DiB_2022
বন্যা, ঘূর্ণিঝড় প্রভৃতির মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্রায় বছরই প্লাবিত হয়। এতে জমির লবণাক্ততা বাড়ে এবং উৎপাদন ক্ষমতা কমে। বর্তমানে কৃষি বিভাগ ও অন্যান্য সংস্থা বিভিন্ন প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগের মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করছে। ক. কৃষিকাজ কী? খ. শিল্পের কাঁচামালের জন্য কৃষির গুরুত্ব অপরিসীম — ব্যাখ্যা করো। গ. বাংলাদেশের কৃষির ওপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে তুমি কী কী সুপারিশ করবে? বিশ্লেষণ করো।
Loading answers...