CB_2019
রিতা ও মিতা দুই বন্ধু। তারা দু'টি প্রতিষ্ঠানের মালিক ও নির্বাহী। রিতার প্রতিষ্ঠানের কর্মীরা নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে থেকে কার্য সম্পাদন করে। অন্যদিকে মিতার প্রতিষ্ঠানে তাকে সহায়তা করার জন্য কয়েকজন ব্যক্তি আছেন। এতে প্রতিষ্ঠানটি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং নির্বাহীর কার্যভার লাঘব হয়। কিন্তু রিতার প্রতিষ্ঠানে গতিশীলতার অভাব এবং শ্রম অসন্তোষ লক্ষ করা যায়। ক. কাম্য ব্যবস্থাপনা পরিসর কী? খ. সংগঠন কাঠামো নির্ধারণ কেন প্রয়োজন?গ. রিতার সংগঠন কাঠামোটি কোন ধরনের? ব্যাখ্যা করো।ঘ. রিতা ও মিতার প্রতিষ্ঠানের মধ্যে কার সংগঠন কাঠামোটি উত্তম? মতামত দাও ।
Loading answers...