BB_2022
বাগমারা গ্রামের কৃষক আক্কাছ মিয়ার খামারের আয়তন ছোট হওয়ায় বেশি ফসল উৎপাদন করতে পারে না। যা উৎপাদন করে তা দিয়ে শুধু তার পরিবারের ভরণ-পোষণ চলে। অন্যদিকে তার প্রতিবেশী মাসুমের খামারের আয়তন বড় হওয়ায় সে পরিবারের প্রয়োজন মেটানোর পর উদ্বৃত্ত ফসল বিক্রি করে মুনাফা অর্জন করে। এতে তার আর্থিক সচ্ছলতা অর্জিত হয়েছে।ক. শস্য বহুমুখীকরণ কী? খ. "মধ্যস্বত্বভোগীদের ভূমিকার কারণে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পায় না।"ব্যাখ্যা করো। গ. উদ্দীপকে উল্লিখিত আক্কাছ মিয়ার খামার কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ. “মাসুমের খামার একটি দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে"-যুক্তিসহ বিশ্লেষণ করো।
Loading answers...