RB_2023
'সুরমা কসমেটিক্স' বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী, উৎপাদন করে। প্রতিষ্ঠানটি দেশে প্রচলিত পণ্যমান নিশ্চিতকারী সরকারি সংস্থার সনদ নেয়। ফলে দেশীয় বাজারে কসমেটিক্স সামগ্রীর বিক্রি বাড়ে। কিন্তু প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ করতে চাইলে বাধাগ্রস্ত হয়। তাই আন্তর্জাতিক বাজারে এর গ্রহণযোগ্যতার জন্য আরেকটি সংস্থার নিকট মান সনদ লাভের আবেদন করেন। উক্ত সংস্থাটি বিভিন্ন বিষয় যাচাই-বাছাইয়ের পর 'সুরমা কসমেটিক্স'কে একটি সনদ দেয়। ফলে আন্তর্জাতিক বাজারের ক্রেতাদের নিকটও এই কসমেটিক্স সামগ্রীর চাহিদা বাড়ে।ক. মান নিশ্চিতকরণ কী?খ. পণ্যের মান নির্ধারণ কীভাবে পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ায়? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের 'সুরমা কসমেটিক্স' প্রাথমিক পর্যায়ে কোন সংস্থা থেকে সনদ গ্রহণ করে? ব্যাখ্যা করো।ঘ. "উদ্দীপকে পরবর্তী পর্যায়ে সনদ প্রদানকারী সংস্থা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক”- সংস্থাটির ধরন উল্লেখপূর্বক উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
Loading answers...