RB_2019
একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের এমডি মি. আফতাব অধস্তনদের আদেশ দানের ক্ষমতা ও জবাবদিহিতা নির্দিষ্ট করে দেন। ফলে সংগঠনে ভুল বোঝাবুঝি ও জটিলতার সৃষ্টি হয় না। তিনি লক্ষ করেন, প্রতিষ্ঠানে উৎপাদিত ১০ ধরনের পণ্যের মধ্যে ৪টি পণ্যের বাজার। ভালো। তাই তিনি সব পণ্যের বাজার ভালো করার জন্য সংগঠন কাঠামোয় পরিবর্তন আনেন, যেখানে দু'ধরনের ব্যবস্থাপক একই সঙ্গে কাজ করেন। একজন কার্যিক ব্যবস্থাপক এবং অন্যজন প্রকল্প ব্যবস্থাপক। উভয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করেন। লক্ষ্য অর্জিত হওয়ার ব্যাপারে সবাই আশাবাদী। ক. কমিটি কী?খ. কার্যভিত্তিক সংগঠন শিল্প প্রতিষ্ঠানের জন্য উপযোগী কেন? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকের প্রথমে সংগঠনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা করো'। ঘ. 'পরিবর্তিত সংগঠন কাঠামো প্রতিষ্ঠানে সফলতা বয়ে আনবে' -উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Loading answers...