতকারী সরকারি সংস্থার সনদ নেয়। ফলে দেশীয় বাজারে কসমেটিক্স সামগ্রীর বিক্রি বাড়ে। কিন্তু প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ করতে চাইলে বাধাগ্রস্ত হয়। তাই আন্তর্জাতিক বাজারে এর গ্রহণযোগ্যতার জন্য আরেকটি সংস্থার নিকট মান সনদ লাভের আবেদন করেন। উক্ত সংস্থাটি বিভিন্ন বিষয় যাচাই-বাছাইয়ের পর 'সুরমা কসমেটিক্স'কে একটি সনদ দেয়। ফলে আন্তর্জাতিক বাজারের ক্রেতাদের নিকটও এই কসমেটিক্স সামগ্রীর চাহিদা বাড়ে।

ক. মান নিশ্চিতকরণ কী?

খ. পণ্যের মান নির্ধারণ কীভাবে পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের 'সুরমা কসমেটিক্স' প্রাথমিক পর্যায়ে কোন সংস্থা থেকে সনদ গ্রহণ করে? ব্যাখ্যা করো।

ঘ. "উদ্দীপকে পরবর্তী পর্যায়ে সনদ প্রদানকারী সংস্থা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক”- সংস্থাটির ধরন উল্লেখপূর্বক উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

RB_2023
Views: 775Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

'নিহা মিষ্টান্ন' বিভিন্ন ডিজাইনের কেক ও মিষ্টি তৈরি করে।। শুরুতেই প্রতিষ্ঠানটি কয়েকজন মহিলাকে কেক ও মিষ্টি তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা করে। এতে প্রতিষ্ঠানটির কিছু খরচ হলেও মানসম্পন্ন কেক ও মিষ্টি তৈরিতে সক্ষম হয়। প্রতিষ্ঠানটি তাদের। উৎপাদিত কেক ও মিষ্টি পূর্ব নির্ধারিত মান অনুযায়ী হয়েছে কি না তা যাচাই করে দেখে এবং কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা। করে। যার ফলে মানসম্পন্ন পণ্য উৎপাদন নিশ্চিত হয় এবং বিক্রি ও মুনাফা বাড়ে।

ক. বাহ্যিক ব্যর্থতার ব্যয় কী?

খ. "মান ব্যবস্থাপনার মূল লক্ষ্য গ্রাহক সন্তুষ্টি বিধান"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে 'নিহা মিষ্টান্ন' নিম্নমানের পণ্য উৎপাদনজনিত কোন ধরনের খরচ করে? ব্যাখ্যা করো।

ঘ. "মান নিয়ন্ত্রণই উদ্দীপকের 'নিহা মিষ্টান্ন'-এর বিক্রি ও মুনাফা বাড়ানোর। মূল কারণ"- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

RB_2023
Views: 297Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

'রাহাত গার্মেন্টস' একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্যের গুণগত মানের দিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে। পণ্য উৎপাদনে পরিদর্শন, পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ বাবদ অর্থ ব্যয় করার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পোশাকেরও গুণগত মান বাড়ায়। অন্যদিকে প্রতিযোগী প্রতিষ্ঠান 'নাজাত গার্মেন্টস'ও গুণগত মানের পোশাক তৈরি করে। প্রতিষ্ঠানটি। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের মতামতের গুরুত্ব দেয় না। ফলে কর্মীরা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং পণ্যের গুণগত মানও কমে যায়।

ক. বেঞ্চমার্কিং কী?

খ. "উৎপাদন ক্ষতি কোনো অবস্থাতেই উদ্ধারযোগ্য নয়"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে 'নাজাত গার্মেন্টস' সার্বিক মান ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেনি? ব্যাখ্যা করো।

ঘ. 'রাহাত গার্মেন্টস'-এর নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচটি উল্লেখপূর্বক ধারাবাহিক মান উন্নয়নে এর ভূমিকা বিশ্লেষণ করো।

RB_2023
Views: 823Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

'বিলাস টেলিকম' দীর্ঘদিন ধরে মোবাইল ফোন বিপণন করে আসছে। প্রতিষ্ঠানটি পণ্যের ত্রুটি প্রতিহত করতে নিয়মিত কর্মীদের প্রশিক্ষণ দেয়। পাশাপাশি নির্দিষ্ট সময় পর পর পরিদর্শনের ব্যবস্থা করে, যাতে পণ্যের মান অক্ষুণ্ণ থাকে।

ক. মান নিয়ন্ত্রণ কী?'

খ. "মান ব্যবস্থাপনা প্রতিযোগিতার সামর্থ্য বাড়ায়”- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে কর্মীদের প্রশিক্ষণ প্রদানে যে ব্যয় হয়, তা কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা করো।

ঘ. "বিলাস টেলিকম পণ্যের মান অক্ষুণ্ণ রাখতে যে ব্যবস্থা গ্রহণ করেছে তা খুবই বাস্তবসম্মত"- তুমি কি একমত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

MB_2023
Views: 124Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

যুথিকা জুস কোম্পানি আনারস থেকে জুস উৎপাদন করে। প্রতিষ্ঠানটি দেশীয় মান নির্ধারণকারী সংস্থা থেকে মান সনদ গ্রহণ করায় জুসের চাহিদা বেড়েই চলেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি আরব দেশে জুস রপ্তানির চিন্তা করছে।

ক. মান নিশ্চিতকরণ কী?

খ. "'ISO-14000' একটি পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা পদ্ধতি"- ব্যাখ্যা করো।

গ. যুথিকা জুস কোম্পানি কোন সংস্থা থেকে মান সনদ গ্রহণ করেছে? ব্যাখ্যা করো।

ঘ. "আরব দেশে জুস রপ্তানির জন্য আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে মান সনদ গ্রহণ করতে হবে"- তুমি কি একমত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

DiB_2023
Views: 820Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

'যমুনা ইলেকট্রনিক্স' ওয়াশিং মেশিন বাজারজাতকারী একটি প্রতিষ্ঠান। প্রথম দিকে এটি ভোক্তাদের মাঝে বেশ আগ্রহ সৃষ্টি করলেও বর্তমানে বিক্রয় আশানুরূপ নয়। পণ্যটির ত্রুটির কারণে কিছু ভোক্তা। প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে। বাধ্য হয়ে প্রতিষ্ঠানটি। ক্রেতা সন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং গুণগত মানের ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছে।

ক. ওয়ারেন্টি কী?

খ. "অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় ত্রুটি সংশোধনের সাথে জড়িত"- ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ায় কোন ধরনের ব্যয় বৃদ্ধি পেয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য 'যমুনা ইলেকট্রনিক্স' যে বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছে, তার যৌক্তিকতা মূল্যায়ন করো।

DiB_2023
Views: 564Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্রঅধ্যায়-০৭ঃ মান ব্যবস্থাপনা
All Topics
View

'ভিশন-২০' একটি বিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি। তাদের উৎপাদিত এইডি ও স্মার্ট টিভি বাজারে বেশ জনপ্রিয়। কোম্পানিটি ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান সংরক্ষণ, মানের ধারাবাহিক উন্নয়ন ও বিচ্যুতি হলে সংশোধন করে। এজন্য তাদের উৎপাদিত পণ্যের চাহিদা বেশি। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে। তারা উন্নত প্রযুক্তির টিভি বাজারে ছাড়ার চিন্তা করছে। এজন্য উৎপাদন পূর্ববর্তী সময়ে তারা শ্রমিকদের প্রশিক্ষণ, উৎপাদন প্রক্রিয়া পুনঃডিজাইন করা এবং ত্রুটি চিহ্নিতকরণ ব্যবস্থা গ্রহণ করে যাতে বাজারে তাদের পণ্যের সুনাম অক্ষুণ্ণ থাকে।

ক. বিএসটিআই কী?

খ. অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো।

গ. 'ভিশন-২০' এর পণ্যের চাহিদা বেশি হওয়ার পেছনে মান ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপটের কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. "প্রতিযোগিতায় টিকে থাকতে ও পণ্যের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রতিষ্ঠানটি যে ব্যয় নির্বাহ করে তা মান নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখে"- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।

CB_2023
Views: 96Answers: 0Bookmarks: 0Asked to solve: 0