CB_2022
কাসিম ও হাসিম একই গ্রামের মানুষ। উভয়ই কৃষিকাজ করে জীবিকানির্বাহ করে। কাসিম সনাতন পদ্ধতিতে চাষাবাদ করার কারণে একর প্রতি উৎপাদন খুবই কম হয়। কিন্তু হাসিম শিক্ষিত যুবক হওয়ায় এ সনাতন পদ্ধতি থেকে বের হয়ে কৃষিতে উন্নত রাসায়নিক সার ও কীটনাশক, তেজস্ক্রিয় আইসোটোপ, উফশী বীজ ইত্যাদি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বাড়াতে পেরেছে। এছাড়াও সে লক্ষ করছে যে, ICT এর ব্যবহার তাকে অনেক লাভবান করছে। এর মাধ্যমে যেকোনো তথ্য সে সহজেই পাচ্ছে।ক. কৃষি প্রযুক্তি কী? খ. বৈশ্বিক উষ্ণতা কৃষির জন্য হুমকিস্বরূপ ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত হাসিমের কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিসমূহের গুরুত্ব উল্লেখ করো। ঘ. উদ্দীপকের আধুনিক প্রযুক্তি ব্যবহার কীভাবে কৃষকদের লাভবান করেছে? তোমার মতামত দাও।
Loading answers...