Questions in this chapter
জনাব আজম তার নিজস্ব কৃষি জমিতে চাষাবাদ করার জন্য ঋণ গ্রহণ করেন। আত্মীয়-স্বজন, গ্রাম্য মহাজন ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে তিনি যে ঋণ পেয়েছেন তা পর্যাপ্ত নয়। গ্রামে কৃষি ঋণের যোগানের অপর্যাপ্ততা ও ঋণদান প্রতিষ্ঠানের স্বল্পতার কারণে তিনি ইতিপূর্বে অনন্যোপায় হয়েই এ ঋণ গ্রহণ করেন। সম্প্রতি সরকার কৃষি উন্নয়নে উপকরণ বিতরণ, বীজ সহায়তা, প্রকৃত কৃষকদের মধ্যে খাস জমি বণ্টন এবং সেচ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। ক. কৃষি ঋণ কী? খ. কৃষি পরিবেশের ওপর নির্ভরশীল-ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত যে উৎস হতে জনাব আজম ঋণ গ্রহণ করেছেন তা ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচির মূল্যায়ন করো।
পূর্বা তার বাবার সাথে ট্রেনযোগে খুলনা থেকে ঢাকা যাওয়ার সময় পদ্মা নদীর পাড়ে রূপপুর নামক স্থানে বিস্তৃত এলাকাজুড়ে বিরাট কর্মযজ্ঞ দেখতে পায়। সেই সাথে সারি সারি সু-উচ্চ বিল্ডিং ও বিদেশিদের আনাগোনা দেখতে পায়। পূর্বা বাবার কাছে এ সম্পর্কে জানতে চায়। তার বাবা তাকে বলে যে, এটা হচ্ছে পাবনার রূপপুর । এখানে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। বিদ্যুৎ এর পাশাপাশি পারমাণবিক শক্তিকে কৃষি উৎপাদনে, চিকিৎসা ক্ষেত্রে, খাদ্য নিরাপত্তাসহ নানাবিধ কাজে ব্যবহার করা যাবে।
ক. কৃষিতে ভর্তুকি কী? খ. পরিবেশ দূষণ কেন হয়? গ. উদ্দীপকে বিদ্যুৎ উৎপাদনে কোন বিষয়টি উল্লেখ আছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের শেষোক্ত মন্তব্যের সাথে তুমি কি একমত? বাংলাদেশের কৃষি, চিকিৎসা, বিদ্যুৎ ইত্যাদি খাতে পরমাণু শক্তির সম্ভাব্য ব্যবহার সম্পর্কে আলোচনাপূর্বক বিশ্লেষণ করো।
আনু মিয়া তার উৎপাদিত ধান এ বছর স্থানায় বাজারে নিয়ে বিক্রি করার আগ্রহ পাচ্ছেন না। কেননা বিগত বছরগুলোতে বেশিরভাগ সময়ে পরিবহন সমস্যা, দালাল ও ফড়িয়াদের দৌরাত্ম্যসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। উপরন্তু ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা । তবে আশার বাণী হচ্ছে ইদানিং সরকারের কিছু কিছু ইতিবাচক পদক্ষেপের কথা শোনা যাচ্ছে ।
ক. কৃষির উপখাত কয়টি? খ. সহজ শর্তে ঋণ প্রাপ্তি কৃষি উন্নয়নে সহায়ক-ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে বর্ণিত কৃষিক্ষেত্রের যে সমস্যার কথা প্রকাশ করা হয়েছে তার বর্ণনা দাও । ঘ. উপরিউক্ত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো?
বন্যা, ঘূর্ণিঝড় প্রভৃতির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্রায় বছরই প্লাবিত হয়। এতে জমির লবণাক্ততা বাড়ে এবং উৎপাদন ক্ষমতা কমে। বর্তমানে কৃষি বিভাগ ও অন্যান্য সংস্থা বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগের মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করছে।
ক. কৃষিকাজ কী? খ. শিল্পের কাঁচামালের জন্য কৃষির গুরুত্ব অপরিসীম — ব্যাখ্যা করো। গ. বাংলাদেশের কৃষির ওপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে তুমি কী কী সুপারিশ করবে? বিশ্লেষণ করো।
আব্দাল মিয়া একজন ক্ষুদ্র চাষি। প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণের জটিলতার কারণে গ্রাম্য মহাজন ও মধ্যস্বত্বভোগী দালালদের নিকট থেকে ঋণ গ্রহণ করে চাষাবাদ করেন। ফলে মূলধন সংকট লেগেই থাকে। ইদানিং সরকার কৃষকদের সহায়তা করার জন্য ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষকের মাঝে স্বল্পমূল্যে রাসায়নিক সার, উচ্চ ফলনশীল বীজ, কীটনাশক ইত্যাদি উপকরণ পৌঁছে দিচ্ছে। ফলে আব্দাল মিয়ার মতো কৃষকেরা যথেষ্ট উপকৃত হচ্ছেন।
ক. শস্য বহুমুখীকরণ কী? খ. ‘জীবননির্বাহী খামার' ও 'বাণিজ্যিক খামার' ধারণা দুটি ভিন্ন— ব্যাখ্যা করো। গ. আব্দাল মিয়ার অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসগুলোর বর্ণনা দাও। ঘ. কৃষির উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত কৃষি উপকরণ বিতরণের ইতিবাচক দিকটি মূল্যায়ন করো।
বাংলাদেশের কৃষি এখনো প্রকৃতির ওপর বহুলাংশে নির্ভরশীল। বিশ্বব্যাপী অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, কার্বন নির্গমন ইত্যাদির প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে 'জলবায়ুর দ্রুত পরিবর্তন হচ্ছে। এর প্রভাবে বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। তাই বাংলাদেশের কৃষি অতিমাত্রায় ঝুঁকিতে রয়েছে। কৃষি কার্যক্রমের অভিযোজন কৌশল বাস্তবায়নের জন্য সরকার একটি তহবিল গঠনসহ বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে।
ক. কৃষি ঋণ কী?
খ. বাংলাদেশের কৃষি কি প্রকৃতির ওপর নির্ভরশীল? ব্যাখ্যা করো।
গ. বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবসমূহ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত কার্যক্রমগুলো উদ্দীপকের আলোকে আলোচনা করো।
কাসিম ও হাসিম একই গ্রামের মানুষ। উভয়ই কৃষিকাজ করে জীবিকানির্বাহ করে। কাসিম সনাতন পদ্ধতিতে চাষাবাদ করার কারণে একর প্রতি উৎপাদন খুবই কম হয়। কিন্তু হাসিম শিক্ষিত যুবক হওয়ায় এ সনাতন পদ্ধতি থেকে বের হয়ে কৃষিতে উন্নত রাসায়নিক সার ও কীটনাশক, তেজস্ক্রিয় আইসোটোপ, উফশী বীজ ইত্যাদি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বাড়াতে পেরেছে। এছাড়াও সে লক্ষ করছে যে, ICT এর ব্যবহার তাকে অনেক লাভবান করছে। এর মাধ্যমে যেকোনো তথ্য সে সহজেই পাচ্ছে।
ক. কৃষি প্রযুক্তি কী? খ. বৈশ্বিক উষ্ণতা কৃষির জন্য হুমকিস্বরূপ ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত হাসিমের কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিসমূহের গুরুত্ব উল্লেখ করো। ঘ. উদ্দীপকের আধুনিক প্রযুক্তি ব্যবহার কীভাবে কৃষকদের লাভবান করেছে? তোমার মতামত দাও।
কৃষকদের দারিদ্র্য, অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা, দুর্বল বাজার কাঠামো, ঋণের অভাব, ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাণসহ নানাবিধ সমস্যার কারণে কৃষকরা। তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি হতে বঞ্চিত হয়। ফলে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ব্যহত হয়। উল্লিখিত সমস্যাগুলো সমাধান করা হলে কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য লাভ করবে। এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে।
ক. কৃষি ঋণ কী?
খ. শস্য বহুমুখীকরণের ফলে কর্মসংস্থান কীভাবে প্রভাবিত হয়?
গ. উদ্দীপকে কৃষকদের কোন সমস্যার দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে তোমার সুপারিশসমূহ তুলে ধরো।
বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদনের গতিধারা নিম্নরূপ:

বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কারণে আবাদি জমির পরিমাণ হ্রাস পেলেও নতুন নতুন জাতের উফশী বীজের ব্যাপক ব্যবহার, পাওয়ার টিলারের ব্যবহার, যন্ত্রনির্ভর সেচব্যবস্থা, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ক. কৃষিপণ্যের বিপণন কী? খ. মাশরুম মানবদেহের জন্য উপকারী খাদ্য—ব্যাখ্যা করো । গ. উদ্দীপকের ভিত্তিতে খাদ্যশস্য উৎপাদনের গতিধারা লেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। ঘ. “কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ দিন দিন হ্রাস পাওয়া সত্ত্বেও কৃষি উৎপাদনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়”- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
রাকিব ও তুহিন একই গ্রামের দুইজন কৃষক। রাকিবের ছোট আয়তনের জমিতে যে ফসল উৎপাদন হয় তা দ্বারা তার পরিবার কোনোরকমে জীবিকানির্বাহ করতে পারে। অন্যদিকে তুহিন তার বৃহৎ আয়তনের জমিতে চাষাবাদের আধুনিক পদ্ধতি ব্যবহার করে অধিক ফসল উৎপাদনের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে ।
ক. কৃষি কী?
খ. কৃষি খামার ও কৃষিজোত দুটি ভিন্ন ধারণা—ব্যাখ্যা করো ।
গ. উদ্দীপকে রাকিবের খামারের ধরন চিহ্নিত করে এই ধরনের খামারের দুটি সমস্যা তুলে ধরো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত রাকিব ও তুহিনের খামারের মধ্যে তুলানামূলক পার্থক্য আলোচনা করো ।
নিম্নে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (GDP) বিভিন্ন খাতের কাঠামোগত পরিবর্তন দেখানো হলো-
ক. কৃষিপণ্যের বিপণন কী?
খ. কৃষিজোত ও কৃষি খামার কি একই?
গ. উদ্দীপকে উল্লিখিত খাতসমূহের কাঠামোগত পরিবর্তনকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে?
ঘ. তুমি কি মনে করো, বাংলাদেশের কৃষির ক্রমাগত উন্নতি হচ্ছে? উদ্দীপকের তথ্যের আলোকে বিশ্লেষণ করো।
বাগমারা গ্রামের কৃষক আক্কাছ মিয়ার খামারের আয়তন ছোট হওয়ায় বেশি ফসল উৎপাদন করতে পারে না। যা উৎপাদন করে তা দিয়ে শুধু তার পরিবারের ভরণ-পোষণ চলে। অন্যদিকে তার প্রতিবেশী মাসুমের খামারের আয়তন বড় হওয়ায় সে পরিবারের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত ফসল বিক্রি করে মুনাফা অর্জন করে। এতে তার আর্থিক সচ্ছলতা অর্জিত হয়েছে।
ক. শস্য বহুমুখীকরণ কী? খ. "মধ্যস্বত্বভোগীদের ভূমিকার কারণে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পায় না।"ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত আক্কাছ মিয়ার খামার কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. “মাসুমের খামার একটি দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে"-যুক্তিসহ বিশ্লেষণ করো।

ক. কৃষিজোত কাকে বলে ?
খ. কৃষকরা ঋণ গ্রহণ করে কেন ?
গ. উদ্দীপক থেকে বাংলাদেশের GDP-তে মৎস্য খাতের অবদানের লেখচিত্র অঙ্কন করো।
ঘ. “বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের বিপুল সম্ভাবনা রয়েছে”-উদ্দীপকের সাহায্যে বিশ্লেষণ করো।
এরশাদ তার জমিতে আলু চাষ করে। এতে ফলনও ভালো। হয়। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, দুর্বল বাজার কাঠামোসহ বিভিন্ন সমস্যার কারণে নামমাত্র মূল্যে গ্রামীণ প্রাথমিক বাজারে আলু বিক্রি করতে সে বাধ্য হয়। ন্যায্যমূল্য না পাওয়ায় সে আলু চাষে নিরুৎসাহী হয়ে পড়ে। কৃষির উন্নয়নে বর্তমান সরকার গুদামঘর নির্মাণ এবং স্বপ্ন সুদে ঋণদানসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
ক. কৃষিজোত কাকে বলে? খ. ভোগ্য ঋণ ও অনুৎপাদনশীল ঋণের মধ্যে দুইটি পার্থক্য লেখো। গ. এরশাদের উৎপাদিত আলুর ন্যায্যমূল্য না পাওয়ার কারণসমূহ ব্যাখ্যা করো। ঘ. আলু বিপণনে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ যথেষ্ট কি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

ক. জীবননির্বাহী খামার কাকে বলে?
খ. শস্য বহুমুখীকরণ কি খাদ্য ঘাটতি দূর করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত বনজ সম্পদের প্রবৃদ্ধির হার লেখচিত্রের সাহায্যে দেখাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের GDP-তে দুটি খাতের অবদানের তুলনামূলক বিশ্লেষণ করো।
গরিব কৃষক বেলাল তার জমিতে প্রতি বছর একই ফসল চাষ করে। এতে জমির উর্বরতা শক্তি কমে যাওয়ায় ফসল উৎপাদন কম হয়। এমতাবস্থায় সে ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলে। তার বন্ধু জামিলের পরামর্শ অনুযায়ী গ্রাম্য মহাজনের নিকট থেকে ঋণ না নিয়ে ব্যাংক থেকে ঋণ নেয় এবং একই জমিতে বছরে তিনটি ফসল চাষ করে। প্রথমে মরিচ তারপর সরিষা এবং সবশেষে সে ধান উৎপাদন করে। এখন তার ফসল উৎপাদন অনেক বেশি হয়।
ক. কৃষি বিপণন কী? খ. জীবননির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে দুটি পার্থক্য লেখো। গ. বেলালের কৃষি উৎপাদন কার্যক্রম উৎপাদনের কোন ধারণার সাথে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত ঋণের উৎসের মধ্যে কোন উৎসের ঋণ অধিক ভালো এবং কেন? বিশ্লেষণ করো।
জনাব আশরাফ উপকূলীয় এলাকার একজন প্রান্তিক চাষি। তিনি সারাবছর বিভিন্ন রকর্মের শস্য উৎপাদন করে থাকেন। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার জন্য তিনি তার উৎপাদিত শস্য শহরে বিক্রয় করতে পারেন না। অন্যদিকে মধ্যবর্তী ব্যবসায়ী ও দালালদের দৌরাত্ম্যের কারণে তিনি ন্যায্যমূল্য হতে বঞ্চিত হন। সংরক্ষণের সুযোগ না থাকায় ফসলের মৌসুমেই কম দামে শস্য বিক্রয় করতে বাধ্য হন । কঠোর পরিশ্রম করেও আশরাফের আর্থিক সচ্ছলতা অর্জিত হয়নি
ক. আত্মতোষণ খামার কাকে বলে? খ. কৃষি খামার ও কৃষিজোত বলতে কী বোঝায় ? গ. উদ্দীপকের আলোকে কৃষিপণ্যের বাজারজাতকরণের সমস্যাগুলো চিহ্নিত করো। ঘ."কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ"— উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো ।
মি. মতিন তার জমিতে বছরে দুবার ধান চাষ করে থাকেন। কিন্তু গত বছর ধান উৎপাদন কম হওয়ায় লোকসানের শিকার হন। এমতাবস্থায় মি. মতিন কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করেন। কৃষি কর্মকর্তা তাকে একই জমিতে বার বার একই ফসল চাষ না করে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের পরামর্শ দেন। কৃষি কর্মকর্তার পরামর্শে মতিন সাহেব, এ বছর পর্যায়ক্রমে ধান, গম ও পাট উৎপাদন করে বেশ লাভবান হয়েছেন।
ক. মাশরুম কী? খ. কৃষিতে ভর্তুকির প্রভাব কী? গ. উদ্দীপকে একই জমিতে বিভিন্ন ফসল চাষের এ কৌশল কোন ধরনের উৎপাদন পদ্ধতি নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. এ দেশের কৃষি উন্নয়নে মতিন সাহেবের গৃহীত পদক্ষেপ কীভাবে গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
রমিজ সাহেব একজন ক্ষুদ্র চাষি। পৈতৃক সূত্রে পাওয়া সামান্য জমিতে পরিবারের সদস্যদের নিয়ে নিজেই চাষাবাদ করেন। কঠোর পরিশ্রম করেও তিনি সচ্ছলতার মুখ দেখেননি। বরং কোনোরকমে জীবননির্বাহ করে চলেছেন। অন্যদিকে, সফিক সাহেব অনেক ভূ-সম্পত্তির মালিক। জমি চাষাবাদ করে তিনি বেশ লাভবান হয়েছেন। তার নিজের ট্রাক্টর ও সেচযন্ত্র আছে। গত বছর তিনি উৎপাদিত পণ্য ও উপকরণ পরিবহনের জন্য একটি পিকআপ ভ্যান ক্রয় করেছেন। এ বছর তিনি একটি হারভেস্টার কেনার ইচ্ছা পোষণ করেন।
ক. কৃষিঋণ কী? খ. পরিবেশ দূষণ কীভাবে কৃষি উৎপাদনে প্রভাব ফেলে? গ. উদ্দীপকে আলোচিত রমিজ সাহেবের খামারের বৈশিষ্ট্য আলোচনা করো। ঘ. উদ্দীপকের রমিজ সাহেব ও সফিক সাহেবের খামারের মধ্যে পার্থক্য মূল্যায়ন করো।
লুৎফর মোল্লা একজন সবজি চাষি। সে বিভিন্ন ধরনের সবজি চাষ করে। তার উৎপাদিত সবজি গ্রামের ভোক্তাদের চাহিদা পূরণ করে শহরের ভোক্তাদের চাহিদা মেটায়। তার সবজি চাষের ফলে একদিকে ভোক্তারা যেমন উৎকৃষ্টমানের সবজি ক্রয় করতে পারে। অন্যদিকে সেও আর্থিকভাবে অনেক লাভবান হয়। তবে বাজারের দূরত্ব, যাতায়াত সমস্যা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বিদ্যমান। ক. কৃষি কাঠামোর কী? খ. কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কীভাবে প্রভাবিত করে? গ. লুৎফর মোল্যার উৎপাদিত পণ্য যে প্রক্রিয়ায় ভোক্তাদের কাছে পৌঁছায় তা ব্যাখ্যা করো। ঘ. বাজারজাতকরণের ত্রুটিসমূহ বাংলাদেশের প্রেক্ষিতে বিশ্লেষণ করো।