CB_2022
বাংলাদেশের কৃষি এখনো প্রকৃতির ওপর বহুলাংশে নির্ভরশীল। বিশ্বব্যাপী অপরিকল্পিত শিল্পায়ন, নগরায়ন, কার্বন নির্গমন ইত্যাদির প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে 'জলবায়ুর দ্রুত পরিবর্তন হচ্ছে। এর প্রভাবে বন্যা, খরা, প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। তাই বাংলাদেশের কৃষি অতিমাত্রায় ঝুঁকিতে রয়েছে। কৃষি কার্যক্রমের অভিযোজন কৌশল বাস্তবায়নের জন্য সরকার একটি তহবিল গঠনসহ বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে।ক. কৃষি ঋণ কী?খ. বাংলাদেশের কৃষি কি প্রকৃতির ওপর নির্ভরশীল? ব্যাখ্যা করো।গ. বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবসমূহ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত কার্যক্রমগুলো উদ্দীপকের আলোকে আলোচনা করো।
Loading answers...