Questions in this chapter
আমাদের দেশের কৃষকরা কৃষিতে বিনিয়োগের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সমবায় সমিতি,
বাংলাদেশ ব্যাংক, গ্রাম্য মহাজন, ভূস্বামী, মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ গ্রহণ করেন।
কৃষিঋণের উপযোগিতা বৃদ্ধিতে তথা এক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানে সরকার ঋণের পরিমাণ বৃদ্ধি,
সুদের হার হ্রাস, তদারকি বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেছে।
ক. কৃষি জোত কী?
খ. কৃষি খাতের উন্নতি হলে কৃষকের দরিদ্রতা হ্রাস পাবে- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত কৃষিঋণের প্রাতিষ্ঠানিক এবং অ-প্রাতিষ্ঠানিক উৎসগুলো পৃথক করো এবং ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপগুলো পর্যাপ্ত কি না? বিশ্লেষণ করো।
ফজলু তার অল্প জমিতে পরম যত্নে চাষাবাদ করে যে পরিমাণ ফসল উৎপাদন করে, তা দিয়ে সে কোনোমতে তার পরিবারের ভরণপোষণ করতে পারে কিন্তু বাজারজাত করার মতো তেমন কোনো উদ্বৃত্ত তার থাকে না। অপরদিকে, তার বন্ধু রানা এমনভাবে চাষাবাদ করে যে, সে একই জমিতে বছরে তিন-চারটি ফসল উৎপাদন করতে পারে, যেমন: ধান, আলু, সবজি, ডাল ইত্যাদি।
ক. বায়োটেকনোলজি কী?
খ. বাংলাদেশের কৃষিঋণ ব্যবস্থা অনানুষ্ঠানিক উৎসগুলোর ওপর বেশি নির্ভরশীল কেন?
গ. ফজলুর কৃষি খামারটির উৎপাদন কৌশল ও দক্ষতা সম্পর্কিত বৈশিষ্ট্য বর্ণনাপূর্বক এর প্রকৃতি নির্ণয় করো।
ঘ. রানার চাষাবাদ পদ্ধতিটি কী এবং কীভাবে এটি শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি ও পুষ্টি চাহিদা,
পূরণের মাধ্যমে নির্ভরযোগ্য উন্নয়ন (sustainable development) সাধনে সহায়তা করে? বিশ্লেষণ করো।
মি. জামাল ও কামাল দুই বন্ধু। মি. জামালের জমির পরিমাণ কম এবং উৎপাদিত ফসল দিয়ে কোনোভাবে পরিবারের ভরণপোষণ নির্বাহ করেন।
অন্যদিকে মি. কামালের জমির পরিমাণ বেশি। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ করেন।
তিনি পরিবারের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত ফসল বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করেন।
ক. শস্য বহুমুখীকরণ কী?
খ. কৃষকরা ঋণ গ্রহণ করে কেন?
গ. উদ্দীপকের মি. জামাল ও কামালের কৃষি খামারের পার্থক্যগুলো বর্ণনা করো।
ঘ. মি. জামালের তুলনায় মি. কামালের কৃষি খামার বাংলাদেশের অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ- উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
মি. 'X' তার পরিবারের সদস্য নিয়ে ছোট আয়তনের একটি জমিতে ধান উৎপাদন করেন।
অন্যদিকে মি. 'Y' তার বড় আয়তনের জমিতে ভাড়া করা শ্রমিক দিয়ে আধুনিক কৃষি উপকরণ ব্যবহার করে অধিক দক্ষতার সাথে ধান উৎপাদন করেন।
ধানের মূল্য হ্রাস-বৃদ্ধি কৃষিপণ্যের বিপণন ইত্যাদি বিষয় মি. 'X' এর নিকট গুরুত্বপূর্ণ না হলেও মি. 'Y' এর নিকট অতীব গুরুত্বপূর্ণ।
ক. শস্য বহুমুখীকরণ কী?
খ. "কৃষকদের দারিদ্র্য কৃষি পণ্য বিপণনের প্রধান সমস্যা" - ব্যাখ্যা করো।
গ. মি. 'X' এর খামারটি কোন ধরনের খামার? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে মি. 'X' ও মি. 'Y' এর খামার দুটির মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।
নিচের উদ্দীপকে খামার 'Q' ও খামার 'R' এর সাথে সম্পৃক্ত বিষয়গুলো লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নসমূহের উত্তর দাও:
ক. কুটির শিল্প কী?
খ. 'বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির জন্য ক্ষতিকর'- ব্যাখ্যা করো।
গ. 'খামার 'Q' এর প্রকৃতি ব্যাখ্যা করো।
ঘ. খামার 'Q' এবং খামার 'R' এর তুলনামূলক বিশ্লেষণ করো।
শমসের একজন শিক্ষিত কৃষক। তিনি দেশে বিদ্যমান প্রযুক্তি এবং বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে জমি চাষাবাদ করেন।
কিন্তু সংরক্ষণের সমস্যা, ত্রুটিপূর্ণ শুজন ও পরিমাপ পদ্ধতি, দুর্বল বাজার কাঠামো,
পণ্যের মান নির্ধারণে জটিলতা, সরকারি যথাযথ নীতির অভাব, দামের ওঠা-নামা ইত্যাদি কারণে প্রায়ই ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হন।
সরকার উল্লিখিত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকেন।
ক. কৃষিঋণ কী?
খ. কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহারে কীভাবে উৎপাদন খরচ হ্রাস পায়?
গ. উদ্দীপকে কৃষির কোন ধরনের সমস্যার উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে সরকার কোন ধরনের পদক্ষেপ নিতে পারে? বিশ্লেষণ করো।
মি. সাজিদ একজন স্বল্পশিক্ষিত কৃষক। তিনি আর্থিকভাবে খুব একটা সচ্ছল নন। তিনি তার নিজস্ব জমিতে চাষাবাদ করেন।
পরিবহণ ও ঋণের অভাব, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও গুদামজাতকরণের সমস্যা ইত্যাদি কারণে তিনি তার জমিতে উৎপাদিত ফসল স্থানীয় বাজারে বিক্রয় করেন।
এতে তার সংসারে অভাব-অনটন লেগেই আছে। সরকার কৃষকদের এসব সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন, কৃষি বিমা প্রচলন, ভর্তুকি প্রদান ইত্যাদি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।
ক. জীবননির্বাহী খামার কী?
খ. 'কৃষি জাতীয় উন্নয়নে সহায়ক'- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে মি. সাজিদ-এর উৎপাদিত পণ্য বিপণনের সমস্যাগুলো ব্যাখ্যা করো।
ঘ. উৎপাদিত কৃষিপণ্য বিপণনে সরকারের গৃহীত পদক্ষেপগুলো কি পর্যাপ্ত? উত্তরের যথার্থতা ব্যাখ্যা করো।
রসূলপুর গ্রামে পেঁয়াজের খুব ভালো ফলন হয়। কিন্তু এ গ্রামের যাতায়াত ব্যবস্থা ও বিদ্যুতের অপর্যাপ্ততার কারণে কোনো ফসল সংরক্ষণাগার গড়ে উঠেনি।
এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক শ্রেণির দালাল কৃষকদের উৎপাদিত পেঁয়াজ খুব কম মূল্যে কিনে নেয় এবং বেশি দামে শহরের বাজারে বিক্রয় করে।
ক. শস্য বহুমুখীকরণ কাকে বলে?
খ. 'বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষি উন্নয়নকে ব্যাহত করছে'- উক্তিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে রসূলপুর গ্রামের কৃষিতে বিদ্যমান পরিস্থিতিতে সমস্যাসমূহ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা দূরীকরণে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? তোমার মতামত দাও।
বাংলার্দৈশের কৃষিপণ্যের বাজারজাতকরণ ব্যবস্থা উন্নত নয়। দরিদ্রতা, অনুন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা,
গুদামজাতকরণ ও সংরক্ষণ সমস্যা এবং দুর্বল বাজার কাঠামোর কারণে কৃষকেরা ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়।
বর্তমান কৃষি বান্ধব সরকার ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে অবকাঠামোগত উন্নয়ন, কৃষিবিমা প্রচলন ও কৃষি তথ্য সার্ভিস চালুসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে।
ক. মাশরুম কী?
খ. আমিষের অভাব পূরণে হাঁস-মুরগি পালন কীভাবে ভূমিকা রাখে?
গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের কৃষিপণ্যের বাজারজাতকরণ সমস্যাগুলো চিহ্নিত করো।
ঘ. ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে আর কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? মতামত দাও।
রহমত উল্লাহ তার খামার থেকে উৎপাদিত ফসলের উদ্বৃত্ত অংশ সংরক্ষণের অভাবে বিক্রয়ের জন্য অতিরিক্ত খরচ দিয়ে পাইকারি বাজারে নিয়ে গেলেও ফড়িয়া,
দালালের জন্য সঠিক দাম থেকে বঞ্চিত হন। সমস্যা সমাধানে সরকার পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ, ক্রয় এজেন্সি ও সমবায় বাজার গঠন করেন।
ক. শস্য বহুমুখীকরণ কী?
খ. বাংলাদেশের কৃষি প্রকৃতিনির্ভর- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে রহমত উল্লাহ কোন ধরনের সমস্যার সম্মুখীন- ব্যাখ্যা করো।
ঘ. রহমত উল্লাহর সমস্যা সমাধানে সরকার গৃহীত পদক্ষেপসমূহ মূল্যায়ন করো।
রহিম মিয়া একজন প্রান্তিক কৃষক। তিনি কৃষিঋণ গ্রহণের উদ্দেশ্যে 'পার্শ্ববর্তী একটি ব্যাংকে যান।
কিন্তু ঋণ গ্রহণের প্রক্রিয়া জটিল হওয়ায় তিনি ব্যাংক হতে ঋণ গ্রহণ করতে পারেননি।পরবর্তীতে তিনি গ্রাম্য মহাজনের কাছে চড়াসুদে ঋণ গ্রহণ করে উন্নত বীজ,
সার ও কীটনাশক, পাওয়ার টিলার প্রভৃতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন।
ক. মিশ্র খামার কী?
খ. 'কৃষির জন্য ঋণ গ্রহণ অত্যাবশ্যক।' ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কৃষিঋণের কোন উৎসের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. রহিম মিয়ার ঋণের উৎসসমূহের সুবিধা কী একই? ব্যাখ্যা করো।
বাংলাদেশের কৃষির দুটি উপখাতের GDP-এর খাতওয়ারি প্রবৃদ্ধির হার নিম্নরূপ:

ক. কৃষিপণ্যের বিপণন কী?
খ. কৃষি খামার ও কৃষিজোত কোন অর্থে এক নয়?
গ. উদ্দীপক হতে প্রাণিসম্পদের প্রবৃদ্ধির হার লেখচিত্রের সাহায্যে দেখাও।
ঘ. বাংলাদেশের GDP-তে দুটি খাতের অবদানের তুলনামূলক আলোচনা করো।
আবহমান কাল থেকে কৃষি বাংলাদেশের প্রধান পেশা। কিন্তু বর্তমানে বাংলাদেশে কৃষির পাশাপাশি অন্যান্য সেক্টরও দেশের মোট দেশজ উৎপাদন (GDP) বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। কৃষিতে উন্নত বীজ, সার, কীটনাশক, আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষির উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কিন্তু কৃষকরা মূলধন সংগ্রহের প্রাতিষ্ঠানিক উৎস হতে পর্যাপ্ত ঋণের সুবিধা পাচ্ছে না। সরকারি কৃষির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ যেমন- কৃষি উপকরণ বিতরণ, কৃষিঋণ বিতরণ সহায়তা, কৃষিবীজ সহায়তা সহজলভ্য করেছে।
ক. পরিবেশ দূষণ কী?
খ. কৃষিতে উন্নত বীজের ব্যবহার কর্মসংস্থানকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
গ. কৃষিতে উৎপাদন বৃদ্ধির কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত কৃষির উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো কি পর্যাপ্ত? তোমার মতামত ব্যক্ত করো।
জনাব জমির মিয়া বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ করার জন্য তার মামার নিকট থেকে কিছু টাকা এবং
তার গ্রামের ভুট্টা বেপারির নিকট থেকে বাকি টাকা ঋণ গ্রহণ করেন।
কিন্তু তার বন্ধু শরীফ হোসেন ভুট্টা চাষ করার জন্য স্থানীয় কৃষি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন।
চলতি বছর সরকার কৃষি ব্যাংকের ঋণের সুদ মওকুফ করার ঘোষণা করেছে।
ক. জীবননির্বাহী খামার কী?
খ. কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কীভাবে ভূমিকা পালন করতে পারে?
গ. উদ্দীপকে উল্লিখিত কৃষিঋণের উৎসের শ্রেণিবিভাগ চিহ্নিত করো।
ঘ. উদ্দীপক অনুযায়ী, সরকারের গৃহীত পদক্ষেপ শরীফ হোসেনের কৃষি উৎপাদন ও
জীবনযাত্রার মানের ওপর কীভাবে প্রভাব বিস্তার করবে? যথাযথ বিশ্লেষণ করো।
সিডরের পর জয়নালের জমিতে সমুদ্রের পানি প্রবেশ করায় জমির লবণাক্ততা বেড়ে যায়। জয়নাল তার জমিতে সেচের জন্য পর্যাপ্ত মিঠা পানি পাচ্ছে না। যার জন্য কৃষি উৎপাদন হ্রাস পেয়েছে। এ অবস্থায় অভিযোজন সমস্যা মেটানোর জন্য বাণিজ্যিক ব্যাংক, NGO, গ্রামীণ -ব্যাংক, আত্মীয়-স্বজন, মহাজন, ধনী কৃষক এদের কারো না কারো কাছ থেকে জয়নালসহ গ্রামের লোকেরা ঋণ নিচ্ছেন।
ক. জৈব প্রযুক্তি কী?
খ. বৈশ্বিক উষ্ণতা ফসল উৎপাদন কমে যাওয়ার কারণ- ব্যাখ্যা করো।
গ. জয়নালের কৃষিঋণের উৎসগুলোর শ্রেণিবিন্যাস করো।
ঘ. জয়নালের মতো দেশের উপকূলের কৃষকরা অভিযোজন সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত- বিশ্লেষণ করো।
কৃষি উন্নয়নে জনকল্যাণমুখী সরকার কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য প্রতিরোধে বিভিন্ন কৃষিপণ্য ও কৃষি উপকরণের দাম নির্ধারণ করে দেয়। একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে সমগ্র দেশের কৃষক এ তথ্য সম্পর্কে দ্রুত অবগত হতে পারে। এ ছাড়া কৃষির বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ও সেবা কৃষকদের দোরগোড়ায় পৌঁছানোর ক্ষেত্রেও প্রযুক্তিটি বৈপ্লবিক ভূমিকা পালন করছে।
ক. আদর্শ খামার কী?
খ. মাশরুম একটি ঔষধি গুণসম্পন্ন খাবার- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের প্রযুক্তির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উল্লিখিত প্রযুক্তির সাহায্যে কৃষকরা কীভাবে উপকৃত হয়? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
'X' দেশে ২০২০-২১ অর্থবছরে কৃষির উপখাতগুলোর অবদান নিম্নরূপ:
জনাব রায়হান একজন কৃষি কর্মকর্তা। তার মতে, 'X' দেশের কৃষি উন্নয়নের জন্য কৃষি খাতে আইসিটি ব্যবহারের প্রয়োজন রয়েছে।
ক. শস্য বহুমুখীকরণ কী?
খ. কৃষকরা কেন ঋণ গ্রহণ করে?
গ. উদ্দীপকের আলোকে একটি দণ্ডচিত্র অঙ্কন করো।
ঘ. উদ্দীপকের আলোকে জনাব রায়হানের মতামতের যথার্থতা বিশ্লেষণ করো।
অধ্যাপক জামাল আহমেদ অর্থনৈতিক এক সেমিনারে “বাংলাদেশের কৃষিতে জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব” শীর্ষক এক আলোচনায় বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। কৃষিনির্ভর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এর বিরূপ প্রভাব বেশি পড়ছে। উক্ত সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সামাজিক বনায়ন, পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
ক. কৃষিজোত কী? খ. শস্য বহুমুখীকরণ কি খাদ্য ঘাটতি পূরণ করে? ব্যাখ্যা করো। গ. তাপমাত্রা বৃদ্ধি বাংলাদেশের কৃষি উৎপাদনকে কীভাবে বাধাগ্রস্ত করছে? ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকের আলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার উপায়সমূহ বিশ্লেষণ করো।
করিম মিয়া একজন দরিদ্র কৃষক। পাঁচজনের অভাবের সংসারে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সামান্য জমি ছাড়া তার কোনো সম্পদ নেই। তাই কৃষিকাজ করার সময় ধানের বীজ, কীটনাশক ও সার ক্রয়ের জন্য স্থানীয় মহাজন, ধনী ব্যবসায়ী ও আত্মীয়-স্বজনের কাছ থেকে উচ্চহারে সুদে টাকা ধার নিতে হয়।
ক. কৃষি কী ? খ. “বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলে”- ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের আলোকে করিম মিয়ার ঋণগ্রহণের অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ বর্ণনা করো। ঘ. তুমি কি মনে করো উদ্দীপকে উল্লিখিত উৎসসমূহ কৃষিঋণের জন্য পর্যাপ্ত? বিশ্লেষণ করো।
সাদেক আলী একজন সাধারণ কৃষক। তিনি গতানুগতিক উৎপাদন পদ্ধতি ব্যবহার করে ফসল উৎপাদন করেন। উৎপাদিত ফসল দিয়ে তিনি পারিবারিক প্রয়োজন পূরণ করে থাকেন। অন্যদিকে হাসান সরকার একজন প্রতিষ্ঠিত কৃষক। তিনি আধুনিক উৎপাদন পদ্ধতি ব্যবহার করে ফসল উৎপাদন করেন। উৎপাদিত ফসল বিক্রয় করে তিনি ভালোই মুনাফা অর্জন করে থাকেন।
ক. কৃষি খামার কী? খ. “শস্য বহুমুখীকরণ কৃষি উৎপাদনে ঝুঁকি কমায়”- ব্যাখ্যা করো। গ. সাদেক আলীর উৎপাদনের সাথে সংগতিপূর্ণ কৃষি খামারের স্বরূপ ব্যাখ্যা করো। ঘ. সাদেক আলী ও হাসান সরকারের কৃষি খামারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।