SB_2019DB_2019
হাফিজ মেঘনা লি.-এর একজন ব্যবস্থাপক। তিনি কাজের সুবিধার্থে কাজগুলোকে প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করেন। পরে প্রতিটি বিভাগের কাজ এক একজন বিশেষজ্ঞ ব্যক্তির হাতে নাস্ত করেন, যারা কোনো কর্তৃত্ব ও ক্ষমতা ভোগ করেন না। তবে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কে কতজন অধীনস্থের কাজ দেখভাল করবেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় মেঘনা লি. জটিল পরিস্থিতির সম্মুখীন হয়, যা একসময় বিশৃঙ্খলায় রূপ নেয়। ক. কমিটি কী?খ. সাম্যের নীতি বলতে কী বোঝায়?গ. উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে কোন ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো। ঘ. সংগঠনের যে নীতির সঠিক প্রয়োগের অভাবে মেঘনা লি. বিশৃঙ্খলার সম্মুখীন হয় তা দূর করার জন্য তোমার সুপারিশ পেশ করো ।
Loading answers...