BB_2021
শারমিন শার্ট নামক গার্মেন্টস এর গুদামে জানুয়ারি মাসের ১৫ তারিখ হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে এবং ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। ৭ দিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে মতামত দেওয়ার জন্য প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপককে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ১৭ জানুয়ারি চেয়ারম্যানের নির্দেশে মহাব্যবস্থাপক এক সপ্তাহের জন্য অফিসিয়াল কাজে সিঙ্গাপুর চলে যান। টিম লিডারের অনুপস্থিতির কারণে বাকি দুজন সদস্য নির্ধারিত সময়ে অগ্নিকাণ্ডের বিষয়ে কারণ অনুসন্ধানপূর্বক মতামত দিতে পারেননি।ক. বিশেষায়ণের নীতি কী?খ. সংগঠন কাঠামো নির্ধারণ কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। গ. অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কোন ধরনের সংগঠন উদ্ভূত হয়েছে? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতির লঙ্ঘন মতামত দিতে বিলম্বের কারণ বলে তুমি মনে করো? যুক্তিসহ মতামত দাও।
Loading answers...