MSB_2021
মি. মতিন তার জমিতে বছরে দুবার ধান চাষ করে থাকেন। কিন্তু গত বছর ধান উৎপাদন কম হওয়ায় লোকসানের শিকার হন। এমতাবস্থায় মি. মতিন কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করেন। কৃষি কর্মকর্তা তাকে একই জমিতে বার বার একই ফসল চাষ না করে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের পরামর্শ দেন। কৃষি কর্মকর্তার পরামর্শে মতিন সাহেব, এ বছর পর্যায়ক্রমে ধান, গম ও পাট উৎপাদন করে বেশ লাভবান হয়েছেন।ক. মাশরুম কী? খ. কৃষিতে ভর্তুকির প্রভাব কী? গ. উদ্দীপকে একই জমিতে বিভিন্ন ফসল চাষের এ কৌশল কোন ধরনের উৎপাদন পদ্ধতি নির্দেশ করে? ব্যাখ্যা করো। ঘ. এ দেশের কৃষি উন্নয়নে মতিন সাহেবের গৃহীত পদক্ষেপ কীভাবে গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
Loading answers...