Questions in this chapter

HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

মি. আরাফ একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তিনি তার প্রতিষ্ঠানের কাজকে এমনভাবে ভাগ করলেন যেন অধস্তন কর্মীরা। একজন নির্বাহীর অধীনেই কাজ করতে পারে। কিন্তু পরবর্তীতে কাজের মান বাড়ানোর জন্য তিনি প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো পরিবর্তন। মান বেড়েছে। করে কাজের প্রকৃতি অনুযায়ী প্রত্যেক বিভাগে একজন করে বিশেষজ্ঞ নিয়োগ দিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির শৃঙ্খলা এবং কাজের \\

ক. সংগঠন চার্ট কী?

খ. মেট্রিক্স সংগঠন কখন ব্যবহার করা হয়?

গ. মি. আরাফ কার্য বিভাজনে সংগঠনের কোন কাঠামো অনুসরণ করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. সাংগঠনিক কাঠামোর যে পরিবর্তনের ফলে প্রতিষ্ঠানটির শৃঙ্খলা ও কাজের মান বেড়েছে উদ্দীপকের আলোকে তা বিশ্লেষণ করো।

JB_2021
Views: 298Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

শারমিন শার্ট নামক গার্মেন্টস এর গুদামে জানুয়ারি মাসের ১৫ তারিখ হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে এবং ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। ৭ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে মতামত দেওয়ার জন্য প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপককে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ১৭ জানুয়ারি চেয়ারম্যানের নির্দেশে মহাব্যবস্থাপক এক সপ্তাহের জন্য অফিসিয়াল কাজে সিঙ্গাপুর চলে যান। টিম লিডারের অনুপস্থিতির কারণে বাকি দুজন সদস্য নির্ধারিত সময়ে অগ্নিকাণ্ডের বিষয়ে কারণ অনুসন্ধানপূর্বক মতামত দিতে পারেননি।

\\

ক. বিশেষায়ণের নীতি কী?

খ. সংগঠন কাঠামো নির্ধারণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।

গ. অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কোন ধরনের সংগঠন উদ্ভূত হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতির লঙ্ঘন মতামত দিতে বিলম্বের কারণ বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও।

BB_2021
Views: 900Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

সিরাজ গ্রুপ অব কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অন্যতম বৈশিষ্ট্য হলো কর্তৃত্ব ও ক্ষমতা সর্বোচ্চ পর্যায় থেকে ধারাবাহিকভাবে নিচের দিকে ধাবিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বিশেষজ্ঞ না হওয়ায় কাঙ্ক্ষিত ও গুণগত মানের পণ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এজন্য প্রতিষ্ঠানটি উৎপাদন ও বিক্রয় বাড়াতে কার্যিক ও পণ্যভিত্তিক দুই ধরনের ব্যবস্থাপক নিয়োগ দেয় । \\

ক. সংগঠন কী?

খ. "কমিটি সাধারণত অস্থায়ী প্রকৃতির সংগঠন”- করো। ব্যাখ্যা

গ. সিরাজ গ্রুপ অব কোম্পানিতে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান ছিল? ব্যাখ্যা করো।

ঘ. তুমি কি মনে করো সাংগঠনিক কাঠামো পরিবর্তনের ফলে কোম্পানিটি সফলতা পাবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

BB_2021
Views: 837Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

মি. হালদার বছরের শুরুতে প্রতিষ্ঠানের সবলতা ও দুর্বলতা। বিশ্লেষণ করে বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। কাজগুলোকে কালের প্রকৃতি অনুযায়ী পৃথক করে নেন। তিনি সংশ্লিষ্ট কাজে অভিজ ব্যক্তিদেরকে ভিন্ন ভিন্ন বিভাগের দায়িত্বে নিয়োজিত করেন। সঠিক ব্যক্তি সঠিক স্থানে থাকার কারণে তার প্রতিষ্ঠানটি প্রতিবছর লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। \\

ক. শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়?

খ. "ব্যবস্থাপনা সর্বজনীন”- ব্যাখ্যা করো।

গ. মি. হালদার ব্যবস্থাপনার কোন স্তরের প্রতিনিধিত্ব করেছেন? ব্যাখ্যা করো।

ঘ. “কার্যভিত্তিক সংগঠন কাঠামোর অনুসরণই মি. হালদারের প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনের মূল কারণ" - তুমি কি একমত? যুক্তিসহ মতামত দাও।

BB_2021
Views: 715Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

মি. জায়েদ একটি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। সামরিক সংগঠনের মতো তার প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো নিম্নরূপ:

geceGicU

ক. মেট্রিক্স সংগঠন কী ?

খ, কাম্য তত্ত্বাবধান পরিসর বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লিখিত মি. জায়েদের প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. মি. জায়েদের প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোকে সামরিক সংগঠন বলার যৌক্তিক্ততা মূল্যায়ন করো।

JB_2021
Views: 337Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

হাফিজ মেঘনা লি.-এর একজন ব্যবস্থাপক। তিনি কাজের সুবিধার্থে কাজগুলোকে প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করেন। পরে প্রতিটি বিভাগের কাজ এক একজন বিশেষজ্ঞ ব্যক্তির হাতে নাস্ত করেন, যারা কোনো কর্তৃত্ব ও ক্ষমতা ভোগ করেন না। তবে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কে কতজন অধীনস্থের কাজ দেখভাল করবেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় মেঘনা লি. জটিল পরিস্থিতির সম্মুখীন হয়, যা একসময় বিশৃঙ্খলায় রূপ নেয়। \\

ক. কমিটি কী?

খ. সাম্যের নীতি বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।

ঘ. সংগঠনের যে নীতির সঠিক প্রয়োগের অভাবে মেঘনা লি. বিশৃঙ্খলার সম্মুখীন হয় তা দূর করার জন্য তোমার সুপারিশ পেশ করো ।

SB_2019
DB_2019
Views: 861Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

ড্রিমল্যান্ড লি.-এর সকল কর্মচারী তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার। আদেশ-নির্দেশ পালন করেন। আবার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত প্রত্যেক বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির কাজ এমনভাবে একে অন্যের সঙ্গে সংযুক্ত; যাতে কোনো কর্মীই এর বাইরে না থাকে। ফলে আদেশ দান ও বাস্তবায়ন সহজ হয় এবং দলীয় প্রচেষ্টা জোরদার হয়। \\

ক. সংগঠন কাকে বলে?

খ. নির্দেশনার ঐক্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ কেন?

গ. উদ্দীপকে কোন ধরনের সংগঠনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

ঘ. যে নীতি উদ্দীপকের প্রতিষ্ঠানে দলীয় প্রচেষ্টাকে জোরদার করে তার যথার্থতা বিশ্লেষণ করো।

RB_2019
Views: 495Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের এমডি মি. আফতাব অধস্তনদের আদেশ দানের ক্ষমতা ও জবাবদিহিতা নির্দিষ্ট করে দেন। ফলে সংগঠনে ভুল বোঝাবুঝি ও জটিলতার সৃষ্টি হয় না। তিনি লক্ষ করেন, প্রতিষ্ঠানে উৎপাদিত ১০ ধরনের পণ্যের মধ্যে ৪টি পণ্যের বাজার। ভালো। তাই তিনি সব পণ্যের বাজার ভালো করার জন্য সংগঠন কাঠামোয় পরিবর্তন আনেন, যেখানে দু'ধরনের ব্যবস্থাপক একই সঙ্গে কাজ করেন। একজন কার্যিক ব্যবস্থাপক এবং অন্যজন প্রকল্প ব্যবস্থাপক। উভয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করেন। লক্ষ্য অর্জিত হওয়ার ব্যাপারে সবাই আশাবাদী। \\

ক. কমিটি কী?

খ. কার্যভিত্তিক সংগঠন শিল্প প্রতিষ্ঠানের জন্য উপযোগী কেন? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের প্রথমে সংগঠনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা করো'।

ঘ. 'পরিবর্তিত সংগঠন কাঠামো প্রতিষ্ঠানে সফলতা বয়ে আনবে' -উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।

RB_2019
Views: 877Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

জনাব তামিম প্রতিষ্ঠানের নীতি প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও কৌশল নির্ধারণ সংক্রান্ত কাজের সাথে জড়িত। মাঝে মধ্যে তিনি কর্মীদের নির্দেশনাও দিয়ে থাকেন। তার প্রতিষ্ঠানটি বর্তমানে উচ্চ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু জনাব তামিমের পর্যাপ্ত প্রযুক্তিগত জ্ঞান নেই। তাই তিনি জনাব তিতুমিরকে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ দেন। জনাব তিতুমির প্রতিষ্ঠানের কোনো কর্তৃত্ব বা ক্ষমতা ভোগ করেন না। \\

ক. রীতি কী?

খ. মনোবল উন্নয়নে সমন্বয় গুরুত্বপূর্ণ কেন?

গ. জনাব তামিম কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে জনাব তিতুমিরকে নিয়োগদানের ফলে যে ধরনের সংগঠন কাঠামোর সৃষ্টি হয়, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে তার ভূমিকা আলোচনা করো।

DiB_2019
Views: 448Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

রিতা ও মিতা দুই বন্ধু। তারা দু'টি প্রতিষ্ঠানের মালিক ও নির্বাহী। রিতার প্রতিষ্ঠানের কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থেকে কার্য সম্পাদন করে। অন্যদিকে মিতার প্রতিষ্ঠানে তাকে সহায়তা করার জন্য কয়েকজন ব্যক্তি আছেন। এতে প্রতিষ্ঠানটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং নির্বাহীর কার্যভার লাঘব হয়। কিন্তু রিতার প্রতিষ্ঠানে গতিশীলতার অভাব এবং শ্রম অসন্তোষ লক্ষ করা যায়। \\

ক. কাম্য ব্যবস্থাপনা পরিসর কী?

খ. সংগঠন কাঠামো নির্ধারণ কেন প্রয়োজন?

গ. রিতার সংগঠন কাঠামোটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. রিতা ও মিতার প্রতিষ্ঠানের মধ্যে কার সংগঠন কাঠামোটি উত্তম? মতামত দাও ।

CB_2019
Views: 277Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

মি. আজাদ একটি চামড়াজাত শিল্পের মালিক। তিনি প্রক্রিয়াজাত চামড়া থেকে ব্যাগ তৈরি করে রপ্তানি করেন। একদিন কারখানা ব্যবস্থাপক জানালেন, ক্রয়কৃত প্রক্রিয়াজাত চামড়া শতকরা বিশ ভাগ মানসম্মত নয়। এছাড়া কারখানা ব্যবস্থাপক তার অধীনে ৪ জন ফোরম্যানের মাধ্যমে শ্রমিকদের দিয়ে ত্রুটিমুক্ত পণ্য উৎপাদন করতে পারছে না। ফলে পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং মানও যথাযথ হচ্ছে না। মি. আজাদ কারখানা ব্যবস্থাপকের সমপর্যায়ে চামড়া পণ্যে অভিজ্ঞ একজন কর্মকর্তা নিয়োগ দেন। এর ফলে কারখানা ব্যবস্থাপক ক্রয়কৃত চামড়ার শতভাগ মান বজায় রাখতে সক্ষম হন এবং উৎপাদন ব্যয়ও অনেক কমে আসে। \\

ক. সংগঠন কী?

খ. কার্যবিভাগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের প্রথম পর্যায়ের সংগঠনটি কোন ধরনের কাঠামোর অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।

ঘ. "সঠিক মানের চামড়াজাত ব্যাগ উৎপাদনে নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে সংগঠন কাঠামোতে মি. আজাদ যে পরিবর্তন এনেছেন, তা যথার্থ ছিল” – উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।

ChB_2019
Views: 265Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

ডায়মন্ড স্টিল মিলস লি. একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান, যার সংগঠন কাঠামোটি কিছু ছোট ছোট বিভাগে বিভক্ত। বিশেষজ্ঞরা, নির্বাহী হিসেবে এগুলোতে দায়িত্ব পালন করেন। এভাবে এটি আন্তর্জাতিক বাজারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু গতমাসে হঠাৎ উদ্ভূত শ্রমিক বিক্ষোভে এটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখোমুখি হয়। সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক জনাব ফারুক বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট দল গঠন করেন। \\

ক. অনানুষ্ঠানিক সংগঠন কী?

খ. সরলরৈখিক ও উপদেষ্টা সংগঠন কাঠামো কেন সব ধরনের ব্যবসায়ের জন্য উপযুক্ত নয়?

গ. উদ্দীপকে বর্ণিত ডায়মন্ড স্টিল মিলস লি.-এর সংগঠন

কাঠামোটি কী ধরনের? ব্যাখ্যা করো।

ঘ. শ্রমিক বিক্ষোভের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট দল গঠনের যৌক্তিকতা মূল্যায়ন করো।

JB_2019
Views: 235Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

জনাব আলতাফ পর্যটন বিষয়ক প্রতিষ্ঠান ট্যুর এন্ড ট্যুরিজম'-এর প্রধান নির্বাহী। ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স পাস করা জনাব আশিক তার উপদেষ্টা হিসেবে কর্মরত 1 অনেক সময় জনাব আলতাফ ব্যস্ত থাকায় ট্যুরিজম প্ল্যান নিয়ে সমন্বয় করতে জনাব আশিক অসুবিধায় পড়ে যান। তাই প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনাব আলতাফ এটিকে সম্প্রসারণের সিদ্ধান্ত নেন তিনি জনাব আশিককে একটি বিভাগের দায়িত্ব দিতে আগ্রহী। \\

ক. কমিটি কী?

খ. সংগঠনে কার্যবিভাজন অপরিহার্য কেন ?

গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান? ব্যাখ্যা করো।

ঘ. নতুন প্রেক্ষাপটে কোন ধরনের সংগঠন কাঠামো প্রতিষ্ঠানটির জন্য উপযুক্ত? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করো ।

BB_2019
Views: 259Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

চিত্রটি লক্ষ করো এবং নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও:

MtACbhq2

ক. সংগঠন কী?

খ. মেট্রিক্স সংগঠন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকের চিত্র-১ এ প্রদর্শিত কাঠামোটি কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য? ব্যাখ্যা করো।

ঘ. চিত্রে প্রদর্শিত সংগঠন কাঠামো দুটির মধ্যে কোনটি অধিক ব্যবহৃত হয়? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।

DiB
Views: 67Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

সংগঠন কী ?

SB_2022
JB_2022
MB_2022
SB_2021
Views: 126Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

সংগঠন কাঠামো কী?

ChB_2022
RB_2021
Views: 22Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

সংগঠন চার্ট কী?

DiB_2022
MB_2021
CB_2021
SB_2021
SB_2017
DiB_2017
ChB_2016
RB_2016
SB_2015
CB_2015
Views: 65Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

আনুষ্ঠানিক সংগঠন কী ?

SB_2022
JB_2016
SB_2016
Views: 171Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

কমিটি কী?

MB_2022
BB_2019
DB_2019
BB_2018
BB_2015
Views: 371Answers: 0Bookmarks: 0Asked to solve: 0
HSC - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রঅধ্যায়-০৪ঃ সংগঠিতকরণ
All Topics
View

মেট্রিক্স সংগঠন কী ?

CB_2022
DiB_2018
DB_2018
SB_2018
Views: 851Answers: 0Bookmarks: 0Asked to solve: 0